1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান *এই ঈদে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য রিয়েলমির বিশেষ আয়োজন ‘ঈদের হাসি’* আজ পবিত্র শবেকদর: হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ এই রাতে ইবাদতে মশগুল হবেন মুসল্লিরা বৈশ্বিক হালাল অর্থনীতিতে বাংলাদেশের সম্ভাবনা বাড়াতে কৌশল নির্ধারণ জরুরি 🏏 পাকিস্তানকে ১১ রানে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ, তানজিদের সেঞ্চুরি ও তাসকিনের আগুনে বোলিং ঈদের আগে সংসদ মুলতবি, ২৯ মার্চ আবার বসবে ত্রয়োদশ জাতীয় সংসদ কক্সবাজার জেলা প্রেসক্লাবের উদ্যোগে আলোচনা সভা,দোয়া, মিলাদ, ইফতার ও নৈশভোজ অনুষ্ঠিত হয়েছে সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বহাল, আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশ বীর মুক্তিযোদ্ধা ও সাবেক চেয়ারম্যান আলতাফুর রহমান আতার ইন্তেকাল সংসদে নির্ধারিত কার্যসূচির বাইরে বক্তব্য, বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানকে থামালেন স্পিকার

প্রেমের ফাঁদে ফেলে অশ্লীল ছবি তুলে ব্ল্যাকমেইল করতো ওরা

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১২ মে, ২০২১
  • ৯৭৬ বার দেখা হয়েছে

বাসায় ডেকে নিয়ে অশ্লীল ছবি তুলে ব্ল্যাকমেইল করে অর্থ আদায়ের অভিযোগে চার নারীসহ প্রতারক চক্রের ছয় সদস্যকে আটক করেছে পুলিশ। আজ মঙ্গলবার ভোর ৪টা থেকে সকাল ৭টা পর্যন্ত শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করে পুলিশ। গতকাল দুপুর ২টার দিকে চাঁদপুর মডেল থানায় এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) স্নিগ্ধা সরকার।

আটক প্রতারক চক্রের সদস্যরা হলো- শহরের ট্রাকঘাট নাজমুল পাটওয়ারীবাড়ির জিহান পাটওয়ারীর স্ত্রী তাসলিমা আক্তার জেরিন (২০), চট্টগ্রামের রাঙ্গুনীয়া থানার বাঙ্গালখালীয়া এলাকার মৃত আব্দুল বারেকের মেয়ে সাদিয়া বেগম (২৭), ফরিদগঞ্জ উপজেলার সকদিরামপুর বেপারীবাড়ীর মিন্টু বেপারীর স্ত্রী হাসিনা বেগম মুন্নি (৩৫), হাজীগঞ্জ রাজারগাঁও প্রধানিয়াবাড়ির সিরাজুল মোস্তফার মেয়ে আয়েশা আক্তার নিপা (১৯), ফরিদগঞ্জ উপজেলার শোভান মিজিবাড়ির মৃত ছেলামত মিজির ছেলে মোস্তফা (৪৫) ও একই উপজেলার উত্তর গোবিন্দপুর ইউনিয়নের খানবাড়ীর আরিফ খানের ছেলে কাজল খান (২২)।

প্রতারণার শিকার মো. মাইনুল ইসলাম চাঁদপুর মডেল থানায় বাদী হয়ে আটক আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। এ ঘটনায় তাদের সম্পৃক্ততা পাওয়ায় তাদের আটক করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) স্নিগ্ধা সরকার বলেন, অভিযোগকারীর বিষয়টি তদন্ত করে সত্যতা পায় পুলিশ। তাকে নষ্ট ফ্রিজ মেরামতের জন্য ড্রিম হাউস নামের বাসায় ডেকে নেন তাসলিমা আক্তার জেরিন। পরে জোরপূর্বক মাইনুল ইসলামের অশ্লীল ভিডিও ধারণ করে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com