1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
রবিবার, ১০ মে ২০২৬, ১০:২৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
কবিগুরু রবীন্দ্রনাথকে স্মরণ করে, প্রধানমন্ত্রীর উপস্থিতিতে, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী শপথ গ্ৰহন। *পরিকল্পিত বসুন্ধরাকে বিশৃঙ্খল নগরে পরিণত করার শঙ্কা* তামিলনাড়ুতে সরকার গঠনে অনিশ্চয়তা, সংখ্যাগরিষ্ঠতা প্রমাণে ব্যর্থ থালাপতি বিজয়—স্থগিত শপথ গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান—প্রধানমন্ত্রী তারেক রহমান পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু অধিকারী ঈমানি চেতনায় মুখর পূর্ব শেখদী — আল-হেরা জামে মসজিদে পবিত্র এসলাহী মাহফিল অনুষ্ঠিত তামিলনাড়ুতে সরকার গঠনের পথে থালাপতি বিজয়, মুখ্যমন্ত্রী হওয়া প্রায় নিশ্চিত পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, কাল শপথ; শেষ হলো মমতার ১৫ বছরের শাসন ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটিতে শিক্ষাপ্রতিষ্ঠানে দীর্ঘ অবকাশ, স্কুল-কলেজে ১৬ দিন, মাদ্রাসায় ২১ দিনের ছুটি আকুকে ১৫১ কোটি ডলার পরিশোধ, রিজার্ভ ফের ৩৪ বিলিয়নের নিচে

পাকা আমের পাটিসাপটা

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১৯ জুলাই, ২০২৩
  • ৩৩১ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : মধুমাসের সুস্বাদু মজাদার ফল আম দিয়ে কত কিছুই না তৈরি হয়। আজ থাকছে আম দিয়ে পাটিসাপটা পিঠার রেসিপি।

উপকরণ:

তরল দুধ, চিনি,সুজি, আম, এলাচ, চালের গুড়া, ময়দা ও ভাজার জন্য তেল।

পিঠার ভেতরের পুর যেভাবে করতে হবে-

চুলায় প্যান বসিয়ে তাতে ৩ কাপ তরল দুধ দিতে হবে। সাথে ৩/৪ টা চ,চিনি-হাফ কাপ দিয়ে জ্বাল দিতে হবে। দুধ কিছুটা ঘন হয়ে এলে ৩টে চামচ সুজি দিয়ে নাড়তে হবে। সুজিটা একবারে না দিয়ে একটু একটু করে দিয়ে নাড়তে হবে। সুজি সেদ্ধ হয়ে দুধ সুজি যখন থকথকে হয়ে আসবে তখন এতে বেন্ড করা আম এক কাপ দিয়ে দিতে হবে। চুলা কম আচে রাখতে হবে। আমটা আগে দেয়া যাবেনা তাহলে দুধটা ফেটে যাবে।দুধ সুজি ঘন থকথকে হয়ে এলেই আম দিতে হবে। নাড়তে হবে কিছুক্ষণ। নাড়তে নাড়তে যখন আম সুজির মিশ্রণটা ঘন হয়ে হালুয়ার মত হয়ে আসবে তখনই চুলা থেকে নামিয়ে নিতে হবে। একটু নরম থাকতেই নামাতে হবে। কারণ ঠান্ডা হলে এটা আরেকটু শক্ত হয়ে যাবে।সেটা বুঝেই নামাতে হবে।

পাটিসাপটার বেটার যেভাবে করতে হবে-

একটা বাটিতে চালের গুঁড়া-১কাপ,ময়দা-হাফ কাপ,সুজি-হাফ কাপ,লবণ-১ চিমটি, চিনি-হাফ কাপ এক সাথে করে চামচ দিয়ে নেড়ে নিতে হবে। এবার এতে হালকা গরম দুধ দিয়ে চামচ দিয়ে নেড়ে দিতে হবে। এবার ব্লেন্ড করা পাকা আম-এক কাপ, ঘি- ১ চা চামচ, ভালভাবে নেড়ে মিশিয়ে নিতে হবে। অল্প অল্প দুধ দিয়ে নেড়ে ঘন গোলা বানিয়ে নিতে হবে। গোলাটা দেখে বুঝে বানিয়ে নিতে হবে। গোলা বেশি পাতলা অথবা বেশি ঘন হবে না।

চুলায় প্যান বসিয়ে তাতে তেল ব্রাশ করে নিতে হবে। ছোট ডালের চামচ দিয়ে এক চামচ পরিমাণ গোলা দিয়ে প্যান ঘুরিয়ে ঘুরিয়ে গোলাটা ছড়িয়ে দিয়ে ঢেকে দিতে হবে অল্প সময়ের জন্য। ঢাকনা সরিয়ে এতে ১ চা-চামচ পরিমাণ (আগে থেকে বানিয়ে রাখা) পিঠার পুর দিয়ে দিতে হবে। যে পাশে পুর দেয়া হয়েছে সে পাশ থেকেই পিঠাটা পেচিয়ে পেচিয়ে উল্টো পিঠে দিতে হবে। পুরোটা পেচানো হয়ে গেলে দুইপাশ হালকা সেকে নিয়ে নামিয়ে নিতে হবে। তাহলেই তৈরি হয়ে যাবে পাকা আমের পাটিসাপটা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com