1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০২:৩৩ অপরাহ্ন
শিরোনামঃ
তিন বছর পর রমজানে পাঁচ জুমা, আজ জুমাতুল বিদা; শনিবার দেশে পবিত্র ঈদুল ফিতর আজ জুমাতুল বিদা, কাল সারা দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপন ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় হাইফার তেল শোধনাগারে আগুন, ক্ষয়ক্ষতি নিয়ে ভিন্ন দাবি ইসরায়েলের ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পক্ষ থেকে তারেক রহমানকে ঈদ শুভেচ্ছা, জোর দিলেন বন্ধুত্ব জোরদারে বাংলাদেশে শাওয়ালের চাঁদ দেখা যায়নি, শনিবার (২১ মার্চ) পালিত হবে পবিত্র ঈদুল ফিতর মন্দিরে পুজো দিয়ে ভোটের প্রচারে নামলেন – সায়ন্তিকা ব্যানার্জি মানবিক আয়োজন নাকি দলীয় প্রদর্শনী? মিরপুরের ঘটনায় উঠছে নৈতিকতার প্রশ্ন সাংবাদিক মো. আইয়ুব আলীর পিতার ইন্তেকাল তারুণ্যের ঢেউয়ে ভর করে মাঠে রোমান খন্দকার, উপজেলা নির্বাচনে নতুন সমীকরণ ঈদুল ফিতরে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান

পাবনা জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক প্রিয় গ্রেফতার

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫
  • ২০৮ বার দেখা হয়েছে

 

পাবনা জেলার বিশেষ প্রতিনিধি : সাবেক ভূমিমন্ত্রী শামসুর আহমেদ শরীফ ডিলুর কন্যা ও সাবেক পৌর মেয়র আবুল কালাম আজাদ মিন্টুর স্ত্রী আ’লীগ নেত্রী মাহজেবীন শিরিন পিয়াকে গ্রেপ্তার করেছে ঈশ্বরদী থানা পুলিশ।
আজ বৃহস্পতিবার ভোরে ঈশ্বরদী শহরে হাসপাতাল সড়ক এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। পিয়া পাবনা জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক। তাঁকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন ঈশ্বরদী থানার অফিসার ইনচার (ওসি) শহিদুল ইসলাম।
তিনি জানান, ঈশ্বরদী উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান পিয়ার বিরুদ্ধে গত বছর বৈষম্যবিরোধী আন্দোলনের ছাত্রজনতার উপর হামলার অভিযোগ রয়েছে। ওই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পর তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে ঈশ্বরদী থানা থেকে পাবনা আদালতে পাঠানো হচ্ছে।
ঈশ্বরদী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মনিরুল ইসলাম জানান, গত বছর ৪ আগষ্ট ঈশ্বরদীতে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় হামলা মামলার তদন্তের তাঁর নাম এসেছে। এ সংক্রান্ত মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, মাহজেবীন শিরিন পিয়া ঘটনার থেকে অধিকাংশ সময় পলাতক ছিলেন। তবে সুযোগ পেলে প্রায়ই তিনি ঈশ্বরদীতে আসতেন। আজ ভোরে ঈশ্বরদীর হাসপাতাল সড়কের নিজ বাড়িতে অবস্থান করছেন জেনে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেন। তিনি ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র আবুল কালাম আজাদ মিন্টুর স্ত্রী। পাবনা জেলা পরিষদের চেয়ারম্যান পদে স্বতন্ত্র নির্বাচন করেছিলেন। তিনি জাতীয় সংসদ নির্বাচনে পাবনা- ৪ আসনের জন্য আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com