1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৬:২৮ অপরাহ্ন
শিরোনামঃ
মহান স্বাধীনতা দিবস উদযাপনে নিরাপত্তা জোরদার ১৮তম অ্যাটর্নি জেনারেল হিসেবে ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল নিয়োগ বাংলাদেশ–যুক্তরাষ্ট্র সহযোগিতা জোরদার: শিশু, শিক্ষা ও জনস্বাস্থ্য উন্নয়নে গুরুত্ব দিলেন ডা. জুবাইদা রহমান ১১ জুন জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট, প্রথমবার উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আমীর খসরু স্বাধীনতা দিবসে স্মারক ডাকটিকিট উন্মোচন, আজই মন্ত্রিসভার বৈঠক এগিয়ে আনলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এআইয়ের দায়িত্বশীল ব্যবহারে শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন সম্ভব: জুবাইদা রহমান বিসিএস প্রশাসন ক্যাডারের ২৬৪ কর্মকর্তা সিনিয়র সহকারী সচিব পদে পদোন্নতি মধ্যপ্রাচ্য সংকট নিরসনে ইরানকে যুক্তরাষ্ট্রের ১৫ দফা প্রস্তাব, পাকিস্তানের মধ্যস্থতায় কূটনৈতিক তৎপরতা জোরদার ২৫ মার্চের গণহত্যা ছিল সুপরিকল্পিত হত্যাযজ্ঞ: প্রধানমন্ত্রী তারেক রহমান যাদবপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শর্বরী মুখার্জির এলাকায় ভোট প্রচার।

প্রেসিডেন্টের পদত্যাগ দাবিতে উত্তাল শ্রীলঙ্কা

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১০ এপ্রিল, ২০২২
  • ২২৪ বার দেখা হয়েছে

 

অর্থনৈতিক সংকটে সৃষ্ট অস্থিরতায় রাজাপাকসের পদত্যাগের দাবিতে এদিন শিক্ষার্থী, আইনজীবী, অভিনেতাসহ নানা শ্রেণি ও পেশার মানুষ আন্দোলন রাজপথে জড়ো হন।

আন্দোলনকারীদের একটাই দাবি, রাজাপাকসে ও তার পরিবারের কোনো সদস্য যেন রাষ্ট্র ক্ষমতায় না থাকেন। এ সময় তারা নানা স্লোগান দিতে থাকেন।

এ ছাড়া অনেকেই ‘দুর্নীতিগ্রস্ত রাজনীতিবিদ নয়, রাজাপাকসে পরিবার থেকে শ্রীলঙ্কাকে বাঁচাও’ লেখা সম্বলিত বন্যার নিয়েও রাজপথে নামেন।

দেশটির অর্থনৈতিক পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে, সম্প্রতি প্রধানমন্ত্রী বাদে মন্ত্রিসভার সবাই পদত্যাগ করেছেন। একই পথে হেটেছেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরও।

উল্লেখ্য, ২০২০ সালের শুরুর দিকে শ্রীলঙ্কার বিদেশি মুদ্রার রিজার্ভ ৭০ শতাংশ কমে যায়। এর ফলে দেশটি মুদ্রার মূল্য কমাতে বাধ্য হয়েছে এবং বৈশ্বিক ঋণদাতাদের কাছে সহযোগিতা চেয়েছে।

পরিস্থিতি এতোটাই খারাপ যে, সপ্তাহান্তে জ্বালানি তেলের জন্য দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে ২ জনের মৃত্যু হয়েছে।

রান্নার জ্বালানি গ্যাসের দাম এক হাজার ১৫০ রুপি থেকে বেড়ে ৪ হাজার ছাড়িয়েছে।

এ ছাড়া শিশুখাদ্য গুঁড়ো দুধও চড়া দামে বিক্রি হচ্ছে। অর্থের অভাবে কাগজ ছাপা বন্ধের ফলে কয়েক লাখ শিক্ষার্থীর পরীক্ষা বাতিল করতে বাধ্য হয়েছে সরকার। সূত্র: আলজাজিরা

 

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com