1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:০০ অপরাহ্ন
শিরোনামঃ
নির্বাচনে শৃঙ্খলা নিশ্চিতে সর্বোচ্চ প্রস্তুত আইনশৃঙ্খলা বাহিনী — স্বরাষ্ট্র উপদেষ্টা ভিন্ন দল ভিন্ন পথ, দেশের প্রশ্নে ঐক্যমত—জুলাই মঞ্চের ১২১ সদস্যের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি পুনর্গঠন বাংলাদেশে এসডিজি-৪ অগ্রগতি ও চ্যালেঞ্জ: আগামী সরকারের কাছে প্রত্যাশা নাগরিক সমাজের সুপারিশ তুলে ধরে মতবিনিময় সভা বিশ্ব ক্যান্সার দিবস উপলক্ষে উত্তরা লেডিস ক্লাবে সচেতনতা সেমিনার বারপাড়া ইউনিয়ন পথসভায় বিএনপির শক্তি প্রদর্শন দাউদকান্দিকে জেলা ঘোষণার প্রত্যয় ড. খন্দকার মোশাররফ হোসেনের কুমিল্লা–০১ আসনে বিএনপির গণসংযোগে উদ্দীপনা, জুরানপুরে শতভাগ ভোটের প্রত্যাশা প্রচারণার ১২তম দিনে দাউদকান্দিতে ধানের শীষের গণজাগরণ সুন্দুলপুরে জনতার ঢল, পরিবর্তনের পক্ষে স্পষ্ট বার্তা নারীদের ক্ষমতায়ন ছাড়া রাষ্ট্রের অগ্রগতি অসম্ভব: তারেক রহমান জামায়াত চায় মেয়েরা যেন ঘরে বসে থাকে :মির্জা ফখরুল দাউদকান্দিকে জেলা ঘোষণার প্রতিশ্রুতি, ধর্মের অপব্যবহারের রাজনীতির বিরুদ্ধে হুঁশিয়ারি — ড. খন্দকার মোশাররফ

প্রেমিককেই বিয়ে করছেন মৌনি রায়

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১ অক্টোবর, ২০২১
  • ৩১৩ বার দেখা হয়েছে

এবার মৌনির ভক্ত-অনুরাগীদের কৌতূহল মেটালেন তার ভাই বিদ্যুৎ রায়।

ভারতের সংবাদমাধ্যমকে তিনি জানিয়েছেন, দুবাইয়ের এক ব্যবসায়ীর সঙ্গে সাতপাকে বাঁধা পড়তে যাচ্ছেন মৌনি রায়। আগামী বছরের জানুয়ারিতেই হবে বোনের বিয়ে। দুবাইয়ের ওই ব্যবসায়ী তথা মৌনির হবু বরের নাম সুরজ নাম্বিয়ার। দুবাইয়ের বাসিন্দা হলেও সুরজ জন্মসূত্রে ভারতীয়। ব্যাঙ্গালুরুর একটি জৈন পরিবারের সন্তান তিনি।

বিয়ের আয়োজন কোথায় হবে – দুবাই নাকি ভারতে? এ প্রশ্নের জবাবে বিদ্যুৎ রায় বলেন, একাধিক স্থানে মৌনির বিয়ের আয়োজন হবে। প্রথমে ইতালি কিংবা দুবাইয়ের কোনো বিলাসবহুল রিসোর্টে বিয়ে করবেন তারা। এরপর মৌনির ইচ্ছা অনুযায়ী পশ্চিমবঙ্গের কোচবিহারে একটি আয়োজন রাখা হচ্ছে।

বলিউডের এ সুন্দরী আর সব রেখে দুবাই প্রবাসীর ঘনিষ্ঠ হলেন কী করে? – এ প্রশ্ন উঠতেই পারে।

হিন্দুস্তান টাইমস জানিয়েছে, লকডাউনে বোন ও দুলাভাইয়ের সঙ্গে সঙ্গে দুবাইতে থাকাকালীন সুরজের প্রেমে পড়েন মৌনি। বিষয়টি পরিবারের সঙ্গে আলোচনার পর চলতি বছরের শুরুর দিকে বলিউড অভিনেত্রী নেহা ধুপিয়ার বাড়িতে মৌনি ও সুরজের মধ্যে বিয়ের কথা পাকাপাকি হয়। এরপর সম্পর্ককে এগিয়ে নিয়ে যেতে দুই পরিবারই বলি অভিনেত্রী ও টিভি সঞ্চালক মন্দিরা বেদীর বাড়িতে দেখা করেন।

প্রসঙ্গত, মৌনি রায়ের জন্ম ও বেড়ে ওঠা কোচবিহারে। ২০০৪ সালে ব্যাকগ্রাউন্ড ড্যান্সার হিসেবে মুম্বাইতে কাজ শুরু করলেও উল্লেখ করার মতো চরিত্র পাননি তখন। ২০০৬ সালে ভারতের জনপ্রিয় টিভি সিরিয়াল ‘কিউকি সাস ভি কাভি বহু থি’ -এ অভিনয় করে পরিচিতি পান।

এরপর একতা কাপুরের তুমুল জনপ্রিয় সিরিয়াল ‘নাগিন’ দিয়ে সবার নজর কাড়েন। ২০১৮ সালে সুপারস্টার অক্ষয় কুমারের বিপরীতে ‘গোল্ড’ সিনেমায় অভিনয় দিয়ে বলিউড যাত্রা শুরু হয় তার। এরপর বলিউডের অনেক আইটেম গানে মৌনি রায়কে দেখা গেছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com