1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১১:৩৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
ঈদের দিনে আতঙ্কে সিলেটের বিএনপি নেতার পরিবার মাদক মামলায় ফেরারি পিতা-পুত্র, তদন্ত দাবি স্বজনদের জ্বালানি ঘাটতি ও নিরাপত্তাহীনতায় পেট্রোল পাম্প বন্ধের শঙ্কা, সতর্ক করল মালিক সমিতি কবি ,লেখিকা ও অনুবাদিকা- গায়ত্রী চক্রবর্তীর লেখা একটি কবিতা সত্যজিৎ রায় কে উৎসর্গ করে। মেয়ে-জামাইয়ের বাড়ি যেতে গিয়ে শেষযাত্রা, কুমিল্লার ট্রেন-বাস দুর্ঘটনায় প্রাণ গেল চৌগাছার দম্পতির ইরানের হামলায় আরাদ-দিমোনায় তীব্র আতঙ্ক, ঘর ছাড়লেন প্রায় ৩ হাজার ইসরায়েলি হাদিকে কে গুলি করেছে জানেন না ফয়সাল নেপালে বিকেএসপি জুডো দলের সাফল্যে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন। ঈদের পরদিন কমলাপুরে ঢাকামুখী যাত্রীর চাপ, তবে নেই আগের ভোগান্তি ট্রাম্পের ৪৮ ঘণ্টার আলটিমেটামের পর ইরানের ঘোষণা—‘শত্রু-সংশ্লিষ্ট’ জাহাজ ছাড়া হরমুজ উন্মুক্ত প্রহরীদের মাঝে ঈদ উপহার বিতরণ, পাশে SLUS Radio/88.88FM “গল্পের শহর” ও সাংবাদিক হাসনাত তুহিন

নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে চরমোনাই পিরের সমাবেশে ঢল

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১ এপ্রিল, ২০২২
  • ২৫৯ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক ঃ  নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদসহ ৫ দফা দাবিতে রাজধানীতে মহাসমাবেশ করছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। শুক্রবার (১ এপ্রিল) বাদ জুমা গুলিস্তান শহীদ মতিউর রহমান পার্কে (গুলিস্তান পার্ক) এই সমাবেশ শুরু হয়। এতে সভাপতিত্ব করছেন দলের আমীর চরমোনাই পির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম।

শুক্রবার সকাল থেকেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে গুলিস্থান এলাকায় জড়ো হতে থাকেন দলটির নেতাকর্মীরা। এছাড়া সারা দেশ থেকে সংগঠনের সব পর্যায়ের নেতা কর্মীরা বাস, ট্রাক, লঞ্চ ও প্রাইভেটকার ভাড়া করে রাজধানীতে আসেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে গুলিস্থান এলাকায় জনসমুদ্রে পরিণত হয়। সমাবেশস্থল ছাড়াও আশপাশে রাস্তায় অবস্থান নিয়েছেন দলটির নেতাকর্মীরা।

এদিকে, সমাবেশকে কেন্দ্র করে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গুলিস্থান, শাপলা চত্বর, বায়তুল মোকাররম, পল্টন মোড় এলাকায় মোতায়েন করা হয়েছে বিপুল সংখ্যক পুলিশ। এছাড়া সাদা পোশাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও বেশ তৎপর রয়েছেন।

নিত্যপ্রয়োজনীয় পণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদ ছাড়া দলটির অন্য দাবিগুলো হলো- শিক্ষা সিলেবাসে ধর্মীয় শিক্ষা সংকোচন বন্ধ; ইসলাম, দেশ ও মানবতাবিরোধী বিধিমালা-২০২২ বাতিল; স্বাধীনতার মূল লক্ষ্য- সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং দুর্নীতি ও সন্ত্রাসমুক্ত কল্যাণ রাষ্ট্র গঠনে ইসলামি হুকুমত কায়েম।

সমাবেশে দলটির জাতীয় ও কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখবেন। এছাড়াও বক্তব্য রাখবেন নেতৃস্থানীয় ওলামা মাশায়েখ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com