1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০২:৪০ পূর্বাহ্ন
শিরোনামঃ
দাউদকান্দি উপজেলা পরিষদ নির্বাচন: বিএনপির চেয়ারম্যান প্রার্থী নিয়ে তৃণমূলে তুমুল আলোচনা, এগিয়ে কারা? দাউদকান্দিতে ছাত্রদল নেতার ব্যতিক্রমী ঈদ আয়োজন, হাজারো মানুষের অংশগ্রহণ ঈদি-সালামির ইতিহাস, ঐতিহ্য ও ভালোবাসার ভাষা উপহারের ছোট্ট খামে লুকিয়ে থাকে ঈদের বড় আনন্দ আবারও নাতানজে হামলা, ইরানের দাবি—যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ আঘাত ইসলামে ঈদের সূচনা: মদিনা থেকে বাংলার জনজীবনে, কীভাবে ঈদ হয়ে উঠল সবচেয়ে বড় উৎসব ঈদের সকালেও তেহরানে ভয়াবহ হামলা, পাল্টা ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান যমুনায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করলেন ড. ইউনূস দাউদকান্দির প্রধান ঈদ জামাতে ড. খন্দকার মোশাররফ হোসেন, সম্প্রীতি-সংহতি ও জনসম্পৃক্ত রাজনীতির বার্তা জাতীয় ঈদগাহে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর একসঙ্গে ঈদ জামাত, ৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রীর অংশগ্রহণ মিরপুরে ঈদের জামাতে ডা. শফিকুর রহমান, ঐক্যবদ্ধ হয়ে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান

পরিচালকের সঙ্গে প্রেমের গুঞ্জনে যা বললেন তমা মির্জা

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২৬ ডিসেম্বর, ২০২১
  • ২৫৬ বার দেখা হয়েছে
পরিচালকের সঙ্গে প্রেমের গুঞ্জনে যা বললেন তমা মির্জা
পরিচালকের সঙ্গে প্রেমের গুঞ্জনে যা বললেন তমা মির্জা

বঙ্গনিউজবিডি ডেস্ক: কিছু দিন ধরেই চলচ্চিত্র নির্মাতা রায়হান রাফির সঙ্গে নায়িকা তমা মির্জার প্রেমের গুঞ্জন শোনা যাচ্ছে। নির্মাতার সর্বশেষ ‘খাঁচার ভেতর অচিন পাখি’ নামে একটি ওয়েব ফিল্মে কাজ করেছেন তমা। এই কাজটি করতে গিয়েই একে অপরের কাছাকাছি আসেন এবং প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন বলে গুঞ্জন ছড়ায়।

সম্প্রতি ফেসবুক স্টোরিতে তমা মির্জার সঙ্গে একটি ছবি শেয়ার করেন নির্মাতা রাফি। যেখানে দেখা যায়, একটি প্রাইভেটকারে তমা মির্জা ও রায়হান ঘনিষ্ঠ হয়ে বসে আছেন। ছবিতে রায়হান রাফির মুখ স্পষ্ট দেখা না গেলেও বোঝা যাচ্ছিল। আর ওই ছবিতে দুজনই একই রঙের পোশাক পরেছিলেন। যা এই গুঞ্জনকে আরও উস্কে দেয়।

তবে প্রেমের গুঞ্জনকে উড়িয়ে দিয়ে তমা মির্জা বলেন, ‘যাদের সঙ্গেই আমার কাজ হয়, তারাই আমাকে অনেক পছন্দ করেন এবং ভালো জানেন। সে জায়গা থেকে আমারও তাদের প্রতি অনেক কৃতজ্ঞতাবোধ ভালোবাসা ও শ্রদ্ধা থাকে। আমি চেষ্টা করি সবার সঙ্গে একটা ভালো সম্পর্ক রাখার। কিন্তু যে কোনো সম্পর্ক নির্ভর করে আপনার দৃষ্টিভঙ্গি ওপর, যে আপনি সম্পর্কটা কোন দৃষ্টিতে দেখছেন। মানুষ হিসেবে আপনার দৃষ্টিভঙ্গি যেমন, সম্পর্কটা আপনি তেমনই দেখছেন।’

অন্যদিকে নির্মাতা রায়হান রাফি গণমাধ্যমকে বলেন, ‘আমরা যখন কোনো চলচ্চিত্রের প্রমোশনে যাই তখন এভাবেই প্রস্তুতি নেই। যেটা এবার তমাকে নিয়ে করতে হয়েছে। আসলে যদি সম্পর্কের কথা বলেন, তাহলে সেটা বন্ধুত্বের। আপনারা জানেন মিডিয়ায় কাজ করতে গিয়ে বন্ধুত্ব হতেই পারে। যেটা এর আগে অনেকের সঙ্গেই হয়েছে। তমা একটু বেশি প্রাণোচ্ছ্বল তাই হয়তো মানুষের চোখে লেগেছে। আদতে এমন কিছুই নয়।’

তিনি আরও বলেন, ‘আমি লুকোচুরি করি না, এখনো করছি না। তমা এখন নিজেকে ভেঙেচুরে অভিনয় করছে। সামনে তার অনেকগুলো কাজ। আর আমার সঙ্গে কাজের জায়গাটাতেই মিল ভালো যার ফলে আমাদের বন্ধুত্ব তৈরি হয়েছে। এটাকে অন্যভাবে নেওয়ার কিছু নেই। এসব গুঞ্জন আসলে পারিবারিকভাবে অশান্তি তৈরি করে। যেখানে ঘটনা কিছুই নেই, সেখানে মানুষজন নানা কিছু লিখে বলে দুজনকে বিষিয়ে তুলছে- এটা কাম্য নয়।’

গতকাল শনিবার (২৫ ডিসেম্বর) রায়হান রাফির নতুন সিনেমা ‘জানোয়ার ২’-এ চুক্তিবদ্ধ হয়েছেন তমা মির্জা। চুক্তি শেষে দুজন একসঙ্গে ছবিও প্রকাশ করেছেন। সেই ছবিতেও তাদের বেশ আন্তরিক দেখা গেছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com