1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ০৯ মে ২০২৬, ০৩:৪০ পূর্বাহ্ন
শিরোনামঃ
ঈমানি চেতনায় মুখর পূর্ব শেখদী — আল-হেরা জামে মসজিদে পবিত্র এসলাহী মাহফিল অনুষ্ঠিত তামিলনাড়ুতে সরকার গঠনের পথে থালাপতি বিজয়, মুখ্যমন্ত্রী হওয়া প্রায় নিশ্চিত পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, কাল শপথ; শেষ হলো মমতার ১৫ বছরের শাসন ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটিতে শিক্ষাপ্রতিষ্ঠানে দীর্ঘ অবকাশ, স্কুল-কলেজে ১৬ দিন, মাদ্রাসায় ২১ দিনের ছুটি আকুকে ১৫১ কোটি ডলার পরিশোধ, রিজার্ভ ফের ৩৪ বিলিয়নের নিচে চাঁপাইনবাবগঞ্জে আইইবি’র ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত *আইকনিক প্রিমিয়াম ডিজাইন নিয়ে শীঘ্রই আসছে অপো এ৬সি* ফেনীতে ইমামকে ধর্ষণ মামলায় ফাঁসানোর অভিযোগ, ডিএনএ টেস্টে বেরিয়ে এলো কিশোরীর সন্তানের আসল পিতা বড় ভাই তারেক রহমানকে সিলিংয়ে ঝুলিয়ে নির্যাতন, অনুসন্ধানে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ রাষ্ট্রের সবচেয়ে বড় সম্পদ জনগণের বিশ্বাস: প্রধানমন্ত্রী তারেক রহমান

নিষেধাজ্ঞার ভয় দেখিয়ে কোনো লাভ নেই : প্রধানমন্ত্রী

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১৫ মে, ২০২৩
  • ১৭৪ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যে দেশ আমাদের ওপর নিষেধাজ্ঞা দেবে, আমরা তাদের কাছ থেকে কিছুই কিনব না। আমরা কারও ওপর নির্ভরশীল না। তাই আমাদের নিষেধাজ্ঞার ভয় দেখিয়ে কোনো লাভ নেই।

সোমবার (১৫ মে) বিকেল ৪টায় গণভবনে ত্রিদেশীয় (জাপান, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য) সফর নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, স্যাংশন দেওয়ার একটি প্রবণতা দেখা যাচ্ছে। যাদের দিয়ে আমরা সন্ত্রাস দমন করি তাদের ওপর স্যাংশন দেওয়া হচ্ছে। তবে নিষেধাজ্ঞা নিয়ে আমাদের ভয়ের কিছু নেই। আমরা আমাদের সব জমি আবাদ করব, আমরা অন্যের ওপর নির্ভর করব না। কারও কাছে হাত পেতে চলব না। কারও থেকে ভিক্ষা আনব না। নিজের উৎপাদন করে আমরা নিজেরাই চলব। আমাদের খাবারের অভাব হবে না।

তিনি বলেন, কথা নাই বার্তা নাই আমাদের নিষেধাজ্ঞার ভয় দেখাবে। আর আমরা ভয় নিয়ে বসে থাকব, কেন? আমাদের দেশের মানুষই নিজের দেশের বিরুদ্ধে বদনাম করে।

রিজার্ভ নিয়ে এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, রিজার্ভ নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই। আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী, সাধারণত কোনো দেশের তিন মাসের বৈদেশিক মুদ্রার দায় মেটানোর মতো মজুত থাকতে হয়। আমাদের এর চেয়ে আরও বেশি রিজার্ভ আছে।

তিনি বলেন, আমরা রিজার্ভ নিয়ে বলতে বলতে সবার মাথায় এটা ঢুকে গেছে। আমাদের রিজার্ভ এখনও যা আছে তাতে অন্তত এটুকু বলতে পারি, আমাদের কোনো সংকট নাই। তবে আমরা সবসময় রিজার্ভ ধরে রাখারই চেষ্টা করি।

ডলার সংকট নিয়ে এক প্রশ্নের জবাবে শেখ হাসিনা বলেন, এটা শুধু বাংলাদেশে না, ডলার সংকট এখন পুরো বিশ্বব্যাপী। প্রথম গেল করোনা অতিমারী, এরপর ইউক্রেন-রাশিয়া যুদ্ধ, আর সেই যুদ্ধের সঙ্গে স্যাংশন, কাউন্টার স্যাংশন। যার ফলে সারা বিশ্বে মুদ্রাস্ফীতি বেড়েছে। পরিবহন পরিচালন ব্যয় বেড়ে গেছে। যে কারণে ডলার সংকট এখন সমগ্র বিশ্বেই রয়ে গেছে। এ ছাড়া আমরা ঘরে ঘরে বিদ্যুৎ দিচ্ছি। আমাদের বিনিয়োগ বাড়ছে, উৎপাদন বাড়ছে। কাজেই ডলারের ওপর চাপ তো বাড়বেই।

ঘূর্ণিঝড় মোখা প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, ঘূর্ণিঝড়ের আঘাত থেকে জানমাল রক্ষার জন্য সরকার ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছিল। আমি নিজে সার্বক্ষণিক খোঁজখবর নিয়েছি, বিভিন্ন নির্দেশনা দিয়েছি।

এ সময় রসিকতা করে সরকারপ্রধান বলেন, যেকোনো দুর্যোগ মোকাবিলায় সরকারের সর্বাত্মক প্রস্তুতি থাকে। এবার আমরা এমনই প্রস্তুতি নিলাম যে ঘূর্ণিঝড় চলেই গেল, আঘাত হানতেই সাহস পেল না। তবে আবার আসবে। একটা নিয়ম আছে, একটার পর পরই আরেকটা আসে, সেজন্য প্রস্তুত থাকতে হবে।

ঘূর্ণিঝড় মোখায় দেশের যেসব এলাকায় বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে, দ্রুতই সেগুলো মেরামতের কাজ শুরু হয়েছে বলে জানান প্রধানমন্ত্রী।

সরকারি চাকরিতে বয়সসীমা বাড়ানোর কোনো পরিকল্পনা আছে কি না, জানতে চাইলে শেখ হাসিনা বলেন, যারা করোনাভাইরাসের মহামারির কারণে পরীক্ষা দিতে পারেনি বা নির্বাচনী পরীক্ষায় আসতে পারেনি, তাদের ক্ষেত্রবিশেষে শিথিল করা হয়েছে। এটা হয়েও গেছে।

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ইশতেহার প্রসঙ্গে আওয়ামী লীগ সভাপতি বলেন, আগামী নির্বাচনে আমাদের ইশতেহার হবে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ। বাংলাদেশকে আমরা স্মার্ট হিসেবে গড়ে তুলব। দেশে কোনো দারিদ্র্য থাকবে না, দেশের সব মানুষ উন্নত জীবন পাবে।

সংবাদ সম্মেলনে মন্ত্রিসভার জ্যেষ্ঠ সদস্য, আওয়ামী লীগের শীর্ষ নেতারা এবং বিভিন্ন গণমাধ্যমের সম্পাদক ও জ্যেষ্ঠ সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com