1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৩:৪৬ অপরাহ্ন
শিরোনামঃ
রমজানের শেষ জুম্মায় ছোনকা জামে মসজিদে মুসল্লিদের ঢল, ভরে উঠলো ঈমানি আবহ তিন বছর পর রমজানে পাঁচ জুমা, আজ জুমাতুল বিদা; শনিবার দেশে পবিত্র ঈদুল ফিতর আজ জুমাতুল বিদা, কাল সারা দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপন ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় হাইফার তেল শোধনাগারে আগুন, ক্ষয়ক্ষতি নিয়ে ভিন্ন দাবি ইসরায়েলের ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পক্ষ থেকে তারেক রহমানকে ঈদ শুভেচ্ছা, জোর দিলেন বন্ধুত্ব জোরদারে বাংলাদেশে শাওয়ালের চাঁদ দেখা যায়নি, শনিবার (২১ মার্চ) পালিত হবে পবিত্র ঈদুল ফিতর মন্দিরে পুজো দিয়ে ভোটের প্রচারে নামলেন – সায়ন্তিকা ব্যানার্জি মানবিক আয়োজন নাকি দলীয় প্রদর্শনী? মিরপুরের ঘটনায় উঠছে নৈতিকতার প্রশ্ন সাংবাদিক মো. আইয়ুব আলীর পিতার ইন্তেকাল তারুণ্যের ঢেউয়ে ভর করে মাঠে রোমান খন্দকার, উপজেলা নির্বাচনে নতুন সমীকরণ

নাসিক নির্বাচন: ১৩৪ কেন্দ্রের ফলাফলে এগিয়ে ​আইভী

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১৬ জানুয়ারী, ২০২২
  • ২৯৯ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: নারয়ণগঞ্জ সিটি কর্পোরেশন (নাসিক) নির্বাচনের ভোটগ্রহণ শেষে প্রাপ্ত ১৩৪ কেন্দ্রের ফলাফলে এগিয়ে আছেন নৌকার প্রার্থী সেলিনা হায়াৎ আইভী।

বেসরকারি ভাবে প্রাপ্ত ১৩৪ কেন্দ্রের ফলাফলে আইভী পেয়েছেন ১,১৩,১২১ ভোট। আর স্বতন্ত্র প্রার্থী তৈমুর আলম খন্দকার হাতি প্রতীক নিয়ে পেয়েছেন ৬৫,৪৬৫ ভোট।

তৃতীয় নাসিক নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয় সকাল আটটায় আর ভোটগ্রহণ শেষ হয় বিকাল চারটায়। এদিকে লাইনে ভোটার থাকায় কিছু কেন্দ্রে নির্ধারিত সময়ের পরেও চলে ভোটগ্রহণ।

এবার নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে মোট ভোটারের মধ্যে নারী ও পুরুষ ভোটারের সংখ্যা প্রায় সমান। মোট ৫ লাখ ১৭ হাজার ৩৬১ জনের মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৫৯ হাজার ৮৪৬ জন, নারী ভোটার ২ লাখ ৫৭ হাজার ৫১১ জন এবং হিজরা ৪ জন। এর আগে ২০১৬ সালের নাসিক নির্বাচনে মোট ভোটার ছিল ৪ লাখ ৭৪ হাজার ৯৩১ জন। সে অনুযায়ী নতুন ভোটার ৪২ হাজার ৯৩০ জন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com