1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
দাউদকান্দি উপজেলা পরিষদ নির্বাচন: বিএনপির চেয়ারম্যান প্রার্থী নিয়ে তৃণমূলে তুমুল আলোচনা, এগিয়ে কারা? দাউদকান্দিতে ছাত্রদল নেতার ব্যতিক্রমী ঈদ আয়োজন, হাজারো মানুষের অংশগ্রহণ ঈদি-সালামির ইতিহাস, ঐতিহ্য ও ভালোবাসার ভাষা উপহারের ছোট্ট খামে লুকিয়ে থাকে ঈদের বড় আনন্দ আবারও নাতানজে হামলা, ইরানের দাবি—যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ আঘাত ইসলামে ঈদের সূচনা: মদিনা থেকে বাংলার জনজীবনে, কীভাবে ঈদ হয়ে উঠল সবচেয়ে বড় উৎসব ঈদের সকালেও তেহরানে ভয়াবহ হামলা, পাল্টা ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান যমুনায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করলেন ড. ইউনূস দাউদকান্দির প্রধান ঈদ জামাতে ড. খন্দকার মোশাররফ হোসেন, সম্প্রীতি-সংহতি ও জনসম্পৃক্ত রাজনীতির বার্তা জাতীয় ঈদগাহে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর একসঙ্গে ঈদ জামাত, ৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রীর অংশগ্রহণ মিরপুরে ঈদের জামাতে ডা. শফিকুর রহমান, ঐক্যবদ্ধ হয়ে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান

নিরাপদ বাংলাদেশ গড়তে চাই: তারেক রহমান

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫
  • ১৪২ বার দেখা হয়েছে

বঙ্গ নিউজ বিডি প্রতিনিধি : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, তিনি একটি নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে চান—যে বাংলাদেশে নারী, শিশু কিংবা যে কেউ ঘর থেকে বের হলে নিরাপদে আবার ঘরে ফিরতে পারবে।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) রাজধানীর পূর্বাচলের ৩০০ ফিট সড়কে বিএনপি আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
তারেক রহমান বলেন, “আমাদের প্রিয় মাতৃভূমি লাখো শহিদের রক্তের বিনিময়ে অর্জিত হয়েছে। এই দেশের মানুষ আজ কথা বলার অধিকার ফিরে পেতে চায়।”
তিনি আরও বলেন, দেশের মানুষ চায় যোগ্যতার ভিত্তিতে ন্যায্য অধিকার নিশ্চিত হোক। “আজ আমাদের সময় এসেছে সবাই মিলে দেশ গড়ার,”—যোগ করেন তিনি।
এদিন বিকেল ৩টা ৫০ মিনিটে গণসংবর্ধনার মঞ্চে পৌঁছান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। লাল-সবুজ রঙে সাজানো একটি বাসে করে তিনি সংবর্ধনাস্থলে আসেন। বিমানবন্দর থেকে কুড়িল বিশ্বরোড হয়ে ৩০০ ফিট সড়ক পর্যন্ত পথে পথে বিপুলসংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষের অভিবাদনের জবাব দিতে দেখা যায় তাকে। এ সময় তিনি হাত নেড়ে শুভেচ্ছার জবাব দেন।
গণসংবর্ধনা অনুষ্ঠানে দলের নেতাকর্মীদের পক্ষ থেকে তারেক রহমানকে শুভেচ্ছা জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পুরো এলাকা জুড়ে নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি ও উৎসবমুখর পরিবেশ লক্ষ্য করা যায়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com