1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ১০:১০ পূর্বাহ্ন
শিরোনামঃ
দাউদকান্দি উপজেলা পরিষদ নির্বাচন: বিএনপির চেয়ারম্যান প্রার্থী নিয়ে তৃণমূলে তুমুল আলোচনা, এগিয়ে কারা? দাউদকান্দিতে ছাত্রদল নেতার ব্যতিক্রমী ঈদ আয়োজন, হাজারো মানুষের অংশগ্রহণ ঈদি-সালামির ইতিহাস, ঐতিহ্য ও ভালোবাসার ভাষা উপহারের ছোট্ট খামে লুকিয়ে থাকে ঈদের বড় আনন্দ আবারও নাতানজে হামলা, ইরানের দাবি—যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ আঘাত ইসলামে ঈদের সূচনা: মদিনা থেকে বাংলার জনজীবনে, কীভাবে ঈদ হয়ে উঠল সবচেয়ে বড় উৎসব ঈদের সকালেও তেহরানে ভয়াবহ হামলা, পাল্টা ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান যমুনায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করলেন ড. ইউনূস দাউদকান্দির প্রধান ঈদ জামাতে ড. খন্দকার মোশাররফ হোসেন, সম্প্রীতি-সংহতি ও জনসম্পৃক্ত রাজনীতির বার্তা জাতীয় ঈদগাহে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর একসঙ্গে ঈদ জামাত, ৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রীর অংশগ্রহণ মিরপুরে ঈদের জামাতে ডা. শফিকুর রহমান, ঐক্যবদ্ধ হয়ে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান

নিউজিল্যান্ডকে হারিয়ে প্রতিশোধ নিল ভারত

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১৮ নভেম্বর, ২০২১
  • ৩৪১ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : এই নিউজিল্যান্ডের বিপক্ষে হেরেই বিশ্বকাপ শেষ হয়ে যায় ভারতের। নিজেদের প্রথম ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি বিশ্বকাপের সপ্তম আসর শুরু হয় বিরাট কোহলিদের।

এরপর নিজেদের দ্বিতীয় ম্যাচেও জয়ে ফিরতে পারেনি ভারত। কেন উইলিয়ামসনের নেতৃত্বাধীন নিউজিল্যান্ড ১১০/৭ রানে ভারতকে গুটিয়ে দিয়ে ৮ ‍ উইকেটের বিশাল ব্যবধানে জয় তুলে নেয়। নিউজিল্যান্ডের বিপক্ষে সেই হারেই সেমিফাইনালের আগেই বিশ্বকাপ থেকে কার্যত ছিটকে যায় ভারত।

বিশ্বকাপ শেষ করে ভারত সফরে এসেই পরাজয় দেখল নিউজিল্যান্ড। যেই ভারতকে বিশ্বকাপের মতো বড় আসরে ৮ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়েছে নিউজিল্যান্ড, সেই ভারতের বিপক্ষে তিন ম্যাচের টি-টেয়েন্টি সিরিজের প্রথম খেলায় ৫ উইকেটে হেরে গেলো নিউজিল্যান্ড।

বুধবার ভারতের জয় পুরের সয়াই মানসিং স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করে নিউজিল্যান্ড। ব্যাটিংয়ে নেমেই ইনিংসের তৃতীয় বলে আউট হন ড্যারেল মিচেল। ভুবনেশ্বর কুমারের করা বলে স্টাম্প ভেঙে যায় কিউই এ ওপেনারের।

এরপর তিনে ব্যাটিংয়ে নামা মার্ক চ্যাপম্যানকে সঙ্গে নিয়ে ১০৯ রানের জুটি গড়েন অন্য ওপেনার মার্টিন গাপটিল। ৫০ বলে ৬টি চার ও এক ছক্কায় ৬৩ রান করে ফেরেন চ্যাপম্যান।

চার নম্বর পজিশনে ব্যাটিংয়ে নেমে রানের খাতা খোলার আগেই রবিচন্দ্রন অশ্বিনের বলে এলবিডব্লিউ হন গ্লেন ফিলিপস।

১৭.২ ওভারে দলীয় ১৫০ রানে আউট হন ওপেনার মার্টিন গাপটিল। দিপক চাহারের বলে ক্যাচ তুলে দেওয়ার আগে ৪২ বলে ৩টি চার ও ৪টি ছক্কায় ৭০ রান করেন তিনি। এরপর মাত্র ৯ রানের ব্যবধানে ফেরেন টিম সিপার্ট ও রাচিন রবিন্দ্র। ৬ উইকেটে ১৬৪ রানে রানে থামে নিউজিল্যান্ড।

ভারতের হয়ে দুটি করে উইকেট নেন ভুবনেশ্বর কুমার ও রবিচন্দ্রন অশ্বিন। একটি করে উইকেট নেন দিপক চাহার ও মোহাম্মদ সিরাজ।

১৬৫ রানের টার্গেট তাড়া করতে নেমে উড়ন্ত সূচনা করে ভারত। ওপেনার লোকেশ রাহুলকে সঙ্গে নিয়ে অধিনায়ক রোহিত শর্মা ৫.১ ওভারে গড়েন ৫০ রানে জুটি। ১৪ বলে ১৫ রান করে আউট হন লোকেশ রাহুল।

এরপর সুরাইয়া কুমার যাদবকে সঙ্গে নিয়ে ফের ৫৯ রানের জুটি গড়েন রোহিত শর্মার। ১৩.২ ওভারে দলীয় ১০৯ রানে ট্রেন্ট বোল্টের শিকার হন রোহিত শর্মা। তার আগে ৩৬ বলে ৫টি চার ও এক ছক্কায় খেলেন ৪৮ রানের ইনিংস।

তিনে ব্যাটিংয়ে নামা সুরাইয়া কুমার যাদব রীতিমতো তাণ্ডব চালিয়ে দলকে জয়ের কাছাকাছি নিয়ে যান। দলীয় ১৪৪ রানে আউট হন তিনি। তার আগে ৪০ বলে ৬টি চার ও তিন ছক্কায় সর্বোচ্চ ৬২ রান করে ফেরেন।

এরপর ৫ ও ৪ রান করে আউট হন স্রেয়াশ আইয়ার ও ভেঙ্কটিশ আইয়ার। সাত নম্বর পজিশনে ব্যাটিংয়ে নামা অক্ষর প্যাটেলকে সঙ্গে নিয়ে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন ঋষভ পন্থ। ১৭ বলে দুটি বাউন্ডারিতে ১৭ রান করে অপরাজিত থাকেন এ তারকা ব্যাটসম্যান।

সংক্ষিপ্ত স্কোর

নিউজিল্যান্ড: ২০ ওভারে ১৬৪/৬ রান (মার্টিন গাপটিল ৭০, মার্ক চ্যাপম্যান ৬৩; রবিচন্দ্রন অশ্বিন ২/২৩, ভুবনেশ্বর কুমার ২/২৪)।

ভারত: ১৯.৪ ওভারে ১৬৬/৫ রান (সুরাইয়া কুমার যাদব ৬২, রোহিত শর্মার ৪৮, ঋষভ পন্থ ১৭)।

ফল: ভারত ৫ উইকেটে জয়ী।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com