1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৩:৪৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
দাউদকান্দি উপজেলা পরিষদ নির্বাচন: বিএনপির চেয়ারম্যান প্রার্থী নিয়ে তৃণমূলে তুমুল আলোচনা, এগিয়ে কারা? দাউদকান্দিতে ছাত্রদল নেতার ব্যতিক্রমী ঈদ আয়োজন, হাজারো মানুষের অংশগ্রহণ ঈদি-সালামির ইতিহাস, ঐতিহ্য ও ভালোবাসার ভাষা উপহারের ছোট্ট খামে লুকিয়ে থাকে ঈদের বড় আনন্দ আবারও নাতানজে হামলা, ইরানের দাবি—যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ আঘাত ইসলামে ঈদের সূচনা: মদিনা থেকে বাংলার জনজীবনে, কীভাবে ঈদ হয়ে উঠল সবচেয়ে বড় উৎসব ঈদের সকালেও তেহরানে ভয়াবহ হামলা, পাল্টা ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান যমুনায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করলেন ড. ইউনূস দাউদকান্দির প্রধান ঈদ জামাতে ড. খন্দকার মোশাররফ হোসেন, সম্প্রীতি-সংহতি ও জনসম্পৃক্ত রাজনীতির বার্তা জাতীয় ঈদগাহে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর একসঙ্গে ঈদ জামাত, ৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রীর অংশগ্রহণ মিরপুরে ঈদের জামাতে ডা. শফিকুর রহমান, ঐক্যবদ্ধ হয়ে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান

পাকিস্তানকে ১৩৫ রানের লক্ষ্য দিলো নিউজিল্যান্ড

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২৬ অক্টোবর, ২০২১
  • ২৩৬ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : আত্মবিশ্বাসী পাকিস্তানের সামনে নড়েবড়ে নিউজিল্যান্ড। টস হেরে ব্যাটিংয়ে নেমে এক উইকেটে ৫৪ রান করা নিউজিল্যান্ড এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ১৩৪/৮ রানে ইনিংস গুটায়।

প্রথম ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে হারিয়ে ফুরফুরে মেজাজে রয়েছে বাবর আজমের নেতৃত্বাধীন পাকিস্তান। নিজেদের দ্বিতীয় ম্যাচে কিউইদের বিপক্ষে জয় তুলে নিতে বাবর-রিজওয়ানদের করতে হবে ১৩৫ রান।

মঙ্গলবার পাকিস্তানের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে নেমে উড়ন্ত সূচনা করে নিউজিল্যান্ড। ৫.২ ওভারে দলীয় ৩৬ রানে মার্টিন গাপটিলকে সাজঘরে ফিরিয়ে পাকিস্তানকে ব্রেক থ্রু উপহার দেন হারিস রউফ।

এরপর ৫৪ রানে আরেক ওপেনার ড্রাইয়েল মিচেলকে ফেরান ইমাদ ওয়াসিম। নিউজিল্যান্ড শিবিরে তৃতীয় আঘাত হানেন মোহাম্মদ হাফিজ। তার বলে ক্যাচ তুলে দিয়ে ফেরেন নতুন ব্যাটসম্যান জেমস নিশামও।

১৩.১ ওভারে দলীয় ৯০ রানে আউট হন নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামস।

১৮তম ওভারে বোলিংয়ে এসে জোড়া আঘাত হানেন হারিস রউফ। তার দ্বিতীয় শিকার হয়ে ২৪ বলে তিনটি বাউন্ডারির সাহায্যে ২৭ রান করে ফেরেন ডেভন কনওয়ে। এক বলের ব্যবধানে ফেরেন গ্লেন ফিলিপসও। তাকে ১৩ রানে আউট করেন রউফ।

১৯তম ওভারে বোলিংয়ে এসে মাত্র ৬ রান দিয়ে টিম সিপার্টের উইকেট তুলে নেন শাহিন শাহ আফ্রিদি। এদিন চার ওভারে ২১ রানে এক উইকেট নেন এই তারকা পেসার।

সংক্ষিপ্ত স্কোর

নিউজিল্যান্ড: ২০ ওভারে ১৩৪/৮ রান (ডেভন কনওয়ে ২৭, ড্রাইয়েল মিচেল ২৭, উইলিয়ামসন ২৫, মার্টিন গাপটিল ১৭, গ্লেন ফিলিপস ১৩; হারিস রউফ ৪/২২)।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com