1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৯:১৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
ঈদের দিনে আতঙ্কে সিলেটের বিএনপি নেতার পরিবার মাদক মামলায় ফেরারি পিতা-পুত্র, তদন্ত দাবি স্বজনদের জ্বালানি ঘাটতি ও নিরাপত্তাহীনতায় পেট্রোল পাম্প বন্ধের শঙ্কা, সতর্ক করল মালিক সমিতি কবি ,লেখিকা ও অনুবাদিকা- গায়ত্রী চক্রবর্তীর লেখা একটি কবিতা সত্যজিৎ রায় কে উৎসর্গ করে। মেয়ে-জামাইয়ের বাড়ি যেতে গিয়ে শেষযাত্রা, কুমিল্লার ট্রেন-বাস দুর্ঘটনায় প্রাণ গেল চৌগাছার দম্পতির ইরানের হামলায় আরাদ-দিমোনায় তীব্র আতঙ্ক, ঘর ছাড়লেন প্রায় ৩ হাজার ইসরায়েলি হাদিকে কে গুলি করেছে জানেন না ফয়সাল নেপালে বিকেএসপি জুডো দলের সাফল্যে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন। ঈদের পরদিন কমলাপুরে ঢাকামুখী যাত্রীর চাপ, তবে নেই আগের ভোগান্তি ট্রাম্পের ৪৮ ঘণ্টার আলটিমেটামের পর ইরানের ঘোষণা—‘শত্রু-সংশ্লিষ্ট’ জাহাজ ছাড়া হরমুজ উন্মুক্ত প্রহরীদের মাঝে ঈদ উপহার বিতরণ, পাশে SLUS Radio/88.88FM “গল্পের শহর” ও সাংবাদিক হাসনাত তুহিন

প্রধানমন্ত্রীর মহানুভবতা বিএনপি মনে রাখবে: তথ্যমন্ত্রীর আশা

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১৬ মার্চ, ২০২২
  • ১৯৯ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : বারবার বেগম খালেদা জিয়াকে সাজাস্থগিত করে কারামুক্ত রাখায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার মহানুভবতা বিএনপি মনে রাখবে বলে আশা প্রকাশ করেছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।

আজ বুধবার ( ১৬ মার্চ ) চট্টগ্রামের রেডিসন ব্লু হোটেলের মেজবান হলে আয়োজিত অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রী চট্টগ্রাম ওয়াসার শেখ হাসিনা পানি শোধনাগার-২ প্রকল্প উদ্বোধন শেষে সাংবাদিকরা পুণরায় বেগম জিয়ার সাজাস্থগিত করে কারামুক্ত রাখার আবেদন নিয়ে প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী একথা বলেন।

হাছান মাহমুদ বলেন, যে খালেদা জিয়ার দুয়ারে গিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রায় ২০ মিনিট দাঁড়িয়েছিলেন- দুয়ার খোলেননি, সেই খালেদা জিয়ার জন্য বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী যে মহানুভবতা দেখিয়েছেন, বিএনপি এবং বেগম জিয়া আশা করি ভবিষ্যতে সেটি মনে রাখবে।’

এসত্ত্বেও বিএনপি জনমনে বিভ্রান্তি ছড়ানোতে লিপ্ত উল্লেখ করে তিনি বলেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল সাহেবরা তো জনগণের কাছে যান না, তিনি মাঝেমধ্যে ঠাকুরগাঁও যান, টেলিভিশনে প্রোগ্রাম করেন, আর মাঝেমাঝে লোক দেখানো কিছু প্রোগ্রাম করেন। জনগণ যে আজকে ভালো আছে, সেটা তারা জানেন না, চান না। জনগণ ভালো আছে, এতে তাদের গাত্রদাহ হচ্ছে। এজন্য নানা বিভ্রান্তিকর কথা বলেন তারা।

‘আওয়ামী লীগ ক্ষমতায় এলে মানুষের কষ্ট ও দুর্ভিক্ষ হয়, এসি রুমে বসে তারা মানুষের কষ্ট বোঝেন না’- বিএনপি মহাসচিবের এমন বক্তব্যের জবাবেহাছান মাহমুদ বলেন, এই করোনাকালে সঙ্কটের সময়ে আওয়ামী লীগই সবসময় মানুষের পাশে থেকেছে, বিএনপি কখনো থাকেনি, দু-একটি লোক দেখানো প্যাকেট বিতরণ আর টিভি ফটোসেশনের বাইরে কিছু করেনি।

তিনি বলেন, আওয়ামী লীগের নেতাকর্মীরা জনগণের পাশে ছিলেন বিধায় দলের কেন্দ্রীয় কমিটির ৮১ সদস্যের পাঁচজন মৃত্যুবরণ করেছেন। ত্রাণ বিতরণে অংশ নিয়ে করোনাক্রান্ত দলের অনেক সংসদ সদস্য মৃত্যুবরণ করেছেন। অনেকে হাসপাতাল থেকে সুস্থ হয়ে আবার জনগণের কাছে গেছেন। আমি নিজেও দু’বার করোনায় আক্রান্ত হয়েছি। একজন ব্যস্ততম রাজনীবিদ হয়েও প্রতি সপ্তাহে আমি নির্বাচনী এলাকায় আসি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com