1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
দাউদকান্দিকে জেলা ঘোষণার প্রতিশ্রুতি, ধর্মের অপব্যবহারের রাজনীতির বিরুদ্ধে হুঁশিয়ারি — ড. খন্দকার মোশাররফ ধানের শীষের পক্ষে বীরগঞ্জে গণজোয়ার, তিন ইউনিয়নে একযোগে বিএনপির জনসভা রূপগঞ্জ তারাবো পৌরসভায় ধানের শীষের গণজোয়ার কুমিল্লা-৪ আসনে বিএনপি প্রার্থীর প্রার্থিতা চূড়ান্তভাবে বাতিল, আপিল বিভাগেও টেকেনি লিভ টু আপিল গোল্ড’স জিম বাংলাদেশে কনটেন্ট ক্রিয়েটরদের মিলনমেলা ৯৯ স্পোর্টস ক্লাব লিমিটেডের ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ১৬ বছরে উন্নয়ন হয়নি—মুক্তির পথ ধানের শীষেই : ড. খন্দকার মারুফ ফেনী প্রেসক্লাবে দৈনিক বাংলাদেশের আলোর ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উত্তরাঞ্চলে কৃষিনির্ভর শিল্পায়নের রূপরেখা দিলেন তারেক রহমান তাঁত শিল্প পুনরুজ্জীবন, তরুণদের কর্মসংস্থান ও নারী ক্ষমতায়নে বিএনপির অঙ্গীকার জাইমা রহমানকে সামনে এনে বিএনপির নতুন রাজনৈতিক বার্তা—উত্তরাধিকার, তরুণ ভোট ও নারী নেতৃত্বের ইঙ্গিত

নির্বাচনে পিটিআইয়ের জয়, বিশ্ব মিডিয়ায় ইমরানের প্রশংসা

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২১২ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিঢি ডেস্ক: দলীয় প্রতীক ছাড়াই বাজিমাত করেছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ পিটিআই সমর্থিত প্রার্থীরা। শনিবার সকালে ঘোষিত ফলে দেখা যাচ্ছে, এবারের নির্বাচনে সবচেয়ে বেশি আসনে জয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থীরা। যাদের প্রায় সবাই পিটিআইয়ের সমর্থন নিয়ে নির্বাচনে লড়েছেন।

প্রায় ১০ মাস ধরে কারাগারে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। নির্বাচনের ঠিক কয়েকদিন আগেই তরিঘরি করে একের পর এক মামলায় দেয়া হয়েছে সাজা। কেড়ে নেয়া হয়েছে দলের প্রতীক। স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে দাঁড়ালেও প্রচার–প্রচারণায় ছিল নানা প্রতিবন্ধকতা। তবে প্রত্যাশার অভূতপূর্ব প্রতিদান দিয়েছেন পাকিস্তানের জনগণ।

জেলে বসেই নির্বাচনে বাজিমাত করায় ইমরান খানকে প্রশংসায় ভাসাচ্ছে বিশ্ব মিডিয়া। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা বলছে, ইমরান খানের পিটিআই সমর্থিত স্বতন্ত্র প্রার্থিরা বিশাল ব্যবধানে এগিয়ে রয়েছে। এখন পর্যন্ত পাওয়া ফলাফলে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা ৯৭টি, নওয়াজ শরিফের পিএমএল-এন ৭১টি এবং বিলওয়াল ভুট্টোর পিপিপি ৫২টি আসনে জয়লাভ করেছে।

এদিকে সিএনএন বলছে, এটি হতবাক করা ফলাফল, কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মিত্ররা স্বতন্ত্র প্রার্থী হিসেবেই পাকিস্তানের সাধারণ নির্বাচনে বেশিরভাগ আসনে জয়লাভ করেছে। যেখানে ইমরান খানের পিটিআই থেকে নওয়াজের পিএমএল-এন এবং পিপিপি অনেক পেছনে।

এদিকে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স বলছে, সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান এবং নওয়াজ শরিফ দুজনেই নিজেদেরকে নির্বাচনে জয়ী ঘোষণা করেছেন। তবে নির্বাচনে পিটিআই সমর্থিতরা স্বতন্ত্রভাবেই পেছনে ফেলেছে সবাইকে।

মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদমাধ্যম আরব নিউজ জানিয়েছে, কারাগারে বসেই ইমরান খানের তেহরিক-ই ইনসাফ পিটিআই সমর্থিত প্রার্থীরা বেশিরভাগ আসনে জয়লাভ করেছে। এদিকে পাকিস্তানের নির্বাচনের সার্বিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং ইইউ। দেশগুলো পাকিস্তানের এই নির্বাচনের তদন্তের আহ্বান জানিয়েছে।

এদিকে ভোটের দুদিন পার হলেও এখনো সব আসনের ফল ঘোষণা করতে পারেনি পাকিস্তানের নির্বাচন কমিশন। ২৬৫ আসনের মধ্যে ২৫২টি আসনের ফল ঘোষণা করা হয়েছে। ঘোষিত ফলে নওয়াজ শরিফ ও বিলাওয়াল ভুট্টোর দলের চেয়ে বেশ ভালো ব্যবধানে এগিয়ে রয়েছেন স্বতন্ত্র প্রার্থীরা। তাদের অধিকাংশই ইমরান খানের পিটিআই সমর্থিত স্বতন্ত্র প্রার্থী।

জিও নিউজের প্রতিবেদন অনুযায়ী, ২৬৫ আসনের মধ্যে এখন পর্যন্ত ২৫২টি আসনের ফল ঘোষণা করেছে পাকিস্তান নির্বাচন কমিশন। এতে স্বতন্ত্র প্রার্থীরা পেয়েছেন ১০৬টি আসন। তাদের মধ্যে ইমরান খানের দল পিটিআই সমর্থিত প্রার্থী ৯৭ জন। অন্যদিকে নওয়াজ শরিফের পিএমএল-এন পেয়েছে ৭২টি আসন এবং বিলাওয়াল ভুট্টোর পিপিপি পেয়েছে ৫২টি আসন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com