1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১২:২৭ অপরাহ্ন
শিরোনামঃ
ঈদের টানা ৭ দিনের ছুটি শেষে মঙ্গলবার খুলছে অফিস-আদালত, ব্যাংক-বিমা ও শেয়ারবাজার ঈদের দিনে আতঙ্কে সিলেটের বিএনপি নেতার পরিবার মাদক মামলায় ফেরারি পিতা-পুত্র, তদন্ত দাবি স্বজনদের জ্বালানি ঘাটতি ও নিরাপত্তাহীনতায় পেট্রোল পাম্প বন্ধের শঙ্কা, সতর্ক করল মালিক সমিতি কবি ,লেখিকা ও অনুবাদিকা- গায়ত্রী চক্রবর্তীর লেখা একটি কবিতা সত্যজিৎ রায় কে উৎসর্গ করে। মেয়ে-জামাইয়ের বাড়ি যেতে গিয়ে শেষযাত্রা, কুমিল্লার ট্রেন-বাস দুর্ঘটনায় প্রাণ গেল চৌগাছার দম্পতির ইরানের হামলায় আরাদ-দিমোনায় তীব্র আতঙ্ক, ঘর ছাড়লেন প্রায় ৩ হাজার ইসরায়েলি হাদিকে কে গুলি করেছে জানেন না ফয়সাল নেপালে বিকেএসপি জুডো দলের সাফল্যে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন। ঈদের পরদিন কমলাপুরে ঢাকামুখী যাত্রীর চাপ, তবে নেই আগের ভোগান্তি ট্রাম্পের ৪৮ ঘণ্টার আলটিমেটামের পর ইরানের ঘোষণা—‘শত্রু-সংশ্লিষ্ট’ জাহাজ ছাড়া হরমুজ উন্মুক্ত

নির্বাচিত সরকার ছাড়া রাষ্ট্রের প্রয়োজনে কোন সংস্কারই সম্ভব নয়- আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫
  • ১৬০ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক : নির্বাচিত সরকার ছাড়া রাষ্ট্রের প্রয়োজনে কোন সংস্কারই সম্ভব নয় বলে জানিয়েছেন বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও বরিশাল সদর উপজেলা বিএনপির ১ নম্বর সদস্য বরিশাল-৫ সদর আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ।

গতকাল বুধবার ( ৩০ এপ্রিল) বরিশাল নগরীর গির্জামহল্লা থেকে শুরু করে বিভিন্ন স্থানে লিফলেট বিতরণকালে এ কথা বলেন তিনি। এসময় রহমাতুল্লাহ বলেন, একটি দেশের রাষ্ট্রকাঠামো মেরামতে নির্বাচিত সরকার প্রয়োজন। অনির্বাচিত সরকার বেশিদিন ক্ষমতায় থাকলে সকল দিক থেকে দুর্বল হতে থাকে। নির্বাচিত সরকার খুব দ্রুত প্রয়োজন। নির্বাচিত সরকারের অধীনেই বাস্তবমুখী নির্বাচন সম্ভব। নির্বাচিত সরকার না থাকলে এ সংস্কারগুলো শুধু কাগুজে কলমেই থেকে যাবে। দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার কোন সংস্কার বাস্তবায়ন করতে হলে নির্বাচিত সরকার ছাড়া সম্ভব নয়।

তিনি আরও বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার করার দায়িত্ব সংবিধানে দেয়া নেই। সাংবিধানিক দায়িত্ব হচ্ছে সুষ্ঠু নির্বাচন দেওয়া ও রুটিন মাফিক কাজ করা ।

রহমাতুল্লাহ বলেন, বাংলাদেশকে যারা পিছিয়ে রেখেছে তাদের বিরুদ্ধে চপেটাঘাত হিসেবে এই ৩১ দফা তুলে দিয়েছি। জনগণ সেটিকে গ্রহণ করে নিয়েছে। তারা মনে করছে, ৩১ দফার আলোকে বাংলাদেশ ঘুরে দাঁড়াবে। দেশের অর্থনীতি, স্বাস্থ্য সমস্যা, বেকারত্ব, শিক্ষাখাতসহ সব সমস্যা নিরসনে ৩১ দফা মাইলফলক হিসেবে কাজ করবে।

এসময় আরও উপস্থিত ছিলেন বরিশাল মহানগর বিএনপি’র সদস্য জাহিদুর রহমান রিপন, বরিশাল মহানগর স্বাধীনতা ফোরামের সদস্য সচিব নাজমুস সাকিব, মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক তারিক সোলাইমান, কাশিপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক ছাত্রদল নেতা কাজী জাহাঙ্গীর হোসেন চান্দু, শায়েস্তাবাদ ইউনিয়ন বিএনপি নেতা হেমায়েত হোসেন মুরাদ, নাসির হোসেন, বরিশাল জেলা ছাত্রদলের সহ-সভাপতি আসিফ আল মামুন, ইলিয়াস আহমেদ, বরিশাল মহানগর ছাত্রদল নেতা ওবায়দুল ইসলাম উজ্জ্বল, সদস্য আলামিন হোসেন সদর উপজেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক শফিকুল ইসলাম, বিএম কলেজ ছাত্রদল নেতা কবর মুবীন, জেলা স্বেচ্ছাসেবক দলের সহ- দপ্তর সম্পাদক সগীর হোসেন প্রমুখ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com