1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন
শিরোনামঃ
সৌদি-কুয়েত-আমিরাত-বাহরাইনে দফায় দফায় ইরানের হামলা খুলনার ফুলতলায় ৩ টি আগ্নেয়াস্ত্র ও ৯ রাউন্ড গুলিসহ গ্রেফতার – ২ ইরানে হামলা ঘিরে উত্তেজনা: পাকিস্তানের কড়া হুঁশিয়ারি, আলোচনায় মধ্যস্থতার প্রস্তাব সহাবস্থানের বাংলাদেশ গড়ার অঙ্গীকার তারেক রহমানের ১৯ কোটি টাকার ইয়াবাসহ ৫ কারবারি আটক পানছড়িতে প্রতিপক্ষের গুলিতে নিহত ইউপিডিএফ (গণতান্ত্রিক) নেতা খুলনার ফুলতলায় বীর মুক্তিযোদ্ধা এবং শহীদ বীর মুক্তিযোদ্ধাদের পরিবারের সদস্যদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত রংপুরে গণমাধ্যম কর্মীর বিরুদ্ধে করা মিথ্যা ধর্ষণ মামলার সাক্ষী আপন দুই ছেল নিষেধাজ্ঞা মামলার মধ্যেই বাউন্ডারি নির্মাণ শ্যামগঞ্জ উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষের বিরুদ্ধে আইন লঙ্ঘনের গুরুতর অভিযোগ 🔴 শাওয়ালের ছয় রোজা: রমাদানের পর ইবাদতের ধারাবাহিকতা ও ফরজ-নফলের ভারসাম্যের আহ্বান

প্রতি পিস খাসির চামড়া ৫ টাকা!

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১০ জুলাই, ২০২২
  • ২২৫ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক :রাজধানীর দক্ষিণ পাইকপাড়া থেকে দুটি খাসির চামড়া বিক্রি করতে কল্যাণপুরের নতুন বাজারে আসেন মুদি ব্যবসায়ী জাফর আহমেদ। তবে চামড়ার দাম শুনে মেজাজ হারান তিনি। ব্যবসায়ীরা প্রতিপিস খাসির চামড়া পাঁচ টাকা ও প্রতিপিস গরুর চামড়া সাড়ে ৩০০ থেকে ৪০০ টাকা বলছেন।

রোববার (১০ জুলাই) সকালে ঈদুল আজহার নামাজের পরই শুরু হয় পশু কোরবানি। দুপুরের পর মৌসুমি ব্যবসায়ীরাও চামড়া কিনতে শুরু করেন। তবে এবার খাসির চামড়া কিনতে তেমন আগ্রহ নেই ব্যবসায়ীদের। ফলে অনেকেই খাসির চামড়া নিয়ে বিপাকে পড়েছেন।

জাফর আহমেদ বলেন, ছাগলের চামড়ার যে দাম বলা হচ্ছে তা খুবই কম। ৩০ টাকা রিকশা ভাড়া দিয়ে এখানে এলাম। এখন তো দেখি রিকশা ভাড়াও উঠবে না।

চামড়া ব্যবসায়ী নুর মোহাম্মদ বলেন, বিগত কয়েক বছর ধরে ছাগলের চামড়ার দাম কম। এবার ৬০০ পিস খাসির চামড়া পেয়েছি। আর ৫০-৬০ পিস গরুর চামড়া পেয়েছি। গতবার চামড়া বিক্রি করে হাজার তিনেক টাকা লাভ ছিল। এবার কী হয় বলতে পারছি না।

গতবছরের তুলনায় প্রতি বর্গফুটে ৭ টাকা বাড়িয়ে কোরবানির গরু ও খাসির চামড়ার দাম নির্ধারণ করেছে বাণিজ্য মন্ত্রণালয়।

এবার কোরবানির গরুর লবণযুক্ত চামড়ার দাম নির্ধারণ করা হয়েছে ঢাকাতে ৪৭ থেকে ৫২ টাকা প্রতি বর্গফুট। গত বছর ঢাকায় গরুর চামড়ার দাম নির্ধারণ করা হয়েছিল ৪০ থেকে ৪৫ টাকা। আর ঢাকার বাইরে গরুর চামড়ার দাম হবে প্রতি বর্গ ফুটে ৪০ থেকে ৪৪ টাকা, যা গত বছর ছিল ৩৩ থেকে ৩৭ টাকা। খাসির চামড়ার দাম নির্ধারণ করা হয়েছে প্রতি বর্গফুটে ১৮ থেকে ২০ টাকা। খাসির চামড়া সারাদেশে একই দামে বিক্রি হবে। গত বছর খাসির চামড়ার দাম ছিল ১৫ থেকে ১৭ টাকা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com