1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
রবিবার, ১০ মে ২০২৬, ১০:৫৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
কবিগুরু রবীন্দ্রনাথকে স্মরণ করে, প্রধানমন্ত্রীর উপস্থিতিতে, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী শপথ গ্ৰহন। *পরিকল্পিত বসুন্ধরাকে বিশৃঙ্খল নগরে পরিণত করার শঙ্কা* তামিলনাড়ুতে সরকার গঠনে অনিশ্চয়তা, সংখ্যাগরিষ্ঠতা প্রমাণে ব্যর্থ থালাপতি বিজয়—স্থগিত শপথ গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান—প্রধানমন্ত্রী তারেক রহমান পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু অধিকারী ঈমানি চেতনায় মুখর পূর্ব শেখদী — আল-হেরা জামে মসজিদে পবিত্র এসলাহী মাহফিল অনুষ্ঠিত তামিলনাড়ুতে সরকার গঠনের পথে থালাপতি বিজয়, মুখ্যমন্ত্রী হওয়া প্রায় নিশ্চিত পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, কাল শপথ; শেষ হলো মমতার ১৫ বছরের শাসন ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটিতে শিক্ষাপ্রতিষ্ঠানে দীর্ঘ অবকাশ, স্কুল-কলেজে ১৬ দিন, মাদ্রাসায় ২১ দিনের ছুটি আকুকে ১৫১ কোটি ডলার পরিশোধ, রিজার্ভ ফের ৩৪ বিলিয়নের নিচে

পাকিস্তানকে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১০ নভেম্বর, ২০২৩
  • ১৯৯ বার দেখা হয়েছে

পাকিস্তানের চ্যালেঞ্জিং স্কোর তাড়া করতে নেমে দাপট দেখাল বাংলাদেশ। ২৬ বল হাতে রেখে ৭ উইকেটে তৃতীয় ও শেষ ওয়ানডে জিতল তারা। নারীদের তিন ম্যাচের এই সিরিজও নিশ্চিত করলো বাংলাদেশ।

ব্যাটিং ব্যর্থতায় হার দিয়ে শুরু হয়েছিল পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ। দ্বিতীয় ম্যাচে সুপার ওভারে রোমাঞ্চকর জয়ে সমতায় ফিরেছিল বাংলাদেশ। ফলে শুক্রবারের তৃতীয় ও শেষ ম্যাচটি রূপ নেয় অলিখিত ফাইনালে। দারুণ বোলিং করে পাকিস্তানকে ১৬৬ রানে আটকে দেওয়ার পর ব্যাটিংয়ে রেকর্ড জুটি গড়ে পাকিস্তানকে বড় ব্যবধানে হারালো বাংলাদেশ। ৪৫.৪ ওভারে ৩ উইকেটে ১৬৭ রান করে তারা।

দুই বা ততধিক ম্যাচের সিরিজ এনিয়ে চতুর্থবার জিতল বাংলাদেশ। সর্বপ্রথম পাকিস্তানকে হারিয়ে সিরিজ জিতেছিল বাংলাদেশ। ২০১৪ সালে দুই ম্যাচ ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ করেছিল সফরকারী দলকে। ২০২১ সালে জিম্বাবুয়েকে তিন ম্যাচের সিরিজে হোয়াইটওয়াশ করেছিল বাংলাদেশের মেয়েরা।  ২০১৬ সালে বৃষ্টির কারণে আয়ারল্যান্ডের বিপক্ষে দুটি ম্যাচ মাঠে গড়ায়নি। একটি ম্যাচ জিতে ১-০ ব্যবধানে সিরিজ জেতে বাংলাদেশ।

শুক্রবার অলিখিত ফাইনালে টস হারেন বাংলাদেশের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। আগে ব্যাটিং করতে নেমে সিদ্রা আমিনের অপরাজিত ৮৪ রানের কল্যাণে বাংলাদেশকে ১৬৭ রানের লক্ষ্য দেয়। জবাবে খেলতে নেমে দারুণ ব্যাটিং করে বাংলাদেশের দুই ওপেনার ফারজানা হক ও মুর্শিদা খাতুন। তাদের গড়া রেকর্ড ১২৫ রানের উদ্বোধনী জুটিতে জয়ের দেখা অনায়াসেই পেয়ে যায় বাংলাদেশের মেয়েরা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com