1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ০৯ মে ২০২৬, ০৮:৪৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
ঈমানি চেতনায় মুখর পূর্ব শেখদী — আল-হেরা জামে মসজিদে পবিত্র এসলাহী মাহফিল অনুষ্ঠিত তামিলনাড়ুতে সরকার গঠনের পথে থালাপতি বিজয়, মুখ্যমন্ত্রী হওয়া প্রায় নিশ্চিত পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, কাল শপথ; শেষ হলো মমতার ১৫ বছরের শাসন ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটিতে শিক্ষাপ্রতিষ্ঠানে দীর্ঘ অবকাশ, স্কুল-কলেজে ১৬ দিন, মাদ্রাসায় ২১ দিনের ছুটি আকুকে ১৫১ কোটি ডলার পরিশোধ, রিজার্ভ ফের ৩৪ বিলিয়নের নিচে চাঁপাইনবাবগঞ্জে আইইবি’র ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত *আইকনিক প্রিমিয়াম ডিজাইন নিয়ে শীঘ্রই আসছে অপো এ৬সি* ফেনীতে ইমামকে ধর্ষণ মামলায় ফাঁসানোর অভিযোগ, ডিএনএ টেস্টে বেরিয়ে এলো কিশোরীর সন্তানের আসল পিতা বড় ভাই তারেক রহমানকে সিলিংয়ে ঝুলিয়ে নির্যাতন, অনুসন্ধানে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ রাষ্ট্রের সবচেয়ে বড় সম্পদ জনগণের বিশ্বাস: প্রধানমন্ত্রী তারেক রহমান

নারী এশিয়া কাপে আম্পায়ারিং বিতর্ক!

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২ অক্টোবর, ২০২২
  • ৪০৯ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : সিলেটে শুরু হয়েছে নারী এশিয়া কাপ। গতকাল প্রথম ম্যাচেই থাইল্যান্ডকে ৯ উইকেটে উড়িয়ে দিয়ে দুর্দান্ত শুরু করেছে বাংলাদেশ। পরের ম্যাচে শ্রীলংকা ৪১ রানে হারিয়েছে ভারত। এই ম্যাচেই তৃতীয় আম্পায়ারের সিদ্ধান্ত নিয়ে শুরু হয়েছে বিতর্ক।

এবারই প্রথম কোনো আন্তর্জাতিক টুর্নামেন্ট পুরোটাই পরিচালিত হচ্ছে নারী আম্পায়ার ও রেফারি দিয়ে। ম্যাচ অফিসিয়ালদের তালিকায় নেই কোনো পুরুষ আম্পায়ার-রেফারির নাম।।

আগে ব্যাট করতে নেমে ২০ ওভারে ১৫০ রান তুলেছিল ভারত। তাদের ইনিংসের শেষ ওভারের পঞ্চম বলে পূজার বিরুদ্ধে রান আউটের আবেদন হয়। সিদ্ধান্তের জন্য ডাকা হয় তৃতীয় আম্পায়ারকে।

এ সময় বারবার ভিডিও দেখে তৃতীয় আম্পায়ার আউটের সিদ্ধান্ত ঘোষণা করেন। কিন্তু ভিন্ন অ্যাঙ্গেল থেকে দেখা যায়, পূজার ব্যাট ক্রিজের মধ্যে থাকা অবস্থায় উইকেট ভেঙেছে!

২ বলে ১ রান করা পূজা এই সিদ্ধান্ত মেনে নিতে পারেননি। তাকে মাথা নাড়তে নাড়তে মাঠ ছাড়তে দেখা যায়। শ্রীলংকার ক্রিকেটাররাও অবাক হয়ে যান রান আউটের সিদ্ধান্তে।

কাতারের আম্পায়ার শিবানী মিশ্র ছিলেন সেই তৃতীয় আম্পায়ার। যিনি মেয়েদের টি-২০ ক্রিকেটে মাত্র তিনটি ম্যাচে আম্পায়ারিং করেছেন। সব মিলিয়ে টি-২০ ক্রিকেটে অভিজ্ঞতা ১১টি ম্যাচের।

এমন সিদ্ধান্তের ফলে সমালোচনার মুখে পড়েছে আম্পায়ারিং। তবে টুর্নামেন্ট কমিটির পক্ষ থেকে এ বিষয়ে কিছু বলা হয়নি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com