1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
মির্জা আব্বাস শঙ্কামুক্ত, ঈদুল আজহার আগেই দেশে ফেরার সম্ভাবনা যুক্তরাষ্ট্র–ইরান সংঘাত থামাতে ১৪ দফা সমঝোতার পথে, চূড়ান্ত পর্যায়ে আলোচনা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে অস্ট্রেলিয়ার হাইকমিশনারের সাক্ষাৎ চেক প্রতারণা মামলায় কারাগারে সেই শাহেদের বাবা সিটি করপোরেশনের নিয়ন্ত্রণে যেতে চাননা বসুন্ধরার বাসিন্দারা বুড়িমারী সীমান্তে বিএসএফের ড্রোন বিধ্বস্ত, স্থানীয়দের মাঝে আতঙ্ক দুপুরের পর ঝড়ো হাওয়ার সতর্কতা: ১১ অঞ্চলে ১ নম্বর সংকেত, বৃষ্টি-বজ্রপাতের আশঙ্কা ভোটে হার মানেননি দাবি মমতার, “১০০ আসন লুট”—বিজেপি ও নির্বাচন কমিশনের বিরুদ্ধে তোপ প্রধানমন্ত্রী তারেক রহমানের জুনে সম্ভাব্য বিদেশ সফর, তালিকায় চীন ও ভারত প্রথম নির্বাচনে চমক: সরকার গঠনের দৌড়ে এগিয়ে বিজয়ের দল, তামিলনাড়ুতে জোট রাজনীতির সমীকরণ জটিল

পানছড়িতে বিজিবির অভিযানে অবৈধ সেগুন কাঠ জব্দ

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৮০ বার দেখা হয়েছে

আরিফুল ইসলাম মহিন, খাগড়াছড়ি প্রতিনিধি : খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ফাতেমা নগর এলাকা থেকে বিপুল পরিমাণ অবৈধ সেগুন কাঠ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৩ বিজিবি) লোগাং জোন। শনিবার (৬ সেপ্টেম্বর ২০২৫) বিকেলে নায়েব সুবেদার তুষার হোসেনের নেতৃত্বে নিয়মিত টহল দল এ অভিযান পরিচালনা করে।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ফাতেমা নগর এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৬০ ঘনফুট সেগুনের গোলকাঠ জব্দ করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। কাঠগুলো অবৈধভাবে সীমান্ত এলাকা থেকে আনা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

জব্দকৃত কাঠ বন বিভাগের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

বিজিবির লোগাং জোন সূত্রে জানা যায়, সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ, চোরাচালান ও বনজ সম্পদ পাচার প্রতিরোধে বিজিবি নিয়মিতভাবে টহল ও অভিযান পরিচালনা করছে। স্থানীয়দের সহযোগিতায় এসব অভিযান আরও জোরদার করা হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com