1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ০৯ মে ২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
ঈমানি চেতনায় মুখর পূর্ব শেখদী — আল-হেরা জামে মসজিদে পবিত্র এসলাহী মাহফিল অনুষ্ঠিত তামিলনাড়ুতে সরকার গঠনের পথে থালাপতি বিজয়, মুখ্যমন্ত্রী হওয়া প্রায় নিশ্চিত পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, কাল শপথ; শেষ হলো মমতার ১৫ বছরের শাসন ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটিতে শিক্ষাপ্রতিষ্ঠানে দীর্ঘ অবকাশ, স্কুল-কলেজে ১৬ দিন, মাদ্রাসায় ২১ দিনের ছুটি আকুকে ১৫১ কোটি ডলার পরিশোধ, রিজার্ভ ফের ৩৪ বিলিয়নের নিচে চাঁপাইনবাবগঞ্জে আইইবি’র ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত *আইকনিক প্রিমিয়াম ডিজাইন নিয়ে শীঘ্রই আসছে অপো এ৬সি* ফেনীতে ইমামকে ধর্ষণ মামলায় ফাঁসানোর অভিযোগ, ডিএনএ টেস্টে বেরিয়ে এলো কিশোরীর সন্তানের আসল পিতা বড় ভাই তারেক রহমানকে সিলিংয়ে ঝুলিয়ে নির্যাতন, অনুসন্ধানে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ রাষ্ট্রের সবচেয়ে বড় সম্পদ জনগণের বিশ্বাস: প্রধানমন্ত্রী তারেক রহমান

পপুলার ডায়াগনস্টিক লিমিটেডের সাথে ফায়ার সার্ভিসের সমঝোতা স্মারক স্বাক্ষর

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১৭ মে, ২০২৩
  • ১৯৬ বার দেখা হয়েছে

 

পপুলার ডায়াগনস্টিক সেন্টার লিমিটেডের সাথে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স-এর সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। ১৭ মে সকাল ১১টায় ফায়ার সার্ভিস অধিদপ্তরের সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক, পরিচালকগণ, ওয়েলফেয়ার ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক, প্রকল্প পরিচালকসহ উপপরিচালক ও জ্যেষ্ঠ কর্মকর্তাগণ এবং পপুলার ডায়াগনস্টিক সেন্টার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালকসহ ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
ফায়ার সার্ভিস অধিদপ্তরের মহাপরিচালকের পক্ষে উপপরিচালক (প্রশাসন ও অর্থ) জনাব মোঃ জসীম উদ্দিন, পিএফএম এবং পপুলার ডায়াগনস্টিকের ব্যবস্থাপনা পরিচালকের পক্ষে অ্যাসিস্টেন্ট জেনারেল ম্যানেজার জনাব অচিন্ত্য কুমার নাগ সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। উল্লেখ্য, এ সমঝোতা স্মারকের ফলে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স-এর সকল কর্মকর্তা-কর্মচারী আইডি কার্ড প্রদর্শন সাপেক্ষে পরীক্ষা-নীরিক্ষা সংক্রান্ত চিকিৎসা সেবার ক্ষেত্রে সারা দেশে বিদ্যমান পপুলার ডায়াগনস্টিক সেন্টারের সকল আউটলেটে ২৫% পর্যন্ত মূল্য ছাড় পাবেন।
অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্যে পপুলার ডায়াগনস্টিক সেন্টার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ডাঃ মোস্তাফিজুর রহমান বলেন, দুর্ঘটনা-দুর্যোগের দুঃসময়ে মানুষের পাশে থাকা ফায়ার সার্ভিসের পাশে থাকতে পেরে আমরা আনন্দিত। অনুষ্ঠানের সমাপনী বক্তব্যে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোঃ মাইন উদ্দিন, বিএসপি (বার), এনডিসি, পিএসসি, জি, এম ফিল বলেন, ‘‘পপুলার নামটাই পপুলার। দীর্ঘদিন ধরে পপুলার ডায়াগনস্টিক সেন্টার এ দেশের মানুষকে স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে স্বল্পমূল্যে মানসম্মত সেবা দিয়ে যাচ্ছে। আমি এই জনপ্রিয় প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক স্বয়ং আজকের অনুষ্ঠানে উপস্থিত হওয়ায় এবং সমঝোতা স্মারক স্বাক্ষর করায় ফায়ার সার্ভিস পরিবারের পক্ষ থেকে তাকে এবং তার মাধ্যমে পপুলার পরিবারকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।” খবর : ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স মিডিয়া সেল।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com