1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
কবি ,লেখিকা ও অনুবাদিকা- গায়ত্রী চক্রবর্তীর লেখা একটি কবিতা সত্যজিৎ রায় কে উৎসর্গ করে। মেয়ে-জামাইয়ের বাড়ি যেতে গিয়ে শেষযাত্রা, কুমিল্লার ট্রেন-বাস দুর্ঘটনায় প্রাণ গেল চৌগাছার দম্পতির ইরানের হামলায় আরাদ-দিমোনায় তীব্র আতঙ্ক, ঘর ছাড়লেন প্রায় ৩ হাজার ইসরায়েলি হাদিকে কে গুলি করেছে জানেন না ফয়সাল নেপালে বিকেএসপি জুডো দলের সাফল্যে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন। ঈদের পরদিন কমলাপুরে ঢাকামুখী যাত্রীর চাপ, তবে নেই আগের ভোগান্তি ট্রাম্পের ৪৮ ঘণ্টার আলটিমেটামের পর ইরানের ঘোষণা—‘শত্রু-সংশ্লিষ্ট’ জাহাজ ছাড়া হরমুজ উন্মুক্ত প্রহরীদের মাঝে ঈদ উপহার বিতরণ, পাশে SLUS Radio/88.88FM “গল্পের শহর” ও সাংবাদিক হাসনাত তুহিন নির্বাচনী প্রচার ও পোস্টার ছেঁড়াকে কেন্দ্র করে- তৃণমূল ও বিজেপির মধ্যে ঝামেলা ঈদের দিনে কাঠমান্ডুতে বাংলাদেশের জুডোকারদের দারুণ সাফল্য, জোড়া স্বর্ণসহ ৩ পদক

পদত্যাগের সিদ্ধান্ত নিলেন ইসরাইলের সেনাপ্রধান

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২২ মার্চ, ২০২৪
  • ২০৭ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : ইসরায়েলি সেনাপ্রধান লেফট্যানেন্ট জেনারেল হারজে হালেভি আগামী সেপ্টেম্বর থেকে ডিসেম্বরের মধ্যে পদত্যাগ করতে চান বলে জানিয়েছেন। শুধু তিনিই নয় বরং সেনাবাহিনীতে থাকা উচ্চপদস্থ কর্মকর্তাদের একটি বিশাল অংশও এ সময় পদত্যাগ করতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। ইসরায়েলি সংবাদমাধ্যম দ্য জেরুজালেম পোস্টের এক প্রতিবেদনে এসব তথ্য উঠে আসে।

ঠিক কী কারণে সেনাপ্রধানসহ এসব সেনা কর্মকর্তা পদত্যাগ করবেন, তা এখনো স্পষ্ট নয়। তবে ধারণা করা হচ্ছে, গত ৭ অক্টোবর হামাসের হামলা সম্পর্কে অগ্রিম সতর্ক না থাকায় এবং হামলা ঠেকাতে ব্যর্থ হওয়ার দায় নিয়ে তারা পদ ছাড়তে যাচ্ছেন।

গেল বছরের ৭ অক্টোবর ইসরায়েলের ভেতরে প্রবেশ করে স্বাধীনতাকামী সংগঠন হামাসের সামরিক অভিযানকে ইসরায়েলের ইতিহাসের অন্যতম বড় নিরাপত্তা ব্যর্থতা হিসেবে দেখা হচ্ছে। এ নিয়ে তদন্ত চালাচ্ছে ইসরায়েলি সরকার।

মনে করা হচ্ছে ৭ অক্টোবরের হামলা ঠেকাতে ব্যর্থতা অনুসন্ধানে করা তদন্তের ফলাফল সামনে আসার আগেই দায় স্বীকার করে সরে যেতে চাইছেন এই কর্মকর্তারা। আপাতত যুদ্ধ চলছে তাই সবাই নিজ নিজ দায়িত্ব পালন করে চলেছেন। কিন্তু যুদ্ধ থামলে কিংবা সুবিধাজনক সময় পেলে এর আগেই আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করবেন তারা।

এর আগে হালেভি বলেছেন, গত ৭ অক্টোবর যা হয়েছে তার জন্য তিনিই দায়ী। এরপর থেকে যা হয়েছে এবং যা হবে তিনি একাই তার সব দায় নেবেন। ইসরায়েল এখন যুদ্ধে আছে। তাই সেনাবাহিনীর লক্ষ্যবস্তু বর্তমানে শুধু যুদ্ধের দিকে থাকতে হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com