1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
কবি ,লেখিকা ও অনুবাদিকা- গায়ত্রী চক্রবর্তীর লেখা একটি কবিতা সত্যজিৎ রায় কে উৎসর্গ করে। মেয়ে-জামাইয়ের বাড়ি যেতে গিয়ে শেষযাত্রা, কুমিল্লার ট্রেন-বাস দুর্ঘটনায় প্রাণ গেল চৌগাছার দম্পতির ইরানের হামলায় আরাদ-দিমোনায় তীব্র আতঙ্ক, ঘর ছাড়লেন প্রায় ৩ হাজার ইসরায়েলি হাদিকে কে গুলি করেছে জানেন না ফয়সাল নেপালে বিকেএসপি জুডো দলের সাফল্যে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন। ঈদের পরদিন কমলাপুরে ঢাকামুখী যাত্রীর চাপ, তবে নেই আগের ভোগান্তি ট্রাম্পের ৪৮ ঘণ্টার আলটিমেটামের পর ইরানের ঘোষণা—‘শত্রু-সংশ্লিষ্ট’ জাহাজ ছাড়া হরমুজ উন্মুক্ত প্রহরীদের মাঝে ঈদ উপহার বিতরণ, পাশে SLUS Radio/88.88FM “গল্পের শহর” ও সাংবাদিক হাসনাত তুহিন নির্বাচনী প্রচার ও পোস্টার ছেঁড়াকে কেন্দ্র করে- তৃণমূল ও বিজেপির মধ্যে ঝামেলা ঈদের দিনে কাঠমান্ডুতে বাংলাদেশের জুডোকারদের দারুণ সাফল্য, জোড়া স্বর্ণসহ ৩ পদক

নারী বিশ্বকাপের মঞ্চে সর্বকালীন রেকর্ড গড়ল বাংলাদেশ

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১৪ মার্চ, ২০২২
  • ২২১ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: বিশ্বকাপের মঞ্চে নিজেদের ওয়ান ডে ক্রিকেটের ইতিহাসে সর্বকালীন নজির গড়ল বাংলাদেশের মহিলা ক্রিকেট দল। পাকিস্তানের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে তারা সর্বোচ্চ দলগত রানের ইনিংস গড়ে তোলে।

হ্যামিল্টনে টস হেরে শুরুতে ব্যাট করতে নামে বাংলাদেশ। তারা নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটের বিনিময়ে ২৩৪ রান তোলে। মেয়েদের ওয়ান ডে ক্রিকেটে বাংলাদেশের এটাই সর্বোচ্চ দলগত ইনিংসের সর্বকালীন রেকর্ড। আগের রেকর্ড ছিল পাকিস্তানের বিরুদ্ধেই। ২০১৯ সালে লাহোরে পাকিস্তানের বিরুদ্ধে ৪৯.৫ ওভারে ৯ উইকেটের বিনিময়ে ২১১ রান তুলেছিল বাংলাদেশের মহিলা ক্রিকেট দল। যদিও সেই ম্যাচে রান তাড়া করতে নেমেছিল বাংলাদেশ।

শুধু দলগত রেকর্ডই নয়, বরং বাংলাদেশের হয়ে ব্যাট হাতে ওয়ান ডে ক্রিকেটে সর্বকালীন রেকর্ড গড়েন ফরজানা হক। পাকিস্তানের বিরুদ্ধে বিশ্বকাপের এই ম্যাচে তিনি ৫টি বাউন্ডারির সাহায্যে ১১৫ বলে ৭১ রানের অনবদ্য ইনিংস খেলেন। ফলে তিনি মেয়েদের ওয়ান ডে ক্রিকেটে বাংলাদেশের সর্বোচ্চ রান সংগ্রহকারীতে পরিণত হন। তিনি টপকে যান সতীর্থ রুমানা আহমেদের রেকর্ড।

পাকিস্তানের বিরুদ্ধে মাঠে নামার আগে ৪৪টি ম্যাচে রুমানার সংগ্রহ ছিল সাকুল্যে ৯১৫ রান। ফরজানা দাঁড়িয়েছিলেন ৪৩টি ম্যাচে ৯০১ রানে। পাকিস্তানের বিরুদ্ধে রুমানা করেন ১৬ রান। ফলে ৪৫ ম্যাচে তার সার্বিক সংগ্রহ দাঁড়ায় ৯৩১ রান। ফরজানা ৪৪ ম্যাচে পৌঁছে যান ৯৭২ রানে।

এছাড়া পাকিস্তানের বিরুদ্ধে এদিন ৬টি বাউন্ডারির সাহায্যে ৫৫ বলে ৪৪ রান করেন শারমিন আখতার। একটি বাউন্ডারির সাহায্যে ৬৪ বলে ৪৬ রান করেছেন অধিনায়ক নিগার সুলতানা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com