1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০১:৪৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
দাউদকান্দি উপজেলা পরিষদ নির্বাচন: বিএনপির চেয়ারম্যান প্রার্থী নিয়ে তৃণমূলে তুমুল আলোচনা, এগিয়ে কারা? দাউদকান্দিতে ছাত্রদল নেতার ব্যতিক্রমী ঈদ আয়োজন, হাজারো মানুষের অংশগ্রহণ ঈদি-সালামির ইতিহাস, ঐতিহ্য ও ভালোবাসার ভাষা উপহারের ছোট্ট খামে লুকিয়ে থাকে ঈদের বড় আনন্দ আবারও নাতানজে হামলা, ইরানের দাবি—যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ আঘাত ইসলামে ঈদের সূচনা: মদিনা থেকে বাংলার জনজীবনে, কীভাবে ঈদ হয়ে উঠল সবচেয়ে বড় উৎসব ঈদের সকালেও তেহরানে ভয়াবহ হামলা, পাল্টা ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান যমুনায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করলেন ড. ইউনূস দাউদকান্দির প্রধান ঈদ জামাতে ড. খন্দকার মোশাররফ হোসেন, সম্প্রীতি-সংহতি ও জনসম্পৃক্ত রাজনীতির বার্তা জাতীয় ঈদগাহে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর একসঙ্গে ঈদ জামাত, ৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রীর অংশগ্রহণ মিরপুরে ঈদের জামাতে ডা. শফিকুর রহমান, ঐক্যবদ্ধ হয়ে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান

পল্লবীতে দূবৃত্তদের গুলিতে নিহত যুবদল নেতা গোলাম কিবরিয়ার জানাজায় মানুষের ঢল

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫
  • ১৪৩ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক : প্রকাশ্যে গুলিতে নিহত পল্লবী থানা যুবদলের সদস্য সচিব গোলাম কিবরিয়ার নামাজে জানাজা সম্পন্ন হয়েছে। আজ মঙ্গলবার বাদ আসর পল্লবীর ২ নম্বর ওয়ার্ড ঈদগাহ মাঠে অনুষ্ঠিত জানাজায় হাজারো মানুষ অংশ নেন। শোকাহত উপস্থিত জনতা কান্নায় ভেঙে পড়েন এবং প্রিয় নেতাকে শেষবারের মতো বিদায় জানান।

জানাজায় অংশ নেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হকসহ মহানগর উত্তর বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ, যুবদলের কেন্দ্রীয় ও মহানগর উত্তর ইউনিটের নেতারা। হঠাৎ মৃত্যুর ঘটনায় পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রকাশ্য গুলিতে কিবরিয়ার মৃত্যুর ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। দলীয় নেতারা বলছেন, এমন নির্মম হত্যাকাণ্ড কখনোই মেনে নেওয়া যায় না এবং এর সুষ্ঠু তদন্ত ও দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান তারা।

শোকার্ত পরিবারের সদস্য ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, এলাকায় সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন কিবরিয়া। তার মৃত্যুতে এলাকায় নেতা-কর্মীদের মাঝে ক্ষোভ ও শোক বিরাজ করছে।

জানাজা শেষে তাকে কালশি কবরস্থানে দাফন করা হয়।

উল্লেখ করা যায়, পল্লবীতে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয় যুবদল নেতা ও পল্লবী থানা যুবদলের সদস্যসচিব গোলাম কিবরিয়াকে। সোমবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় মিরপুর সেকশন–১২ এলাকায় ঘটে এই ঘটনা। এসময় হামলাকারীরা পালানোর সময় রিকশা দ্রুত না চালানোয় রিকশা চালককেও গুলি করে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com