1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন
শিরোনামঃ
মহান স্বাধীনতা দিবস উদযাপনে নিরাপত্তা জোরদার ১৮তম অ্যাটর্নি জেনারেল হিসেবে ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল নিয়োগ বাংলাদেশ–যুক্তরাষ্ট্র সহযোগিতা জোরদার: শিশু, শিক্ষা ও জনস্বাস্থ্য উন্নয়নে গুরুত্ব দিলেন ডা. জুবাইদা রহমান ১১ জুন জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট, প্রথমবার উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আমীর খসরু স্বাধীনতা দিবসে স্মারক ডাকটিকিট উন্মোচন, আজই মন্ত্রিসভার বৈঠক এগিয়ে আনলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এআইয়ের দায়িত্বশীল ব্যবহারে শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন সম্ভব: জুবাইদা রহমান বিসিএস প্রশাসন ক্যাডারের ২৬৪ কর্মকর্তা সিনিয়র সহকারী সচিব পদে পদোন্নতি মধ্যপ্রাচ্য সংকট নিরসনে ইরানকে যুক্তরাষ্ট্রের ১৫ দফা প্রস্তাব, পাকিস্তানের মধ্যস্থতায় কূটনৈতিক তৎপরতা জোরদার ২৫ মার্চের গণহত্যা ছিল সুপরিকল্পিত হত্যাযজ্ঞ: প্রধানমন্ত্রী তারেক রহমান যাদবপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শর্বরী মুখার্জির এলাকায় ভোট প্রচার।

পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী : এক নজরে শাহবাজ শরিফ

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১১ এপ্রিল, ২০২২
  • ২১৮ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন শাহবাজ শরিফ। আজ সোমবার (১১ এপ্রিল) দেশটির নতুন প্রধানমন্ত্রী নির্বাচনের জন্য জাতীয় পরিষদের ডাকা অধিবেশনে ভোটাভুটির পর এ ঘোষণা আসে।

এর আগে প্রধানমন্ত্রী পদের জন্য মনোনয়নপত্র জমা দেন পাকিস্তান মুসলিম লীগের-নওয়াজ (পিএমএল-এন) সভাপতি শাহবাজ শরিফ ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) শাহ মাহমুদ কুরেশি। কিন্তু পিটিআই নির্বাচন বয়কট করায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় দেশটির ২৩তম প্রধানমন্ত্রী হলেন শাহবাজ।

তার পুরো নাম মিয়া মুহাম্মদ শাহবাজ শরিফ। তিনি পাকিস্তানের সাবেক তিনবারের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের ছোট ভাই ও দেশটির ঘরোয়া রাজনীতিতে বেশ পরিচিত মুখ। যদিও আন্তর্জাতিক অঙ্গনে তিনি খুব একটা পরিচিত নন। ২০১৮ সাল থেকে তিনি পাকিস্তান জাতীয় পরিষদের প্রধান বিরোধীদলীয় নেতা ছিলেন।

তিন দফায় ১২ বছর ধরে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রী ছিলেন এই শাহবাজ। প্রদেশটির সবচেয়ে দীর্ঘমেয়াদী মুখ্যমন্ত্রীও তিনি। প্রথমে ১৯৯৭-১৯৯৯ ও পরবর্তীতে দুই দফায় টানা ২০০৮-২০১৮ সাল পর্যন্ত পাঞ্জাবের মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেন তিনি।

১৯৯৯ সালে পাকিস্তানে সামরিক অভ্যুত্থানের পর গ্রেফতার হন শাহবাজ ও পরবর্তীতে তাকে সৌদি আরবে নির্বাসিত করা হয়। এরপর ২০০৭ সালে তিনি দেশে ফিরে আসেন।

২০১৭ সালে প্রকাশিত পানামা পেপারস কেলেঙ্কারিতে নওয়াজ শরিফের নাম জড়ানোর পর শাহবাজ পিএমএল-এনের সভাপতি হন। এর মধ্য দিয়েই জাতীয় রাজনীতিতে প্রবেশ করেন তিনি। কূটনৈতিক দিক থেকে শাহবাজ মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে পাকিস্তানের সুসম্পর্ক রাখার পক্ষে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com