1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
দৌলতদিয়া ঘাটে বাস নদীতে, ৪ জনের মরদেহ উদ্ধার; নিখোঁজদের উদ্ধারে কাজ করছে হামজা সম্প্রীতির বন্ধনে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার আহ্বান পার্বত্যমন্ত্রীর কক্সবাজার হোটেল কক্স ইনে বিজেটিপিএফ,র সাংগঠনিক সফর ও ঈদ পুনর্মিলনী ২০২৬ স্বাধীনতা দিবসে ঢাকায় বিশেষ ট্রাফিক ব্যবস্থা, নির্দিষ্ট সড়কে চলাচলে নিষেধাজ্ঞা চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরের ভুক্তভোগীর সংবাদ সম্মেলন ফেরিতে উঠতে গিয়ে নদীতে তলিয়ে গেল যাত্রীবাহী বাস, উদ্ধার অভিযান অব্যাহত জুলাই অভ্যুত্থানের যোদ্ধাদের দায়মুক্তি দিতে সংসদে আইন আসছে: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন মহান স্বাধীনতা দিবস উদযাপনে নিরাপত্তা জোরদার ১৮তম অ্যাটর্নি জেনারেল হিসেবে ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল নিয়োগ বাংলাদেশ–যুক্তরাষ্ট্র সহযোগিতা জোরদার: শিশু, শিক্ষা ও জনস্বাস্থ্য উন্নয়নে গুরুত্ব দিলেন ডা. জুবাইদা রহমান

পুতিনের পাশে থাকার ঘোষণা কিম জং উনের

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১ মার্চ, ২০২২
  • ৩১১ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: রাশিয়া-ইউক্রেন ইস্যুতে অবশেষে নীরবতা ভাঙলো উত্তর কোরিয়া। রুশ আগ্রাসন নয়, ইউক্রেন সংকটের জন্য পশ্চিমাদের ‘আধিপত্যবাদী নীতি’ ও ‘স্বেচ্ছাচারী আচরণকে’ দায়ী করেছে কিম জং উন প্রশাসন।

সোমবার (২৮ ফেব্রুয়ারি) এক বিবৃতি উত্তর কোরীয় পররাষ্ট্র মন্ত্রণালয় অভিযোগ করেছে, পশ্চিমারা অন্য দেশগুলোর বিরুদ্ধে ‘ক্ষমতার অপব্যবহার’ করছে। উত্তর কোরিয়ার সরকারি বার্তা সংস্থা কেসিএনএ’র বরাতে এ তথ্য জানিয়েছে মার্কিন বার্তা সংস্থা রয়টার্স ও রুশ বার্তা সংস্থা তাস।

বিবৃতিতে বলা হয়েছে, ইউক্রেন সংকটের মূল কারণ যুক্তরাষ্ট্র ও পশ্চিমাদের আধিপত্যবাদী নীতি, যার মাধ্যমে তারা অন্য দেশগুলোর বিরুদ্ধে স্বেচ্ছাচার ও ক্ষমতার অপব্যবহার করে।

পিয়ং ইয়ংয়ের অভিযোগ, ইউরোপে আক্রমণাত্মক অস্ত্র মোতায়েন ও পূর্বে ন্যাটো সম্প্রসারণ প্রচেষ্টার মাধ্যমে ওই অঞ্চলের নিরাপত্তা ব্যবস্থাকে দুর্বল করে দিচ্ছিল যুক্তরাষ্ট্র ও পশ্চিমারা। এ বিষয়ে রাশিয়ার দাবি ‘বৈধ ও যৌক্তিক’ হওয়া সত্ত্বেও সেগুলো উপেক্ষা করা হয়েছে।

বিবৃতিতে আফগানিস্তান, লিবিয়া ও ইরাকে পশ্চিমা দেশগুলোতে পশ্চিমাদের সামরিক অভিযানের কথাও উল্লেখ করেছে উত্তর কোরিয়া।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com