1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
দৌলতদিয়া ঘাটে বাস নদীতে, ৪ জনের মরদেহ উদ্ধার; নিখোঁজদের উদ্ধারে কাজ করছে হামজা সম্প্রীতির বন্ধনে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার আহ্বান পার্বত্যমন্ত্রীর কক্সবাজার হোটেল কক্স ইনে বিজেটিপিএফ,র সাংগঠনিক সফর ও ঈদ পুনর্মিলনী ২০২৬ স্বাধীনতা দিবসে ঢাকায় বিশেষ ট্রাফিক ব্যবস্থা, নির্দিষ্ট সড়কে চলাচলে নিষেধাজ্ঞা চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরের ভুক্তভোগীর সংবাদ সম্মেলন ফেরিতে উঠতে গিয়ে নদীতে তলিয়ে গেল যাত্রীবাহী বাস, উদ্ধার অভিযান অব্যাহত জুলাই অভ্যুত্থানের যোদ্ধাদের দায়মুক্তি দিতে সংসদে আইন আসছে: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন মহান স্বাধীনতা দিবস উদযাপনে নিরাপত্তা জোরদার ১৮তম অ্যাটর্নি জেনারেল হিসেবে ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল নিয়োগ বাংলাদেশ–যুক্তরাষ্ট্র সহযোগিতা জোরদার: শিশু, শিক্ষা ও জনস্বাস্থ্য উন্নয়নে গুরুত্ব দিলেন ডা. জুবাইদা রহমান

নিজের কার্টুন আঁকায় মেহেদি হাসানের প্রশংসায় তারেক রহমান

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১১ আগস্ট, ২০২৪
  • ১৪২ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : নিজের কার্টুন আঁকায় কার্টুনিস্ট মেহেদি হাসানকে প্রশংসিত করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি মেহেদি হাসানের একটি কার্টুন নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে শেয়ার করে দেশে রাজনৈতিক কার্টুন আঁকার স্বাধীনতা নিয়ে মন্তব্য করেছেন।

তারেক রহমান লিখেছেন, ‘বাংলাদেশে রাজনৈতিক কার্টুন আঁকার স্বাধীনতা পুনঃপ্রতিষ্ঠিত হওয়ায় আমি অত্যন্ত আনন্দিত। ২০০৬ সালের আগে বাংলাদেশের কার্টুনিস্টরা, বিশেষ করে শিশির ভট্টাচার্য, আমাকে এবং আমার মাকে নিয়ে প্রায়ই কার্টুন আঁকতেন। তবে গত ১৫ বছরে দেখা গেছে, কার্টুন আঁকার কারণে কার্টুনিস্ট আহমেদ কবিরকে জোরপূর্বক অপহরণ, গুম, নির্যাতন এবং কারাভোগ করতে হয়েছে। আহমেদ কবিরের মতো অনেকেই এমন অভিজ্ঞতার শিকার হয়েছেন। এমনকি শিশির ভট্টাচার্যও কার্টুন আঁকা বন্ধ করে দিয়েছেন।’

তিনি আরও লিখেছেন, ‘আমি কার্টুনিস্ট মেহেদির কাজের ভক্ত। আমি শিশির ভট্টাচার্যের কার্টুন উপভোগ করি এবং আশা করি, তিনি শীঘ্রই নিয়মিতভাবে কার্টুন আঁকায় ফিরে আসবেন।’

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com