1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন
শিরোনামঃ
রেকর্ড জটিলতায় শতভাগ জমি নিয়ে বিরোধ: শ্যামগঞ্জ উচ্চ বিদ্যালয়ের নামে দখল ও অতিরিক্ত বিক্রির অভিযোগ দেশজুড়ে সড়ক-রেল দুর্ঘটনায় হতাহতদের ঘটনায় গভীর শোক প্রকাশ প্রধানমন্ত্রীর, তদন্ত ও কঠোর ব্যবস্থার নির্দেশ দাউদকান্দি-মেঘনার জনমানুষের আস্থার ঠিকানা ড. খন্দকার মারফ হোসেন দম্পতি ওমরাহর পথে, দোয়ার হাত উঠুক সর্বত্র ঈদের টানা ৭ দিনের ছুটি শেষে মঙ্গলবার খুলছে অফিস-আদালত, ব্যাংক-বিমা ও শেয়ারবাজার ঈদের দিনে আতঙ্কে সিলেটের বিএনপি নেতার পরিবার মাদক মামলায় ফেরারি পিতা-পুত্র, তদন্ত দাবি স্বজনদের জ্বালানি ঘাটতি ও নিরাপত্তাহীনতায় পেট্রোল পাম্প বন্ধের শঙ্কা, সতর্ক করল মালিক সমিতি কবি ,লেখিকা ও অনুবাদিকা- গায়ত্রী চক্রবর্তীর লেখা একটি কবিতা সত্যজিৎ রায় কে উৎসর্গ করে। মেয়ে-জামাইয়ের বাড়ি যেতে গিয়ে শেষযাত্রা, কুমিল্লার ট্রেন-বাস দুর্ঘটনায় প্রাণ গেল চৌগাছার দম্পতির ইরানের হামলায় আরাদ-দিমোনায় তীব্র আতঙ্ক, ঘর ছাড়লেন প্রায় ৩ হাজার ইসরায়েলি হাদিকে কে গুলি করেছে জানেন না ফয়সাল

পূর্ব বিরোধের জেরে রূপগঞ্জে সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫
  • ১৭৮ বার দেখা হয়েছে

মো: রাসেল মোল্লা রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি : নারায়ণগঞ্জের রূপগঞ্জে পূর্ব বিরোধের জেরে একাত্তর টেলিভিশনের সাংবাদিক রিয়াজ হোসেনের ওপর নৃশংস হামলা চালিয়ে ইট দিয়ে থেতলে দিয়েছে স্থানীয় একদল সন্ত্রাসী।
বুধবার (৭ মে) রাতে উপজেলার পূর্বাচল ৩ নম্বর সেক্টরের ছমু মার্কেট এলাকায় সাংবাদিক কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

আহত সাংবাদিক রিয়াজ হোসেন জানান, রূপগঞ্জ সদর ইউনিয়নের সালাম মোল্লার ছেলে ফারুক মোল্লার সঙ্গে তার দীর্ঘদিনের বিরোধ চলছিল। এর জেরে ফারুক মোল্লা ও তার ছেলে বাধন মোল্লা, ইমন মোল্লা, ফাহিম মোল্লা, সুমন মোল্লা, কাজল মোল্লা, রিজভী মোল্লাসহ আরও ৪-৫ জন অজ্ঞাতনামা ব্যক্তি মিলে পরিকল্পিতভাবে তার ওপর হামলা চালায়। তারা ইট দিয়ে রিয়াজ হোসেনের মাথা, ঘাড় ও পিঠে আঘাত করে গুরুতর আহত করে।

এসময় রিয়াজ হোসেনের চিৎকার শুনে তার বন্ধু মাসুদ চৌধুরী এগিয়ে এলে হামলাকারীরা তাকেও বেধড়ক মারধর করে। পরে আশপাশের লোকজন ছুটে এলে হামলাকারীরা সবাইকে হত্যার হুমকি দিয়ে পালিয়ে যায়।

স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে প্রথমে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাদের উন্নত চিকিৎসার জন্য স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে পাঠানো হয়।

রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) লিয়াকত আলী জানান, সাংবাদিকের ওপর হামলার খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যায়। বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করে দ্রুতই অভিযুক্তদের আইনের আওতায় আনা হবে বলে আশ্বস্ত করেন তিনি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com