1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০১:৩৮ অপরাহ্ন
শিরোনামঃ
স্বাধীনতা দিবসে স্মারক ডাকটিকিট উন্মোচন, আজই মন্ত্রিসভার বৈঠক এগিয়ে আনলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এআইয়ের দায়িত্বশীল ব্যবহারে শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন সম্ভব: জুবাইদা রহমান বিসিএস প্রশাসন ক্যাডারের ২৬৪ কর্মকর্তা সিনিয়র সহকারী সচিব পদে পদোন্নতি মধ্যপ্রাচ্য সংকট নিরসনে ইরানকে যুক্তরাষ্ট্রের ১৫ দফা প্রস্তাব, পাকিস্তানের মধ্যস্থতায় কূটনৈতিক তৎপরতা জোরদার ২৫ মার্চের গণহত্যা ছিল সুপরিকল্পিত হত্যাযজ্ঞ: প্রধানমন্ত্রী তারেক রহমান যাদবপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শর্বরী মুখার্জির এলাকায় ভোট প্রচার। ইরান ইস্যুতে উত্তেজনা তুঙ্গে: ট্রাম্পের ওপর চাপ বাড়াচ্ছেন সৌদি যুবরাজ মানবপাচার মামলায় ৫ দিনের রিমান্ডে মাসুদ উদ্দিন চৌধুরী, আদালত প্রাঙ্গণে ময়লা পানি ও পচা ডিম নিক্ষেপ বীরগঞ্জে জমি দখলের পায়তারা, হামলায় নারী-শিশুসহ আহত ৪ : এলাকায় চরম উত্তেজনা। ১৩৩ অধ্যাদেশ পর্যালোচনায় জুলাইয়ের জন-আকাঙ্ক্ষা পাবে অগ্রাধিকার: স্বরাষ্ট্রমন্ত্রী

নারায়ণগঞ্জে পোশাক কারখানায় আগুন, দেড় ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪
  • ১২৪ বার দেখা হয়েছে

বঙ্গ নিউজ বিডি ডেস্ক: নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি পোশাক কারখানায় ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটেছে। সোমবার (২১ অক্টোবর) সন্ধ্যায় ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের পূর্ব পাশে ফতুল্লার পূর্ব লামাপাড়া এলাকায় নূর গ্রিন কম্পোজিট নামে পোশাক কারখানার দুতলা ভবনের নিচতলায় এ আগুন লাগার ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের উপপরিচালক ফখর উদ্দিন আহমদ বলেন, ফতুল্লার লামাপাড়া এলাকার একটি গার্মেন্টস কারখানায় আগুর লাগে। খবর পেয়ে হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নেভানোর কাজ শুরু করে। ফলে আগুন বেশি ছড়াতে পারেনি। দেড় ঘণ্টার চেষ্টায় রাত সাড়ে ৮টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

তিনি আরও বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা সম্ভব হয়নি।

তদন্তের পর নিশ্চিত করে বলা যাবে বলে জানান ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তা।

তবে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক সাকিব নূর বলেন, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে হাজীগঞ্জ থেকে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে আসে। তাদের দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ফ্যাক্টরির নিচ তলায় গোডাউনে রপ্তানির জন্য প্রায় ৪ লাখ পিস তৈরি টি-শার্ট, বিপুল পরিমাণ সুতা ও এক্সেসরিস মজুদ করা ছিল। আগুনে ২ লাখ পিস টি-শার্টসহ এক্সেসরিস ও আসবাবপত্র পুড়ে গেছে। এতে আমাদের ২ কোটি টাকার ক্ষতি হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com