1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
দাউদকান্দি উপজেলা পরিষদ নির্বাচন: বিএনপির চেয়ারম্যান প্রার্থী নিয়ে তৃণমূলে তুমুল আলোচনা, এগিয়ে কারা? দাউদকান্দিতে ছাত্রদল নেতার ব্যতিক্রমী ঈদ আয়োজন, হাজারো মানুষের অংশগ্রহণ ঈদি-সালামির ইতিহাস, ঐতিহ্য ও ভালোবাসার ভাষা উপহারের ছোট্ট খামে লুকিয়ে থাকে ঈদের বড় আনন্দ আবারও নাতানজে হামলা, ইরানের দাবি—যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ আঘাত ইসলামে ঈদের সূচনা: মদিনা থেকে বাংলার জনজীবনে, কীভাবে ঈদ হয়ে উঠল সবচেয়ে বড় উৎসব ঈদের সকালেও তেহরানে ভয়াবহ হামলা, পাল্টা ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান যমুনায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করলেন ড. ইউনূস দাউদকান্দির প্রধান ঈদ জামাতে ড. খন্দকার মোশাররফ হোসেন, সম্প্রীতি-সংহতি ও জনসম্পৃক্ত রাজনীতির বার্তা জাতীয় ঈদগাহে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর একসঙ্গে ঈদ জামাত, ৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রীর অংশগ্রহণ মিরপুরে ঈদের জামাতে ডা. শফিকুর রহমান, ঐক্যবদ্ধ হয়ে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান

পিছিয়ে পড়েও দুই ব্রাজিলিয়ানের গোলে জিতল বসুন্ধরা কিংস

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৭ নভেম্বর, ২০২৩
  • ১৯৭ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : এএফসি কাপের গ্রুপপর্ব টপকানোর সম্ভাবনা তৈরি করতে ভারতের মোহনবাগান সুপার জায়ান্টের বিপক্ষে জয়ের বিকল্প ছিল না বাংলাদেশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসের। ঘরের মাঠে খেলা বলে সেই আত্মবিশ্বাস ছিল অস্কার ব্রুজনের দলের।

আজ (মঙ্গলবার) রাতে বসুন্ধরা কিংস অ্যারেনায় পিছিয়ে পড়েও ২-১ ব্যবধানে জয় নিয়ে ‘ডি’ গ্রুপের লড়াইয়ে দারুণভাবে ফিরে এলো বাংলাদেশের ক্লাবটি।

২৪ অক্টোবর এই মোহনবাগানকে তাদের মাটিতেই ২-২ গোলে রুখে এসেছিল কিংস। হোম ম্যাচের জয়ে ৪ খেলায় ৭ পয়েন্ট নিয়ে টেবিলে কিংস উঠে এলো মোহনবাগানের সঙ্গে যৌথভাবে শীর্ষে।

১১ মিনিটে লিস্টন কোলাসোর গোলে এগিয়ে যায় ভারতীয় ক্লাবটি। ৪৪ মিনিটে ব্রাজিলের মিগুয়েলের গোলে সমতা এনে বিরতিতে যায় কিংস। ৮০ মিনিটে আরেক ব্রজিলিয়ান ও অধিনায়ক রবসন রবিনহো গোল করে লিড এনে দেন দলকে। ওই লিড ধরে রেখে দ্বিতীয় জয় নিয়ে মাঠ ছাড়ে কিংস।

গত ২ অক্টোবর এই মাঠে আরেক ভারতীয় ক্লাব ওড়িশা এফসিকে ৩-২ গোলে হারিয়েছিল কিংস।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com