1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৬ মে ২০২৬, ০২:৩৬ অপরাহ্ন
শিরোনামঃ
*চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস* কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার আর নেই গোপন সফর ফাঁস: নেতানিয়াহুর ওপর ক্ষুব্ধ আমিরাত কোরবানির গুরুত্ব ও ফজিলত! হাফিজ মাছুম আহমদ দুধরচকী সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি নির্বাচন ২০২৬-২৭ সভাপতি খোকন, সম্পাদক মোহাম্মদ আলী; ১৪ পদের মধ্যে ১৩টিতে বিএনপি প্যানেলের জয় সম্মিলিত সাংবাদিক পরিষদের নির্বাচন সম্পন্ন: নেতৃত্বে মজনু-আবিদ, সদস্য নির্বাচিত রঞ্জন লোদ রাজু উন্নয়ন প্রকল্প দ্রুত ও সাশ্রয়ীভাবে বাস্তবায়নের নির্দেশ মির্জা ফখরুলের *ঈদুল আজহার আনন্দ বাড়াতে অপো এ৬কের নতুন ভেরিয়েন্ট বাজারে এনেছে অপো* ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে উচ্চপর্যায়ের বৈঠক মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধে গণমাধ্যমকর্মীদের সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত

নোবেলের গান নিয়ে উচ্ছ্বসিত পরীমনি

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৩ জানুয়ারী, ২০২২
  • ৩০১ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : গেল বছরটা কারাভোগ ও আদালতে হাজিরা দিয়েই কেটেছে ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরীমনির।

নতুন বছরেও সেই রেশ টানতে হচ্ছে তাকে। রাজধানীর বনানী থানায় করা মাদক মামলায় রোববার আদালতে হাজিরা দিয়েছেন তিনি।

তবে এরইমধ্যে সিনেমার কাজও চালিয়ে যাচ্ছেন।

রোববার আদালতে হাজিরা দিয়েই রাতে বনানীর এক রেস্তোরাঁয় নিজের মুক্তির অপেক্ষায় থাকা ‘মুখোশ’ সিনেমার টাইটেল গানের মুক্তির আয়োজনে যোগ দেন।

এদিন সঙ্গীতশিল্পী মাঈনুল আহসান নোবেলের কণ্ঠে গাওয়া গানটিকে দর্শক, ভক্ত ও সংবাদকর্মীদের জন্য নতুন বছরের উপহার হিসেবে ঘোষণা দেন পরীমনি।

সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে পরীমনি বলেন, ‘হ্যাপি নিউ ইয়ার। সবাইকে তো আর বাসায় বাসায় গিয়ে উপহার দেওয়া সম্ভব না। কিন্তু প্রিয় মানুষদের সঙ্গে উপহার দেওয়া-নেওয়ার প্রত্যাশা সবারই থাকে। আমার ভক্ত, দর্শক ও আপনারা যারা আছেন তাদের জন্য এই গানটা বা কাজটা আমার পক্ষ থেকে উপহার। আমি আশা করব, গানটি সবার পছন্দ হবে। ’

আব্রাহাম তামিমের কথা ও আহম্মেদ হুমায়ূনের সুর ও সংগীতে ‘মুখোশ’ শিরোনামে গানটিতে কণ্ঠ দিয়েছেন মাঈনুল আহসান নোবেল।

সিনেমার টাইটেল গানের প্রশংসা ঝরল এর নির্মাতার মুখেও।

ইফতেখার শুভ বলেন, ‘আমার প্রথম সিনেমা হওয়ায় চিন্তা ও উত্তেজনা দুটাই বেশি। টাইটেল গানসহ সিনেমার প্রত্যেকটি গান দর্শকদের মন ছুঁয়ে যাবে বলে আমার বিশ্বাস।’

‘মুখোশ’ সিনেমার অপরাধ বিষয়ক সাংবাদিকের চরিত্রে অভিনয় করেছেন পরীমনি।

এতে আরো অভিনয় করেছেন মোশাররফ করিম, জিয়াউল রোশান, আজাদ আবুল কালাম, ইরেশ যাকের, প্রাণ রায়, রাশেদ মামুন অপুসহ আরও অনেকে।

২১ জানুয়ারি সিনেমাহলে ছবিটি মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com