1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২:০০ অপরাহ্ন
শিরোনামঃ
স্বাধীনতা দিবসে জিয়া–খালেদার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, রাজনৈতিক বার্তা স্পষ্ট স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে ডা. শফিকুর রহমানের শ্রদ্ধা ও দোয়া রাজারবাগ পুলিশ স্মৃতিসৌধে শহিদ পুলিশ সদস্যদের প্রতি স্বরাষ্ট্রমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন: স্বাধীনতার প্রকৃত ইতিহাস তুলে ধরলেন সালাহউদ্দিন আহমদ সাভারে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন সাবেক সেনা কর্মকর্তা শেখ মামুন খালেদ গ্রেপ্তার, জিজ্ঞাসাবাদে ডিবি ২৬ মার্চ: ঘোষণার আহ্বান থেকে রক্তঝরা প্রতিরোধ—স্বাধীনতার সূচনায় ইতিহাসের নির্মম ও গৌরবময় অধ্যায় সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট নিয়ে টালবাহান- প্রতিবাদে দেশ বাঁচাও গণমঞ্চর বিক্ষোভ দৌলতদিয়া ঘাটে বাস নদীতে, ৪ জনের মরদেহ উদ্ধার; নিখোঁজদের উদ্ধারে কাজ করছে হামজা সম্প্রীতির বন্ধনে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার আহ্বান পার্বত্যমন্ত্রীর কক্সবাজার হোটেল কক্স ইনে বিজেটিপিএফ,র সাংগঠনিক সফর ও ঈদ পুনর্মিলনী ২০২৬

নারী ভিক্ষুকের অনর্গল ইংরেজি

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২০ নভেম্বর, ২০২১
  • ২৫৮ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: সাধারণত পড়াশোনা শেখাকে জীবনের সফলতা অর্জনের চাবিকাঠি হিসেবে মনে করা হয়। পড়াশোনা শেষে ভালো বেতনের চাকরি পেয়ে জীবনে নিশ্চয়তা আসবে, এমনটাই মনে করেন অনেকে। তবে জীবনের হিসাব সব সময় মেলে না। পড়াশোনাও এনে দিতে পারে না সুখ।

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া এক নারী ভিক্ষুকের অনর্গল ইংরেজিতে কথা বলার ভিডিও সেই কথাটিই মনে করিয়ে দিচ্ছে। নিজেকে কম্পিউটার সায়েন্সের গ্র্যাজুয়েট করা বলেও দাবি করেছেন তিনি।

শনিবার ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের বেনারসে স্বাতী নামে ওই নারী ভিক্ষা করেন। তবে অন্য ভিক্ষুকদের থেকে যে বিষয়টি স্বাতীকে আলাদা করেছে, তা হলো তার অনর্গল ইংরেজিতে কথা বলার দক্ষতা।

গণমাধ্যমের কাছে নিজের জীবনের কাহিনী তুলে ধরেন স্বাতী। তিনি জানান, তার বাড়ি দক্ষিণ ভারতে। আর সবার মতো পরিবারের সঙ্গে স্বাভাবিক জীবনই কাটাচ্ছিলেন। কিন্তু ঝামেলা শুরু হয় প্রথম সন্তান জন্মের পর তার শরীরের এক পাশ অবশ হয়ে যাওয়ায়।

এ ঘটনার পর তাকে জোর করে বাড়ি থেকে বের করে দেওয়া হয়। নানা জায়গায় ঘুরে শেষমেষ বেনারসে থিতু হন স্বাতী। গত তিন বছর ধরে এখানেই আছেন তিনি। বেঁচে আছেন অন্যের সাহায্যের ওপর নির্ভর করে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com