1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
কবি ,লেখিকা ও অনুবাদিকা- গায়ত্রী চক্রবর্তীর লেখা একটি কবিতা সত্যজিৎ রায় কে উৎসর্গ করে। মেয়ে-জামাইয়ের বাড়ি যেতে গিয়ে শেষযাত্রা, কুমিল্লার ট্রেন-বাস দুর্ঘটনায় প্রাণ গেল চৌগাছার দম্পতির ইরানের হামলায় আরাদ-দিমোনায় তীব্র আতঙ্ক, ঘর ছাড়লেন প্রায় ৩ হাজার ইসরায়েলি হাদিকে কে গুলি করেছে জানেন না ফয়সাল নেপালে বিকেএসপি জুডো দলের সাফল্যে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন। ঈদের পরদিন কমলাপুরে ঢাকামুখী যাত্রীর চাপ, তবে নেই আগের ভোগান্তি ট্রাম্পের ৪৮ ঘণ্টার আলটিমেটামের পর ইরানের ঘোষণা—‘শত্রু-সংশ্লিষ্ট’ জাহাজ ছাড়া হরমুজ উন্মুক্ত প্রহরীদের মাঝে ঈদ উপহার বিতরণ, পাশে SLUS Radio/88.88FM “গল্পের শহর” ও সাংবাদিক হাসনাত তুহিন নির্বাচনী প্রচার ও পোস্টার ছেঁড়াকে কেন্দ্র করে- তৃণমূল ও বিজেপির মধ্যে ঝামেলা ঈদের দিনে কাঠমান্ডুতে বাংলাদেশের জুডোকারদের দারুণ সাফল্য, জোড়া স্বর্ণসহ ৩ পদক

পূর্ণিমার দোয়া আল্লাহ কবুল করেছে: ফেরদৌস

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২৬ ডিসেম্বর, ২০২৩
  • ২২৬ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১০ আসনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেয়েছেন ঢালিউড অভিনেতা ফেরদৌস আহমেদ। এতে বেশ উচ্ছ্বসিত হয়েছিলেন অভিনেত্রী পূর্ণিমা। এবার ফেরদৌস জানালেন পূর্ণিমার দোয়ায় মনোনয়ন পেয়েছেন তিনি।

রাফসান সাবাবের হোয়াট অ্যা শোতে হাজির হয়েছিলেন চিত্রনায়িকা পূর্ণিমা ও চিত্রনায়ক ফেরদৌস। সেখানেই এ কথা বলেছেন ঢাকা ১০ আসনের নৌকার মাঝি।

অনুষ্ঠানে বিলিভ নামের পর্বে একটি ভিডিও দেখান রাফসান। সেখানে দেখা যায়, জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামনে মঞ্চে দাঁড়িয়ে ফেরদৌসকে বলেন, পাঁচবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছ, ভেবো না মনোনয়ন পাবা। এর উত্তরে ফেরদৌস বলেন, বলা তো যায় না পেয়েও যেতে পারি।

পুর্ণিমা ও ফেরদৌসের এই রসিকতা দেখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানা দুজনে হেসে ফেলেন।

ভিডিওটি দেখে পূর্ণিমা বলেন, ফেরদৌস আমার বন্ধু আমার যতটুকু করার দরকার আমি করে দিয়েছি। আমি জায়গামতো বলে দিয়েছি। অন্যদিকে ফেরদৌস বলেন, পূর্ণিমা আমার জন্য দোয়া করেছে, ওর দোয়া আল্লাহ কবুল করেছে। এটা জ্বলন্ত উদাহরণ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com