1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১১:০১ অপরাহ্ন
শিরোনামঃ
🛢️ আমিরাতের ঐতিহাসিক সিদ্ধান্ত: ওপেক ও ওপেক প্লাস ছাড়ছে ইউএই, জ্বালানি বাজারে নতুন অনিশ্চয়তা বালিয়াকান্দিতে নবযোগদানকৃত জেলা প্রশাসকের সাথে পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত বাংলাদেশ স্পোর্টস ক্লাব এসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন সংসদে ফজলুর রহমানের বক্তব্যে উত্তেজনা—“মুক্তিযোদ্ধা পরিবারের কেউ জামায়াত করতে পারে না” হরমুজ প্রণালিতে নিয়ন্ত্রণের অধিকার ইরানের—পশ্চিমাদের ‘জলদস্যুতা’ আখ্যা রাশিয়ার রূপপুরে ইউরেনিয়াম লোডিং শুরু: পারমাণবিক বিদ্যুতের যুগে বাংলাদেশ কোস্টগার্ডের জনবল দ্বিগুণ করার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে- স্বরাষ্ট্রমন্ত্রী ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্র ‘অপমানিত’—জার্মান চ্যান্সেলর Friedrich Merz এর মন্তব্য ২০২৬-এ নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী সায়ন্তিকা ব্যানার্জির সমর্থনে, প্রচারে অভিনেতা দেব জনগণের শান্তি নষ্ট করে হরতাল করতে দেওয়া হবে না: প্রধানমন্ত্রী তারেক রহমান

পানছড়িতে খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দিনব্যাপী স্মরণ সভা ও দোয়া মাহফিল

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৩ জানুয়ারী, ২০২৬
  • ১৩৮ বার দেখা হয়েছে

আরিফুল ইসলাম মহিন, খাগড়াছড়ি প্রতিনিধি : খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় বিএনপির উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন মরহুমা বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দিনব্যাপী স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৩ জানুয়ারি ২০২৬) সকাল ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত পানছড়ি উপজেলা বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে উপজেলার বিভিন্ন এলাকায় পর্যায়ক্রমে এসব কর্মসূচি পালন করা হয়।

উপজেলার উল্টাছড়ি বাজার, জিয়ানগর সরাফত আলীর বাড়ির উঠান, সদর ইউনিয়নের পাইলট ফার্ম সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ, শনটিলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ, দমদম বটতলী ও পানছড়ি বাজার এলাকায় স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার। এ সময় উপস্থিত ছিলেন পানছড়ি উপজেলা বিএনপির সভাপতি মো. বেলাল হোসেন, সিনিয়র সহ-সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. ইউসুফ আলী, জেলা বিএনপির সহ ছাত্র বিষয়ক সম্পাদক সাহেদুল হোসেন সুমন, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক তোফাজ্জল হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. ইসমাইল।

এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের আহ্বায়ক মো. আফসার, সদস্য সচিব মো. সেলিম, কৃষক দলের মো. আবুল হাসেম, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. ইদ্রিস, উল্টাছড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল হোসেনসহ যুবদল, কৃষক দল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা এবং জেলা ও উপজেলা পর্যায়ের বিএনপির নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের গণতন্ত্র ও স্বাধীনতার এক অবিচ্ছেদ্য প্রতীক। গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠায় তাঁর রাজনৈতিক জীবন ও ত্যাগ জাতি চিরদিন স্মরণ করবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com