1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০১:৩০ অপরাহ্ন
শিরোনামঃ
স্বাধীনতা দিবসে জাঁকজমকপূর্ণ কুচকাওয়াজ: রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সালাম গ্রহণ, আকাশে মিগ-২৯’র চমক স্বাধীনতা দিবসে জিয়া–খালেদার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, রাজনৈতিক বার্তা স্পষ্ট স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে ডা. শফিকুর রহমানের শ্রদ্ধা ও দোয়া রাজারবাগ পুলিশ স্মৃতিসৌধে শহিদ পুলিশ সদস্যদের প্রতি স্বরাষ্ট্রমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন: স্বাধীনতার প্রকৃত ইতিহাস তুলে ধরলেন সালাহউদ্দিন আহমদ সাভারে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন সাবেক সেনা কর্মকর্তা শেখ মামুন খালেদ গ্রেপ্তার, জিজ্ঞাসাবাদে ডিবি ২৬ মার্চ: ঘোষণার আহ্বান থেকে রক্তঝরা প্রতিরোধ—স্বাধীনতার সূচনায় ইতিহাসের নির্মম ও গৌরবময় অধ্যায় সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট নিয়ে টালবাহান- প্রতিবাদে দেশ বাঁচাও গণমঞ্চর বিক্ষোভ দৌলতদিয়া ঘাটে বাস নদীতে, ৪ জনের মরদেহ উদ্ধার; নিখোঁজদের উদ্ধারে কাজ করছে হামজা সম্প্রীতির বন্ধনে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার আহ্বান পার্বত্যমন্ত্রীর

পাকিস্তান ও ইরানে রয়েছে ২০ লাখ আফগান

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১৮ আগস্ট, ২০২১
  • ৩৩২ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : আফগানিস্তানে কয়েক দশক ধরে সংঘাতের কারণে ইতোমধ্যে লাখ লাখ আফগান নাগরিক প্রতিবেশী দেশ এবং অন্যত্র আশ্রয় নিয়েছেন। বিবিসি জানাচ্ছে, এর বেশিরভাগ আশ্রয় নিয়েছেন আফগানিস্তান সীমান্ত লাগোয়া দুই দেশ পাকিস্তান এবং ইরানে।

জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআরের দেওয়া হিসাব অনুযায়ী গত বছরের শেষ পর্যন্ত পাকিস্তানে বসবাসরত আফগান নাগরিকের সংখ্যা ছিল ১৪ লাখ ৩৫ হাজার ৪৪৫ জন। এর মধ্যে ৬৯ শতাংশ আফগানের বাস দেশটির নগরাঞ্চলগুলোতে।

ইউএনএইচসিআরের দেওয়া হিসাব অনুযায়ী পাকিস্তান ছাড়া ইরানে প্রায় ৭ লাখ ৮০ হাজার আফগানের বাস। অনেক আফগান পরিবার পাকিস্তান এবং ইরানের সীমানা অতিক্রম করে যেখানে গিয়ে নতুন করে বাড়িঘর তৈরি করেছে এবং আজও রয়ে গেছে।

তবে পাকিস্তান ও ভারতে বসবাসরত এসব আফগান শরণার্থীর মধ্যে কিছু পার্থক্য রয়েছে। পাকিস্তান এসব আফগান শরণার্থীদের স্থানীয় মানুষজনের সঙ্গে বসতি গড়ার অনুমতি দিলেও ইরানে যাওয়া বেশিরভাগ আফগানকে থাকতে হচ্ছে শরণার্থী শিবিরে।

গত রোববার তালেবান রাজধানী কাবুলের নিয়ন্ত্রণ নিলে আফগানিস্তানে সরকার পতন হয়। এরপর দেশ ছাড়ার জন্য মরিয়া হয়ে উঠেন বহু আফগান। বিমানবন্দরে হুড়োহুড়ি পড়ে যায়। গুলির ঘটনা ঘটে। বিমানবন্দরে যাওয়া মানুষের ছবি গোটা বিশ্বে ছড়িয়ে পড়ে।

দেয়াল, কাঁটাতার সব বাধা পেরিয়ে বিমানবন্দরে ঢুকে পড়েন অনেক আফগান। পরিবার নিয়ে আফগানিস্তান ছেড়ে চলে যাওয়ার চেষ্টা করতে দেখা যায় অনেক মানুষকে। যে কোনো উপায়ে হোক, বিমানে ওঠার চেষ্টা করেছেন পালিয়ে যেতে চাওয়া অনেকেই।

প্রায় আড়াই হাজার মার্কিন সৈন্য ছিল কাবুল বিমানবন্দরে কিন্তু পরিস্থিতি ছিল নাগালের বাইরে। দৌড়ে চলন্ত বিমানে ওঠার চেষ্টা করেন বহু মানুষ। সোমবার বিমানে ওঠার জন্য হুলুস্থুল লাগার ভিডিও পুরো বিশ্বের সামাজিক যোগাযোগ মাধ্যমে ছিল আলোচিত বিষয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com