1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ০৯ মে ২০২৬, ১০:০৭ অপরাহ্ন
শিরোনামঃ
*পরিকল্পিত বসুন্ধরাকে বিশৃঙ্খল নগরে পরিণত করার শঙ্কা* তামিলনাড়ুতে সরকার গঠনে অনিশ্চয়তা, সংখ্যাগরিষ্ঠতা প্রমাণে ব্যর্থ থালাপতি বিজয়—স্থগিত শপথ গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান—প্রধানমন্ত্রী তারেক রহমান পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু অধিকারী ঈমানি চেতনায় মুখর পূর্ব শেখদী — আল-হেরা জামে মসজিদে পবিত্র এসলাহী মাহফিল অনুষ্ঠিত তামিলনাড়ুতে সরকার গঠনের পথে থালাপতি বিজয়, মুখ্যমন্ত্রী হওয়া প্রায় নিশ্চিত পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, কাল শপথ; শেষ হলো মমতার ১৫ বছরের শাসন ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটিতে শিক্ষাপ্রতিষ্ঠানে দীর্ঘ অবকাশ, স্কুল-কলেজে ১৬ দিন, মাদ্রাসায় ২১ দিনের ছুটি আকুকে ১৫১ কোটি ডলার পরিশোধ, রিজার্ভ ফের ৩৪ বিলিয়নের নিচে চাঁপাইনবাবগঞ্জে আইইবি’র ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

পেলের মৃত্যুতে ব্রাজিলে ৩ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ৩০ ডিসেম্বর, ২০২২
  • ১৯৯ বার দেখা হয়েছে

বৃহস্পতিবার সাও পাওলোর আলবার্ট আইনস্টাইন হাসপাতালে মারা গেছেন তিনি। তার ক্যারিয়ারের সেরা ম্যাচ যেখানে খেলেছেন, সেই সান্তোসের হোম ভেন্যু ভিয়া বেলমিরো স্টেডিয়ামে সোমবার ও মঙ্গলবার হবে তার শেষকৃত্য। ব্রাজিলের জনসাধারণ তাকে জানাবেন শেষ শ্রদ্ধা। কোলন ক্যানসারের সঙ্গে লড়াই করে ৮২ বছর বয়সে মৃত্যু হলো পেলের। তার আসল নাম এডসন আরান্তেস দো নাসিমেন্তো। পেলের জন্ম ১৯৪০ সালের ২৩ অক্টোবর। ১৯৫৮ সালে ব্রাজিলের হয়ে বিশ্বকাপ জয় করেন তিনি। পরে ১৯৬২ এবং ১৯৭০ সালেও বিশ্বকাপ জয় করেন পেলে।

ফুটবল ইতিহাসে একমাত্র ফুটবলার হিসেবে তিনটি বিশ্বকাপ জয় করেন তিনি। বিশ্বের আর কোনো ফুটবলারের এমন নজির নেই। ক্লাব ক্যারিয়ারের ১৮ বছর তিনি কাটিয়েছেন সান্তোসে। ১৫ বছর বয়সে ক্লাব ও এক বছর পর জাতীয় দলের হয়ে অভিষেক হয় তার। ১৯৭৭ সালে ফুটবলকে বিদায় বলেন এই কিংবদন্তি। বর্ণিল এক জীবন কাটিয়েছেন পেলে। পেয়েছেন অনেক স্বীকৃতি। ১৯৯৯ সালে শতাব্দীর সেরা অ্যাথলেট হিসেবে স্বীকৃতি পান আন্তর্জাতিক অলিম্পিক কমিটির কাছ থেকে। ফিফার ‘প্লেয়ার অব দ্য সেঞ্চুরি’ হয়েছেন ম্যারাডোনার সঙ্গে যৌথভাবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com