1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ০৯ মে ২০২৬, ১০:১৮ অপরাহ্ন
শিরোনামঃ
কবিগুরু রবীন্দ্রনাথকে স্মরণ করে, প্রধানমন্ত্রীর উপস্থিতিতে, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী শপথ গ্ৰহন। *পরিকল্পিত বসুন্ধরাকে বিশৃঙ্খল নগরে পরিণত করার শঙ্কা* তামিলনাড়ুতে সরকার গঠনে অনিশ্চয়তা, সংখ্যাগরিষ্ঠতা প্রমাণে ব্যর্থ থালাপতি বিজয়—স্থগিত শপথ গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান—প্রধানমন্ত্রী তারেক রহমান পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু অধিকারী ঈমানি চেতনায় মুখর পূর্ব শেখদী — আল-হেরা জামে মসজিদে পবিত্র এসলাহী মাহফিল অনুষ্ঠিত তামিলনাড়ুতে সরকার গঠনের পথে থালাপতি বিজয়, মুখ্যমন্ত্রী হওয়া প্রায় নিশ্চিত পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, কাল শপথ; শেষ হলো মমতার ১৫ বছরের শাসন ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটিতে শিক্ষাপ্রতিষ্ঠানে দীর্ঘ অবকাশ, স্কুল-কলেজে ১৬ দিন, মাদ্রাসায় ২১ দিনের ছুটি আকুকে ১৫১ কোটি ডলার পরিশোধ, রিজার্ভ ফের ৩৪ বিলিয়নের নিচে

প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন মার্টিনেজ

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৩ জুলাই, ২০২৩
  • ২২৫ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: বাংলাদেশ সফরে আর্জেন্টিনার বিশ্বজয়ী গোলরক্ষক এমি মার্তিনেজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন। দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে গিয়ে তাঁর সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। এসময় প্রধানমন্ত্রীকে আর্জেন্টিনার জার্সি উপহার দেন মার্তিনেজ।

১১ ঘণ্টার সফরে সোমবার সকালে ঢাকা আসেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। বাংলাদেশ সফরে এসে ভক্তদের সঙ্গে তার কোন অনুষ্ঠানের সূচি না থাকলেও তিনি সময় দিয়েছেন ভক্তদের।

সফরের অংশ হিসেবে তিনি বেলা দুইটায় সাক্ষাৎ করেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে। তার আগে তিনি সাক্ষাৎ করেন দেশসেরা অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা ও দুই সন্তানের সঙ্গে।

এর আগে সোমবার ভোর ৫টা ১০মিনিটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে তাকে বহনকারী বিমানটি। বিমানবন্দর থেকে সরাসরি তিনি চলে যান হোটেলে।

বাংলাদেশে এসেই তিনি নিজের ইন্সটাগ্রামে একটি ছবি স্টোরি হিসেবে শেয়ার করেন। গাড়িতে বসে থাকা অবস্থায় তোলা সেই ছবিতে লেখা ছিল বাংলাদেশ, পাশে ভালোবাসার ইমোজি ও বাংলাদেশের পতাকা।

বাংলাদেশে তার সফরের স্পন্সর ফান্ডেড নেক্সট। হোটেলে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে তিনি সরাসরি চলে যান ফান্ডেড নেক্সটের প্রধান কার্যালয় উত্তর বাড্ডায়। সেখানে ম্যাশ ও কিছু ভক্তদের সঙ্গে সাক্ষাৎ শেষে বেরিয়ে পড়েন গণভবনের উদ্দেশ্যে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করে বিকেলেই তিনি উড়াল দেবেন কোলকাতার উদ্দেশ্যে। সেখানে তিন দিন থাকবেন তিনি। যোগ দেবেন বেশ কিছু অনুষ্ঠানে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com