1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ০৯ মে ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
ঈমানি চেতনায় মুখর পূর্ব শেখদী — আল-হেরা জামে মসজিদে পবিত্র এসলাহী মাহফিল অনুষ্ঠিত তামিলনাড়ুতে সরকার গঠনের পথে থালাপতি বিজয়, মুখ্যমন্ত্রী হওয়া প্রায় নিশ্চিত পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, কাল শপথ; শেষ হলো মমতার ১৫ বছরের শাসন ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটিতে শিক্ষাপ্রতিষ্ঠানে দীর্ঘ অবকাশ, স্কুল-কলেজে ১৬ দিন, মাদ্রাসায় ২১ দিনের ছুটি আকুকে ১৫১ কোটি ডলার পরিশোধ, রিজার্ভ ফের ৩৪ বিলিয়নের নিচে চাঁপাইনবাবগঞ্জে আইইবি’র ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত *আইকনিক প্রিমিয়াম ডিজাইন নিয়ে শীঘ্রই আসছে অপো এ৬সি* ফেনীতে ইমামকে ধর্ষণ মামলায় ফাঁসানোর অভিযোগ, ডিএনএ টেস্টে বেরিয়ে এলো কিশোরীর সন্তানের আসল পিতা বড় ভাই তারেক রহমানকে সিলিংয়ে ঝুলিয়ে নির্যাতন, অনুসন্ধানে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ রাষ্ট্রের সবচেয়ে বড় সম্পদ জনগণের বিশ্বাস: প্রধানমন্ত্রী তারেক রহমান

পাকিস্তানের বিপক্ষে আফগানদের জয় চান কোচ ওমর গুল

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৭ সেপ্টেম্বর, ২০২২
  • ১৯২ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: এশিয়া কাপ টি-টোয়েন্টির সুপার ফোরের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে হেরে বিপাকে পড়েছে আফগান্তিান। অপরদিকে, ভারতের বিপক্ষে দুর্দান্ত জয়ে বাবর আজমের পাকিস্তান দারুণ উজ্জীবিত।

তাই আজকের ম্যাচটি আফগানর জন্য ‘ডু অর ডাই’। জিততেই হবে। হারলে টুর্নামেন্ট থেকে অনেকটা ছিটকে যাবে। তাই এই ম্যাচে দেশটির সাবেক পেসার ওমর গুলও আফগানিস্তানের জয় চান।

ক্রিকেটপাকিস্তান ডটকমকে দেওয়া এক সাক্ষাৎকারে বর্তমানে আফগানদের বোলিং কোচ ওমর গুল, ‘আমরা দুই ম্যাচ জিতে সুপার ফোরে এসেছি। বাংলাদেশ ও শ্রীলঙ্কার বিপক্ষে আধিপত্য বিস্তার করে জিতেছি। তাদের বিপক্ষে জয়গুলো আমাদের খেলোয়াড়দের অনেক আত্মবিশ্বাস দিয়েছে। তারা পরবর্তী চ্যালেঞ্জের জন্য প্রস্তুত।’

আফগানিস্তানের বোলিং কোচ হিসেবে দায়িত্ব পালন করা গুল দেশটিকে সমর্থন দিয়ে ক্রিকেটারদের মানসিক শক্তি বাড়াতে চান।

তিনি বলেন, ‘পাকিস্তান ক্রিকেটের সঙ্গে ২০ বছরের বেশি সময় কাটিয়েছি আমি। আমি বর্তমানে যে দেশের সঙ্গে জড়িত আছি তাদেরকেই মানসিক ও পেশাদার জায়গা থেকে সমর্থন করাটা গুরুত্বপূর্ণ।’

তবে আজকের ম্যাচটি মহাগুরুত্বপূর্ণ পাকিস্তানের কাছেও। জিতলেই নিশ্চিত হয়ে যাবে ফাইনাল। বাবররা এ ম্যাচ জিতেই নিশ্চিত করতে চাচ্ছেন।

পাকিস্তানের ভয় আফগান স্পিন-ত্রয়ী। এবারের এশিয়া কাপে স্পিনাররাই দেখাচ্ছেন দাপট। রশিদ খান, মুজিব-উর-রেহমান ও মোহাম্মদ নবী দারুণ ফর্মে রয়েছেন। ছন্দে রয়েছেন পাকিস্তানের ব্যাটসম্যানরাও। তবে এবারের আসরে ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দিচ্ছে ‘টস’। যে দলই পরে ব্যাটিং করছে তারাই জয় পাচ্ছে। তাই আজ টসের দিকে তাকিয়ে থাকবে দুই দলই।

বাংলাদেশ সময় রাত ৮টায় মুখোমুখি হবে আফগানিস্তান ও পাকিস্তান।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com