1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৫:৫৮ অপরাহ্ন
শিরোনামঃ
নিষেধাজ্ঞা মামলার মধ্যেই বাউন্ডারি নির্মাণ শ্যামগঞ্জ উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষের বিরুদ্ধে আইন লঙ্ঘনের গুরুতর অভিযোগ 🔴 শাওয়ালের ছয় রোজা: রমাদানের পর ইবাদতের ধারাবাহিকতা ও ফরজ-নফলের ভারসাম্যের আহ্বান শ্রী শ্রী রামনবমী উৎসব ২০২৬ ও বর্ণাঢ্য শোভাযাত্রা তেল সরবরাহে বড় সংকটের শঙ্কা, ইরান সংঘাত দ্রুত সমাধানের আহ্বান সৌদি অর্থমন্ত্রীর ইসরায়েলের সামরিক কমান্ড সেন্টার ও পরমাণু স্থাপনায় হামলার দাবি ইরানের, যুদ্ধ ২৭তম দিনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ, স্বাধীনতা দিবসে প্রীতি ফুটবল ম্যাচের উদ্বোধন পঞ্চগড়ে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, ৪০ যাত্রী নিয়ে উল্টে গেল বাস ফিলিং স্টেশনে লাইনে দাঁড়িয়েই মৃত্যু, হিটস্ট্রোকে প্রাণ গেল বাইক আরোহীর দৌলতদিয়া ফেরিঘাটে বাসডুবির ঘটনায় নিহত বেড়ে ২৩ রাঙামাটিতে মাদক সম্রাট সজল দাশ সহ ৬জন আটক

প্রধান প্রকৌশলী শামীম আখতারসহ ১৬ জনকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২১২ বার দেখা হয়েছে

বঙ্গ নিউজ বিডি প্রতিনিধি : জুলাই বিপ্লবে ছাত্র-জনতা হত্যা মামলার আসামী গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী ও আওয়ামী লীগের দোসর শামীম আখতারসহ ১৬ জনকে চাকরি থেকে অব্যাহতি ও গ্রেফতারের দাবিতে মানববন্ধন করেছে সচেতন নাগরিক।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) বেলা ১২টায় জাতীয় প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথির বক্তব্যে বিশিষ্ট বুদ্ধিজীবী ড. কাজী মনিরুজ্জামান বলেন, বাংলাদেশের সবচেয়ে পুরাতন এবং স্বনামধন্য প্রতিষ্ঠান গণপূর্ত অধিদপ্তর। এই প্রতিষ্ঠানের মাধ্যমে বাংলাদেশে সিংহবাঘ উন্নয়ন প্রকল্প ও সরকারি ভবন সমূহের রক্ষণাবেক্ষণ এবং আধুনিকায়নের কাজ বাস্তবায়ন হয়। এইরকম একটা সুনামধন্য প্রতিষ্ঠান এখন ধ্বংসের দ্বারপ্রান্তে। ফ্যাসিস্ট হাসিনা সরকারের দোসর ঠিকাদারী প্রতিষ্ঠান ও গণপূর্ত অধিদপ্তরের বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের সমর্থিত প্রকৌশলী সিন্ডিকেট গত ১৭ বছর ধরে ঢাকা শহরের বিভিন্ন প্রকল্পে দুর্নীতির মাধ্যমে শত শত কোটি টাকা লুটপাট করেছে। এই সিন্ডিকেটটি এখনো সক্রিয়ভাবে কাজ করতেছে।

তিনি বলেন, জুলাই বিপ্লবের রামপুরা থানায় হত্যা মামলার আসামি প্রকৌশলী শামীম আখতারকে বহাল তবিয়তে কেন রাখা হয়েছে। সিন্ডিকেটের অন্যতম হোতা সাজিন কনস্ট্রাকশন লিমিটেড ও হাসিনা সরকারের আজ্ঞাবহ প্রেসিডেন্ট শাহাবুদ্দিন এবং জুলাই বিপ্লবকে পুঁজি করে শপথ নেওয়া অন্তবর্তী সরকারের মাননীয় গণপূর্ত উপদেষ্টা জনাব আদিলুর রহমান মোটা অংকের আর্থিক লেনদেনের মাধ্যমে আওয়ামী দোসরদের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য চেষ্টা করে যাচ্ছে। আমরা এই ধরনের অবৈধ কর্মকান্ড এবং আওয়ামী দোসরদের পুনবাসনে এই অপচেষ্টার তীব্র নিন্দা জানাই।

তিনি আরও বলেন, জুলাই বিপ্লবের ছাত্র-জনতার হত্যার আসামী আওয়ামী দোসর ও গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলীকে অপসারণ করে দ্রুত বিচারের আওতায় এনে বন্দী করার জন্য জোর দাবি জানাচ্ছি। গণপূর্ত অধিদপ্তরের মত এমন একটা স্বনামধন্য প্রতিষ্ঠানকে আওয়ামী লীগের দোসর থেকে মুক্ত করার জন্য অনুরোধ করছি।

এ সময় আরও বক্তব্য রাখেন- জিয়াউর রহমান সমাজকল্যাণ পরিষদের সভাপতি এম গিয়াস উদ্দিন খোকন, ঢাকা সাংবাদিক ইউনিয়ন ডিইউজে’ কার্যনির্বাহী সদস্য ফখরুল ইসলাম, খলিল মৃধাসহ সচেতন নাগরিকবৃন্দ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com