1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
দৌলতদিয়া ঘাটে বাস নদীতে, ৪ জনের মরদেহ উদ্ধার; নিখোঁজদের উদ্ধারে কাজ করছে হামজা সম্প্রীতির বন্ধনে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার আহ্বান পার্বত্যমন্ত্রীর কক্সবাজার হোটেল কক্স ইনে বিজেটিপিএফ,র সাংগঠনিক সফর ও ঈদ পুনর্মিলনী ২০২৬ স্বাধীনতা দিবসে ঢাকায় বিশেষ ট্রাফিক ব্যবস্থা, নির্দিষ্ট সড়কে চলাচলে নিষেধাজ্ঞা চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরের ভুক্তভোগীর সংবাদ সম্মেলন ফেরিতে উঠতে গিয়ে নদীতে তলিয়ে গেল যাত্রীবাহী বাস, উদ্ধার অভিযান অব্যাহত জুলাই অভ্যুত্থানের যোদ্ধাদের দায়মুক্তি দিতে সংসদে আইন আসছে: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন মহান স্বাধীনতা দিবস উদযাপনে নিরাপত্তা জোরদার ১৮তম অ্যাটর্নি জেনারেল হিসেবে ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল নিয়োগ বাংলাদেশ–যুক্তরাষ্ট্র সহযোগিতা জোরদার: শিশু, শিক্ষা ও জনস্বাস্থ্য উন্নয়নে গুরুত্ব দিলেন ডা. জুবাইদা রহমান

পাকিস্তানে ইরান সীমান্তবর্তী অঞ্চলে সন্ত্রাসী হামলা, ১০ সেনা নিহত

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২৯ জানুয়ারী, ২০২২
  • ২৬৯ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: পাকিস্তানের পশ্চিমাঞ্চলীয় ইরান সীমান্তবর্তী প্রত্যন্ত অঞ্চলে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ সেনা নিহত হয়েছেন। বৃহস্পতিবার ভোররাতে এ ঘটনা ঘটে।

জানা গেছে, পাকিস্তান সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, বালুচিস্তানের কেচ শহরে এই ঘটনা ঘটে। সন্ত্রাসীরা আক্রমণ করলে সেনারাও গুলি চালায়। সেনাদের গুলিতে একজন সন্ত্রাসী মারা গেছে।

ঘটনাস্থল ঘিরে রাখা হয়েছে। কারা এ ঘটনা ঘটিয়েছে তা তদন্ত করা হচ্ছে। এখনো কেউ এ হামলার দায় স্বীকার করেনি।

বালুচিস্তানে দীর্ঘদিন ধরেই বিচ্ছিন্নতাবাদীরা সক্রিয়। তারা পুলিশ ও নিরাপত্তা বাহিনীর ওপরই মূলত হামলা করে। এই বিচ্ছিন্নতাবাদীরা বালুচিস্তানের স্বাধীনতা দাবি করে। তারা ইসলামাবাদের অধীনে থাকতে চায় না।

এছাড়া মার্কিন যুক্তরাষ্ট্রসহ অন্যান্য বিদেশি সেনা সরিয়ে নেওয়ায় ও তালেবান বাহিনী আফগানিস্তানের দখল নেওয়ার পর সীমান্তবর্তী এলাকাগুলোতে অবস্থিত পাকিস্তানের সামরিক বাহিনীর ওপর কয়েক মাসে সন্ত্রাসী হামলার ঘটনা বেড়েছে। সূত্র: রয়টার্স

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com