1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৬:৫৭ অপরাহ্ন
শিরোনামঃ
সেনাবাহিনীর উদ্যোগে দুর্গম পাহাড়ে ফ্রি চিকিৎসা সেবা : ফ্রি চিকিৎসা পেলো ৫ শতাধিক মানুষ রূপগঞ্জে পেটে লাথি মেরে গর্ভের সন্তান হত্যার অভিযোগ বিএনএসবি চক্ষু হাসপাতালে চিকিৎসকদের কর্মবিরতি, দোষীদের বিচারের দাবিতে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি ঠাকুরগাঁওয়ে বিসিকের উদ্যোগে মিষ্টি কুমড়ার মাঠে মৌচাষ হরমুজ প্রণালিতে বাংলাদেশি জাহাজ চলাচল নিশ্চিতে কাজ করছে ইরান দূতাবাস হজক্যাম্পে লাগেজ র্যাপিং সেবা চালু—হজযাত্রা হবে আরও নিরাপদ ও সুশৃঙ্খল এসএসসি পরীক্ষায় প্রশ্নফাঁসের কোনো সম্ভাবনা নেই: শিক্ষামন্ত্রী ইরান–যুক্তরাষ্ট্র সমঝোতা অনিশ্চিত, যুদ্ধবিরতি শেষের আগে উত্তেজনা চরমে 📚 এসএসসি ও সমমান পরীক্ষা শুরু: ১৮.৫৭ লাখ শিক্ষার্থীর অংশগ্রহণ, নকলমুক্তে ‘জিরো টলারেন্স’ বাংলাদেশ ইতালির সঙ্গে সম্পর্ককে বিশেষ গুরুত্ব দেয়- স্বরাষ্ট্রমন্ত্রী

প্রধানমন্ত্রীকে ফোন করলেন অস্ট্রিয়ার চ্যান্সেলর

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ৪ ফেব্রুয়ারী, ২০২২
  • ২১৮ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: অস্ট্রিয়ার চ্যান্সেলর কার্ল নেহাম্মার ফোন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কথা বলেছেন। বাংলাদেশ-অস্ট্রিয়ার কূটনৈতিক সম্পর্কের সুবর্ণজয়ন্তী উপলক্ষে শুক্রবার (৪ ফেব্রুয়ারি) বিকাল ৪ টার দিকে তিনি এই ফোন করেন।

এসময় দুই দেশের সরকার প্রধানের মধ্যে ১০ মিনিটের মতো কথা হয় বলে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এতে বলা হয়, ‌প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনার প্রথমদিকে ১.৫ মিলিয়ন ভ্যাকসিন উপহার দেওয়ায় অস্ট্রিয়ার চ্যান্সেলরকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান। কার্ল নেহাম্মার এ সময় উল্লেখ করেন, ভবিষ্যতে বাংলাদেশের যদি আরও ভ্যাকসিন লাগে তা তারা দিতে প্রস্তুত রয়েছেন।

চ্যান্সেলর আরও বলেন, অস্ট্রিয়া বাংলাদেশের উন্নয়নের অংশীদার হতে ইচ্ছুক, বাংলাদেশের সঙ্গে তারা অর্থনৈতিক সম্পর্ক গড়ে তুলতে চায়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ বিষয়টির ওপর জোর দিয়ে বাংলাদেশে তাদের বিনিয়োগ করতে আহ্বান জানান।

প্রধানমন্ত্রী উল্লেখ করেন, বাংলাদেশের ভৌগোলিক অবস্থান বিনিয়োগের জন্য অত্যন্ত উপযোগী। এসময় অস্ট্রিয়ার চ্যান্সেলর বাংলাদেশে আসার আগ্রহ প্রকাশ করেন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনাও তাকে বাংলাদেশে আসার আমন্ত্রণ জানান।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com