1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২:০০ অপরাহ্ন
শিরোনামঃ
স্বাধীনতা দিবসে জিয়া–খালেদার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, রাজনৈতিক বার্তা স্পষ্ট স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে ডা. শফিকুর রহমানের শ্রদ্ধা ও দোয়া রাজারবাগ পুলিশ স্মৃতিসৌধে শহিদ পুলিশ সদস্যদের প্রতি স্বরাষ্ট্রমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন: স্বাধীনতার প্রকৃত ইতিহাস তুলে ধরলেন সালাহউদ্দিন আহমদ সাভারে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন সাবেক সেনা কর্মকর্তা শেখ মামুন খালেদ গ্রেপ্তার, জিজ্ঞাসাবাদে ডিবি ২৬ মার্চ: ঘোষণার আহ্বান থেকে রক্তঝরা প্রতিরোধ—স্বাধীনতার সূচনায় ইতিহাসের নির্মম ও গৌরবময় অধ্যায় সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট নিয়ে টালবাহান- প্রতিবাদে দেশ বাঁচাও গণমঞ্চর বিক্ষোভ দৌলতদিয়া ঘাটে বাস নদীতে, ৪ জনের মরদেহ উদ্ধার; নিখোঁজদের উদ্ধারে কাজ করছে হামজা সম্প্রীতির বন্ধনে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার আহ্বান পার্বত্যমন্ত্রীর কক্সবাজার হোটেল কক্স ইনে বিজেটিপিএফ,র সাংগঠনিক সফর ও ঈদ পুনর্মিলনী ২০২৬

পরকীয়া প্রেমিকের সহায়তায় স্বামীকে জ্যান্ত কবর দিলেন তরুণী!

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১৫ নভেম্বর, ২০২১
  • ২৭২ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : স্বামীর বন্ধুর সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েন এক নারী। এরপর সেই প্রেমিককে সঙ্গে নিয়ে স্বামীকেই জীবন্ত কবর দেন। ঘটনার পর ওই নারী নিজেই থানায় গিয়ে পুলিশকে জানান, তার স্বামীকে খুঁজে পাওয়া যাচ্ছে না। কেউ একজন তার কাছে তার স্বামীর মুক্তিপণ চেয়েছে।

এমন চাঞ্চল্যকর ঘটনা মিশরে ঘটেছে। ঘটনার পর পুলিশ তদন্ত শুরু করে। পুলিশ সন্দেহভাজন এক অপহরণকারীকে গ্রেফতার করে। তিনি ওই নারী ও তার স্বামীর বন্ধু। গ্রেফতারের পর সন্দেহভাজন ওই ব্যক্তি তার বন্ধুকে হত্যার কথা স্বীকার করে। গ্রেফতার ব্যক্তি জানান, মৃত ব্যক্তির স্ত্রী তার স্বামী হত্যা সম্পর্কে জানেন। ওই নারী স্বামীকে ছেড়ে দিয়ে তাকে বিয়ে করতে চেয়েছিলেন।

গ্রেফতার ওই ব্যক্তি আরো বলেন, তিনি পরিকল্পনামাফিক তার বন্ধুকে একটি স্থানে নিয়ে যান। সেখানে আগে থেকে একটি কবরও খনন করে রাখা হয়েছিল। এরপর তার বন্ধুকে সেখানে নিয়ে এসে বোতলে মাদকের বড়ি মিশিয়ে পান করান। ফলে তিনি চেতনা হারিয়ে ফেলেন।

তিনি আরো বলেন, তার সঙ্গে ওই প্রেমিকা (মৃতের স্ত্রী) ছিলেন। তারা একসঙ্গে ওই ব্যক্তিকে কবরে নামান ও জীবন্ত অবস্থায় মাটি চাপা দেন। ঘটনাটি দুই মাস আগে ঘটেছিল বলে জানিয়েছেন তিনি।

এ ঘটনায় ওই নারী ও তার প্রেমিককে গ্রেফতার দেখানো হয়েছে। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।

সূত্র-গালফ নিউজ

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com