1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ২১ মার্চ ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন
শিরোনামঃ
দাউদকান্দি উপজেলা পরিষদ নির্বাচন: বিএনপির চেয়ারম্যান প্রার্থী নিয়ে তৃণমূলে তুমুল আলোচনা, এগিয়ে কারা? দাউদকান্দিতে ছাত্রদল নেতার ব্যতিক্রমী ঈদ আয়োজন, হাজারো মানুষের অংশগ্রহণ ঈদি-সালামির ইতিহাস, ঐতিহ্য ও ভালোবাসার ভাষা উপহারের ছোট্ট খামে লুকিয়ে থাকে ঈদের বড় আনন্দ আবারও নাতানজে হামলা, ইরানের দাবি—যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ আঘাত ইসলামে ঈদের সূচনা: মদিনা থেকে বাংলার জনজীবনে, কীভাবে ঈদ হয়ে উঠল সবচেয়ে বড় উৎসব ঈদের সকালেও তেহরানে ভয়াবহ হামলা, পাল্টা ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান যমুনায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করলেন ড. ইউনূস দাউদকান্দির প্রধান ঈদ জামাতে ড. খন্দকার মোশাররফ হোসেন, সম্প্রীতি-সংহতি ও জনসম্পৃক্ত রাজনীতির বার্তা জাতীয় ঈদগাহে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর একসঙ্গে ঈদ জামাত, ৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রীর অংশগ্রহণ মিরপুরে ঈদের জামাতে ডা. শফিকুর রহমান, ঐক্যবদ্ধ হয়ে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান

নাসরাল্লাহর মরদেহ উদ্ধার, বাহ্যিক আঘাতের চিহ্ন নেই

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৪৫ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : নিহত হিজবুল্লাহ নেতা সাইয়েদ হাসান নাসরাল্লাহর মরদেহ অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে। লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণ উপশহরে ইসরায়েলি বিমান হামলার স্থান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। বার্তা সংস্থা রয়াটার্সের বরাতে আল জাজিরা এই খবর জানিয়েছে।

হিজবুল্লাহর মেডিকেল এবং নিরাপত্তা সূত্রের বরাতে জানা গেছে, নাসরাল্লাহর শরীরে বাহ্যিক কোনো আঘাতের চিহ্ন ছিল না। তারা ধারণা করছেন, ইসরায়েলি বোমার আঘাতে ‘ব্লান্ট ট্রমায়’ তার মৃত্যু হয়েছে।

ব্লান্ট ট্রমা হলো— কোনো কিছুর আঘাতে শরীরের বাইরে বড় ধরনের কোনো আঘাতের চিহ্ন দেখা যায় না। কিন্তু শরীরের ভেতর ক্ষতিগ্রস্ত হয়।

শনিবারের এক বিবৃতিতে নাসরাল্লাহর হত্যার বিষয়টি নিশ্চিত করেছে হিজবুল্লাহ। তবে তাকে কীভাবে হত্যা করা হয়েছে বা তার দাফন কখন হবে সে সম্পর্কে বিস্তারিত কিছু বলা হয়নি বিবৃতিতে।

তিন দশকের বেশি সময় ধরে লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর নেতৃত্ব দিয়ে আসছিলেন সাইয়েদ হাসান নাসরাল্লাহ। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) ইসরায়েলি হামলায় নাসরুল্লাহ নিহতের পর সংগঠনটির নেতৃত্ব সঙ্কট দেখা দিয়েছে। তবে পরবর্তী নেতা কে হবেন, তা নিয়ে চলছে জল্পনা-কল্পনা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com