1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
রবিবার, ১০ মে ২০২৬, ১০:৫৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
কবিগুরু রবীন্দ্রনাথকে স্মরণ করে, প্রধানমন্ত্রীর উপস্থিতিতে, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী শপথ গ্ৰহন। *পরিকল্পিত বসুন্ধরাকে বিশৃঙ্খল নগরে পরিণত করার শঙ্কা* তামিলনাড়ুতে সরকার গঠনে অনিশ্চয়তা, সংখ্যাগরিষ্ঠতা প্রমাণে ব্যর্থ থালাপতি বিজয়—স্থগিত শপথ গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান—প্রধানমন্ত্রী তারেক রহমান পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু অধিকারী ঈমানি চেতনায় মুখর পূর্ব শেখদী — আল-হেরা জামে মসজিদে পবিত্র এসলাহী মাহফিল অনুষ্ঠিত তামিলনাড়ুতে সরকার গঠনের পথে থালাপতি বিজয়, মুখ্যমন্ত্রী হওয়া প্রায় নিশ্চিত পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, কাল শপথ; শেষ হলো মমতার ১৫ বছরের শাসন ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটিতে শিক্ষাপ্রতিষ্ঠানে দীর্ঘ অবকাশ, স্কুল-কলেজে ১৬ দিন, মাদ্রাসায় ২১ দিনের ছুটি আকুকে ১৫১ কোটি ডলার পরিশোধ, রিজার্ভ ফের ৩৪ বিলিয়নের নিচে

নিউজিল্যান্ডের বিপক্ষে ব্যাটিংয়ে ভারত

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১৫ নভেম্বর, ২০২৩
  • ১৮৬ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: পিচ নিয়ে বিতর্কের মাঝেই প্রথম সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে ভারত-নিউজিল্যান্ড। আইসিসি ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসরের ফাইনালে ওঠার লড়াইয়ে টস জিতেছে ভারত। এরপর ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ভারত অধিনায়ক রোহিত শর্মা।

বুধবার (১৪ নভেম্বর) মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে বাংলাদেশ সময় দুপুর আড়াইটায় শুরু হবে ম্যাচটি।

ভারতের মাটিতে বিশ্বকাপের নকআউট পর্ব শুরু হচ্ছে আজ। দীর্ঘ এক মাসেরও বেশি সময় ধরে চলা লড়াই শেষে চার দলের ফাইনালে ওঠার লড়াই শুরু আজ থেকে। টুর্নামেন্টে এবার সবার আগে শেষ চারের টিকিট নিশ্চিত করে ভারত। স্বাগতিকরা জয় পেয়েছে প্রাথমিক পর্বের নয়টি ম্যাচেই। জয়ের ধারায় থাকা অপ্রতিরোধ্য ভারতের বিপক্ষেই টানা তৃতীয় ফাইনাল নিশ্চিতের লক্ষ্যে মাঠে নামছে নিউজিল্যান্ড।

২০১৯ বিশ্বকাপে সেমিফাইনালে নিউজিল্যান্ডের কাছেই বৃষ্টিবিঘ্নিত ম্যাচে হেরে বাদ পড়েছিল ভারত। এবার ঘরের মাটিতে সেই আক্ষেপ ঘুচানোর সুযোগ কোহলিদের সামনে। ফাইনালে ওঠার এ লড়াইয়ে আজ অপরিবর্তিত একাদশ নিয়েই মাঠে নেমেছে কিউইদের বিপক্ষে মাঠে নামছে স্বাগতিকরা।

এদিকে এবার নিয়ে টানা তিনবার ওয়ানডে বিশ্বকাপে সেমিফাইনাল খেলছে নিউজিল্যান্ড। আগের দুইটিতেই ফাইনালে ওঠতে পারলেও শিরোপা জেতা হয়নি কিউইদের। এবার আরও একবার খুব কাছাকাছি এসে পৌঁছেছে ব্ল্যাক ক্যাপসরা। স্বাগতিকদের বিপক্ষে আজ তারাও মাঠে নেমেছে অপরিবর্তিত একাদশ নিয়েই।

ভারত একাদশ:

রোহিত শর্মা, শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল, সূর্যকুমার যাদব, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, মোহাম্মদ শামি, জাসপ্রিত বুমরাহ ও মোহাম্মদ সিরাজ।

নিউজিল্যান্ড একাদশ:

কেন উইলিয়ামসন (অধিনায়ক), ডেভন কনওয়ে, রাচিন রবীন্দ্র, ড্যারিল মিচেল, টম লাথাম, গ্লেন ফিলিপস,মার্ক চ্যাপম্যান, লকি ফার্গুসন, মিচেল স্যান্টনার, টিম সাউদি, ট্রেন্ট বোল্ট।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com