1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০১:২২ অপরাহ্ন
শিরোনামঃ
বগুড়ার সান্তাহারে ট্রেন দুর্ঘটনা: উদ্ধার ও যাত্রী সেবায় দ্রুত ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ তারুণ্যের আলো-র পক্ষে ঈদ সামগ্রী বিতরণ ঈদের দিনে সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান সৌদি আরবে চাঁদ দেখা যায়নি, শুক্রবার ঈদুল ফিতর—৩০ রোজা পূর্ণ হচ্ছে রমজান রূপগঞ্জে ঈদকে ঘিরে ৩শ’ মাদকের স্পট সক্রিয় ॥ বিপুল মাদকদ্রব্য মজুদ *ঈদকে আরও আনন্দময় করতে এ৬এস প্রোসহ ক্যাশব্যাক ক্যাম্পেইন ঘোষণা অপোর* রাজধানীতে ফোর্টিস হসপিটালের ইফতার মাহফিল: মিলনমেলায় রূপ নিল কর্পোরেট ও মেডিকেল ট্যুরিজম সংশ্লিষ্টদের সমাগম ঈদকে ঘিরে শ্রমিকদের বেতন-ভাতা নিয়ে চাপ, বৈশ্বিক সংকটে বিপর্যস্ত পোশাক শিল্প—সমাধানে রাজনৈতিক সদিচ্ছার আহ্বান ইসরায়েল লক্ষ্য করে আবারও ইরানের মিসাইল হামলা, মধ্য ও দক্ষিণাঞ্চলে সাইরেন ইসরায়েলি হামলায় নিহত আলি লারিজানি: আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করল ইরান

পদ্মার পেটে গেলো সেই স্কুলটি

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২৪ সেপ্টেম্বর, ২০২১
  • ২৫৫ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: রাজবাড়ীতে পদ্মার পানি কমে যাওয়ার পর নয় দিনের ব্যবধানে একই স্থানে দুই বার ভাঙন দেখা দিয়েছে। এবার এই ভাঙনের ফলে নদীগর্ভে বিলীন হয়ে গেছে চরসিলিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়।

শুক্রবার (২৪ সেপ্টেম্বর) দুপুর থেকে সদর উপজেলার চরসিলিমপুর গ্রামে ভাঙন শুরু হয়। স্থানীয়রা বলছেন, দুপুর থেকে ভাঙনে ১০০ মিটার এলাকার সিসিব্লক গিলে খেয়েছে পদ্মা।

ওই স্কুলের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী সালাম বলেন, আমাদের স্কুল ভবন নদীতে চলে গেলো। এখন আমরা কোথায় পড়াশোনা করবো?

বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইমান আলী ফকির বলেন, ১২ সেপ্টেম্বর থেকে স্কুল খোলার পর ভালোভাবেই চলছিলো সব কার্যক্রম। শিক্ষার্থীরা বিদ্যালয়ে আসছিলো। কিন্তু ভাঙনের পর থেকে অভিভাবকদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছিলো। এ কারণে শিক্ষার্থী উপস্থিতি কম ছিলো। কিন্তু আজ সকালে স্কুলের বাম পাশ থেকে ব্লক সরে যাওয়ায় সেটি দাবতে শুরু করে এবং ধীরে ধীরে গোটা ভবন পদ্মায় বিলীন হয়ে যায়। এখন টিনশেট ভবনটাও ঝুঁকির মুখে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমি মো. সায়েফ জানান, ওই স্কুলটির পাশেই ব্যক্তি মালিকানাধীন জমি আমরা পেয়েছি। জমির মালিক স্বেচ্ছায় স্কুলের নামে জমিটি দিতে চেয়েছেন। আপাতত সেখানে টিনশেট ঘর তুলে স্কুলের কাজ পরিচালনা করা হবে। পরে স্থায়ী ভবন তৈরি করা হবে।

রাজবাড়ী পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী আরিফুর রহমান অঙ্কুর বলেন, পদ্মায় পানি কমার ফলে বেড ম্যাটিরিয়াল সরে যাওয়ায় ব্লক ধসে যায়। আমরা আগামীকাল থেকে ভাঙনের জায়গায় বালি ভর্তি জিওব্যাগ ফেলার কাজ শুরু করবো।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com