1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন
শিরোনামঃ
রমজানের শিক্ষা কাজে লাগিয়ে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর দেশবাসীকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী রমজানের শেষ জুম্মায় ছোনকা জামে মসজিদে মুসল্লিদের ঢল, ভরে উঠলো ঈমানি আবহ তিন বছর পর রমজানে পাঁচ জুমা, আজ জুমাতুল বিদা; শনিবার দেশে পবিত্র ঈদুল ফিতর আজ জুমাতুল বিদা, কাল সারা দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপন ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় হাইফার তেল শোধনাগারে আগুন, ক্ষয়ক্ষতি নিয়ে ভিন্ন দাবি ইসরায়েলের ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পক্ষ থেকে তারেক রহমানকে ঈদ শুভেচ্ছা, জোর দিলেন বন্ধুত্ব জোরদারে বাংলাদেশে শাওয়ালের চাঁদ দেখা যায়নি, শনিবার (২১ মার্চ) পালিত হবে পবিত্র ঈদুল ফিতর মন্দিরে পুজো দিয়ে ভোটের প্রচারে নামলেন – সায়ন্তিকা ব্যানার্জি মানবিক আয়োজন নাকি দলীয় প্রদর্শনী? মিরপুরের ঘটনায় উঠছে নৈতিকতার প্রশ্ন

পানছড়িতে সেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে র‍্যালি, আলোচনা সভা ও বৃক্ষরোপণ

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২০ আগস্ট, ২০২৫
  • ২৮৬ বার দেখা হয়েছে

আরিফুল ইসলাম মহিন, খাগড়াছড়ি প্রতিনিধি : খাগড়াছড়ির পানছড়িতে বাংলাদেশ জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২০ আগস্ট ২০২৫) বিকেল সাড়ে চারটায় উপজেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইদ্রিস আলীর সভাপতিত্বে উপজেলা বিএনপির কার্যালয় থেকে একটি র‍্যালি বের হয়। র‍্যালিটি পানছড়ি বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কার্যালয়ে এসে শেষ হয়। এরপর সেখানে এক মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের গণতান্ত্রিক আন্দোলনে সেচ্ছাসেবক দল সবসময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে দলের নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থেকে গণতন্ত্র পুনরুদ্ধারে কাজ করতে হবে। পাশাপাশি জনকল্যাণমূলক কাজে সেচ্ছাসেবক দলকে আরও বেশি সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান তারা।

আলোচনা সভা শেষে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করা হয়। বক্তারা জানান, বৃক্ষরোপণ কার্যক্রম পরিবেশ রক্ষায় ইতিবাচক ভূমিকা রাখবে এবং আগামী প্রজন্মকে একটি সবুজ পৃথিবী উপহার দিতে সাহায্য করবে।

অনুষ্ঠানে উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. সিরাজুল ইসলাম, সহ-সভাপতি নুরুল কায়েস শিমুল, উপজেলা উলামা দলের সভাপতি হাফেজ সুলতান আহম্মদ, সাধারণ সম্পাদক মো. আব্দুল মজিদ, সেচ্ছাসেবক দলের সদস্য সচিব সাইদুল আলম, যুগ্ম সম্পাদক মো. আমান উল্লাহ, সদর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি ও সাবেক সেচ্ছাসেবক দলের সিনিয়র সভাপতি মো. কবির হোসেনসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com