1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৯:২৯ অপরাহ্ন
শিরোনামঃ
দাউদকান্দিতে সাংবাদিকদের সম্মানে বিএনপির ইফতার—নির্বাচনে প্রার্থিতা ঘোষণা লতিফ ভূইয়ার মধ্যপ্রাচ্য সংকট: যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান, ‘পরাজয় স্বীকার না করলে আলোচনা নয়’—ইরান কৃষকের মুখে হাসি ছাড়া উন্নয়ন অসম্ভব: প্রধানমন্ত্রী তারেক রহমান পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে পারবামরামপুর ইউনিয়নবাসীকে সামাদ আকন্দের শুভেচ্ছা প্রধানমন্ত্রী তারেক রহমান ‘ভালো শ্রোতা’ ও ফলাফলমুখী—বললেন বিডা চেয়ারম্যান আশিক চৌধুরী নামাজে উৎসাহিত করতে ৩১৭ শিশুকে সাইকেল উপহার ক্রীড়া প্রতিমন্ত্রীর রংপুরে জুলাই শহীদদের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল স্বচ্ছতার বার্তা না দায় এড়ানো? ‘স্বপ্ন’-এ তদন্ত কমিটি গঠন নিয়ে প্রশ্ন ঈদ সামনে রেখে ঢাকায় জোরদার নিরাপত্তা, সন্দেহজনক চলাফেরায় সতর্ক থাকার আহ্বান ডিএমপি’র চাঁদ দেখা নির্ভরতায় ঈদের দিন: প্রস্তুতিতে ব্যস্ত দেশ, সিদ্ধান্তে দৃষ্টি জাতীয় কমিটির দিকে

পানছড়িতে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ অবৈধ গোলকাঠ জব্দ

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫
  • ১৫৫ বার দেখা হয়েছে

আরিফুল ইসলাম মহিন, খাগড়াছড়ি প্রতিনিধি : খাগড়াছড়ির পানছড়ি উপজেলার শান্তিপুর এলাকা থেকে বিপুল পরিমাণ অবৈধ গোলকাঠ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (২১ অক্টোবর ২০২৫) বিকেল ৫টার দিকে ৩ বিজিবি লোগাং জোনের একটি বিশেষ টহল দল এ অভিযান পরিচালনা করে।

জেসিও-নায়েব সুবেদার মো. তুষার হোসেনের নেতৃত্বে পরিচালিত টহল দলটি উল্টাছড়ি শান্তিপুর এলাকায় অভিযান চালিয়ে সেগুন, গামারী ও চাপালিশসহ বিভিন্ন প্রজাতির বিপুল পরিমাণ কাঠ জব্দ করে।

পরবর্তীতে উদ্ধারকৃত কাঠসমূহ নিয়মিত প্রক্রিয়ায় বন বিভাগে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন বিজিবি কর্তৃপক্ষ।

বিজিবি সূত্রে জানা যায়, বন ও পরিবেশ রক্ষায় সীমান্ত এলাকায় অবৈধ কাঠ পাচার, অনুপ্রবেশ ও চোরাচালান রোধে বিজিবির নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে।

এদিকে স্থানীয় এলাকাবাসীরা সীমান্ত এলাকায় অবৈধ বন উজাড় বন্ধে বিজিবির এ ধরনের কার্যক্রমকে “প্রশংসনীয় উদ্যোগ” হিসেবে উল্লেখ করেছেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com