1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০১:৩০ অপরাহ্ন
শিরোনামঃ
স্বাধীনতা দিবসে জাঁকজমকপূর্ণ কুচকাওয়াজ: রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সালাম গ্রহণ, আকাশে মিগ-২৯’র চমক স্বাধীনতা দিবসে জিয়া–খালেদার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, রাজনৈতিক বার্তা স্পষ্ট স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে ডা. শফিকুর রহমানের শ্রদ্ধা ও দোয়া রাজারবাগ পুলিশ স্মৃতিসৌধে শহিদ পুলিশ সদস্যদের প্রতি স্বরাষ্ট্রমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন: স্বাধীনতার প্রকৃত ইতিহাস তুলে ধরলেন সালাহউদ্দিন আহমদ সাভারে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন সাবেক সেনা কর্মকর্তা শেখ মামুন খালেদ গ্রেপ্তার, জিজ্ঞাসাবাদে ডিবি ২৬ মার্চ: ঘোষণার আহ্বান থেকে রক্তঝরা প্রতিরোধ—স্বাধীনতার সূচনায় ইতিহাসের নির্মম ও গৌরবময় অধ্যায় সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট নিয়ে টালবাহান- প্রতিবাদে দেশ বাঁচাও গণমঞ্চর বিক্ষোভ দৌলতদিয়া ঘাটে বাস নদীতে, ৪ জনের মরদেহ উদ্ধার; নিখোঁজদের উদ্ধারে কাজ করছে হামজা সম্প্রীতির বন্ধনে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার আহ্বান পার্বত্যমন্ত্রীর

প্রাণ গোপালকে বিজয়ী ঘোষণা

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২০ সেপ্টেম্বর, ২০২১
  • ৩৬৯ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: তিন বৈধ প্রার্থীর দু’জন মনোনয়ন প্রত্যাহার করে নেওয়ায় কুমিল্লা-৭ (চান্দিনা) আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী ডা. প্রাণ গোপাল দত্তকে বিজয়ী ঘোষণা করা হয়েছে।

সোমবার বেলা ১১টায় কুমিল্লার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা দুলাল তালুকদার একটি বিজ্ঞপ্তির মাধ্যমে এ ঘোষণা দেন।

বিজ্ঞপ্তিতে দুলাল তালুকদার বলেন, তিন বৈধ প্রার্থীর দুইজন মনোনয়ন প্রত্যাহার করে নেওয়ায় ৭ অক্টোবর ভোট গ্রহণের সুযোগ থাকছে না। যেহেতু রোববার মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ছিল, সেহেতু সোমবার একমাত্র প্রার্থী ডা. প্রাণ গোপাল দত্তকে বিজয়ী ঘোষণা করা হলো।

এর আগে, গত ১৬ সেপ্টেম্বর জাতীয় পার্টির মনোনীত প্রার্থী দলের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও কুমিল্লা উত্তর জেলা জাতীয় পার্টির আহ্বায়ক লুৎফুর রেজা খোকন তার মনোনয়নপত্র প্রত্যাহার করে নেওয়ার দুইদিন পর শনিবার ন্যাপের প্রার্থী মনিরুল ইসলাম মনোনয়নপত্র প্রত্যাহারের আবেদন করেন। এরপর ১৮ সেপ্টেম্বর সকালে জেলা রিটার্নিং কর্মকর্তা ও কুমিল্লার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা বরাবর আবেদন করে মনোনয়ন প্রত্যাহার করে নেন তিনি।

বিজয়ী প্রার্থী ডা. প্রাণ গোপাল দত্ত বলেন, শপথ গ্রহণের পর সংবাদ সম্মেলন করে চান্দিনায় আমার প্রথম কাজ কী হবে এবং পরবর্তীতে কী ধরনের কাজ করবো, তার বিস্তারিত তুলে ধরবো।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com