1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন
শিরোনামঃ
নারীদের অসম্মান মানেই জনগণের মর্যাদার অবমাননা—বরিশালে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ দুই দশক পর বরিশালে তারেক রহমান দক্ষিণাঞ্চলে বিএনপির নির্বাচনী বার্তার জোরালো উচ্চারণ ২০ বছর পর বরিশালে তারেক রহমান, দক্ষিণাঞ্চলে বিএনপির রাজনীতিতে নতুন মাত্রা নির্বাচনে শৃঙ্খলা নিশ্চিতে সর্বোচ্চ প্রস্তুত আইনশৃঙ্খলা বাহিনী — স্বরাষ্ট্র উপদেষ্টা ভিন্ন দল ভিন্ন পথ, দেশের প্রশ্নে ঐক্যমত—জুলাই মঞ্চের ১২১ সদস্যের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি পুনর্গঠন বাংলাদেশে এসডিজি-৪ অগ্রগতি ও চ্যালেঞ্জ: আগামী সরকারের কাছে প্রত্যাশা নাগরিক সমাজের সুপারিশ তুলে ধরে মতবিনিময় সভা বিশ্ব ক্যান্সার দিবস উপলক্ষে উত্তরা লেডিস ক্লাবে সচেতনতা সেমিনার বারপাড়া ইউনিয়ন পথসভায় বিএনপির শক্তি প্রদর্শন দাউদকান্দিকে জেলা ঘোষণার প্রত্যয় ড. খন্দকার মোশাররফ হোসেনের কুমিল্লা–০১ আসনে বিএনপির গণসংযোগে উদ্দীপনা, জুরানপুরে শতভাগ ভোটের প্রত্যাশা প্রচারণার ১২তম দিনে দাউদকান্দিতে ধানের শীষের গণজাগরণ সুন্দুলপুরে জনতার ঢল, পরিবর্তনের পক্ষে স্পষ্ট বার্তা

নিজের সেরা বোলিং করেও হার দেখলেন আশরাফুল

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২২ মার্চ, ২০২২
  • ১৮৯ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : ব্রাদাস ইউনিয়নের অধিনায়ক মোহাম্মদ আশরাফুল লিস্ট ‘এ’ ক্যারিয়ারে আজ নিজের সেরা বোলিং করেছেন। এই বিভাগে প্রথমবারের মতো পাঁচ উইকেট নিয়ে মোহামেডানকে ২০৬ রানে আটকে দিয়েছেন।

তবে ব্যাটারদের ব্যাটিং ব্যর্থতায় ৫৪ রানের হার দেখেছে আশরাফুলের ব্রাদার্স ইউনিয়ন। মোহামেডানের দেওয়া ২০৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১৫২ রানে অলআউট হয়েছে আশরাফুলের দল।

বিকেএসপির ৪ নাম্বার গ্রাউন্ডে টসে জিতে মোহামেডানকে প্রথমে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় ব্রাদার্স ইউনিয়নের অধিনায়ক মোহাম্মদ আশরাফুল।

ব্যাটিংয়ে নেমে আবু হাইদার রনির বোলিং তোপে মাত্র ২৫ রানে দুই উইকেট হারায় মোহামেডান। এরপর মোহাম্মদ হাফিজকে নিয়ে তৃতীয় উইকেট জুটিতে ৭২ রান যোগ করেন রনি তালুকদার। বোলিংয়ে এসে এই দুই ব্যাটারকেই ফেরান আশরাফুল। পাকিস্তানি রিক্রুট হাফিজকে ২৮ রানে এলবিডব্লিউওতে ফেরানোর পর অর্ধশতক হাঁকানো রনিকে ৫৮ রানে বোল্ড করেন আশরাফুল।

এরপর সোহরাওয়ার্দী শুভ, শুভাগত হোম ও ইয়াসির আরাফাত মিশুকে ফিরিয়ে নিজের ফাইফার পূর্ণ করেন এই তারকা ক্রিকেটার। বল হাতে ঈর্ষণীয় বোলিং ফিগার নিয়ে শেষ করেন আশরাফুল। ১০ ওভার হাত ঘুরিয়ে ২ মেডেনে ২৩ রানে নেন ৫ উইকেট।

শেষদিকে জাহিদুজ্জামান খানের অপরাজিত ৪১ রানে দুইশ পেরোয় মোহামেডান। আশরাফুল ছাড়া আবু হাইদার নেন ২ উইকেট।

জবাবে লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ৮ রানেই ৩ উইকেট হারায় ব্রাদার্স। বল হাতে আলো ছড়ালেও ব্যাট হাতে মাত্র ১ রান করেন অধিনায়ক আশরাফুল।

এরপর ইমতিয়াজ হোসেন ৪২, আমিনুল বিপ্লব ৩৬ ও ধীমান ঘোষ ৩২ রান করলেও সেটি যথেষ্ট ছিল না ব্রাদার্সের জয়ের জন্য।

বল হাতে এদিন ফাইফার নিয়েছেন মোহামেডান অধিনায়ক শুভাগত হোমও। এই অফস্পিনার ২৫ রানে নিয়েছেন ৫ উইকেট।

এই জয়ে বঙ্গবন্ধু ঢাকা প্রিমিয়ার লিগ ক্রিকেট ডিভিশনে মোহামেডান তিন ম্যাচের দুটিতে জিতেছে। অপরদিকে দুই ম্যাচে ব্রাদার্সের জয় ও পরাজয় একটি করে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com