1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৯:২১ অপরাহ্ন
শিরোনামঃ
দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান *এই ঈদে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য রিয়েলমির বিশেষ আয়োজন ‘ঈদের হাসি’* আজ পবিত্র শবেকদর: হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ এই রাতে ইবাদতে মশগুল হবেন মুসল্লিরা বৈশ্বিক হালাল অর্থনীতিতে বাংলাদেশের সম্ভাবনা বাড়াতে কৌশল নির্ধারণ জরুরি 🏏 পাকিস্তানকে ১১ রানে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ, তানজিদের সেঞ্চুরি ও তাসকিনের আগুনে বোলিং ঈদের আগে সংসদ মুলতবি, ২৯ মার্চ আবার বসবে ত্রয়োদশ জাতীয় সংসদ কক্সবাজার জেলা প্রেসক্লাবের উদ্যোগে আলোচনা সভা,দোয়া, মিলাদ, ইফতার ও নৈশভোজ অনুষ্ঠিত হয়েছে সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বহাল, আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশ বীর মুক্তিযোদ্ধা ও সাবেক চেয়ারম্যান আলতাফুর রহমান আতার ইন্তেকাল সংসদে নির্ধারিত কার্যসূচির বাইরে বক্তব্য, বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানকে থামালেন স্পিকার

পাহাড় ধস রোধে রাঙামাটি জেলা প্রশাসনের উদ্যোগে ঝুঁকিপূর্ণ স্থান পরিদর্শন

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫
  • ১৭৪ বার দেখা হয়েছে

রাঙামাটি প্রতিনিধি: পাহাড় ধস রোধে এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে রাঙামাটি জেলা প্রশাসনের উদ্যোগে বৃহস্পতিবার এক বিশেষ সচেতনতামূলক অভিযান পরিচালিত হয়। জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ মারুফ এর নির্দেশক্রমে রাঙামাটি জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো: মোবারক হোসেন আজ বৃহস্পতিবার বিকেলে রাঙামাটি শহরের ভেদভেদী এলাকার শিমুলতলি ও লোকনাথ মন্দির সংলগ্ন ঝুঁকিপূর্ণ পাহাড়ি স্থানসমূহ পরিদর্শন করেন।

পরিদর্শনকালে তিনি এলাকাবাসীর সঙ্গে কথা বলেন এবং পাহাড় ধসে সম্ভাব্য বিপদের বিষয়ে সবাইকে অবহিত করেন। পাশাপাশি তিনি সচেতনতা ও সতর্কতা অবলম্বনের গুরুত্ব তুলে ধরেন এবং পাহাড়ি এলাকায় পরিকল্পনাহীন নির্মাণ ও বৃক্ষনিধনের ক্ষতিকর দিকগুলো নিয়ে আলোচনা করেন।

তিনি বলেন, “ভূমিক্ষয় পার্বত্য এলাকার পরিবেশ ও জীববৈচিত্র্যের জন্য একটি বড় হুমকি। এ থেকে সৃষ্ট ভূমিধস মানুষের জানমালের জন্য চরম ঝুঁকিপূর্ণ। তাই সবাইকে এ বিষয়ে সচেতন হতে হবে এবং পাহাড় রক্ষা ও নিরাপদ বসবাস নিশ্চিত করতে সম্মিলিতভাবে কাজ করতে হবে।”

রাঙামাটি জেলা প্রশাসন ভবিষ্যতেও এ ধরনের সচেতনতামূলক অভিযান ও প্রচারণা কার্যক্রম অব্যাহত রাখবে বলে জানান হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com