1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ১০:১৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
দাউদকান্দি উপজেলা পরিষদ নির্বাচন: বিএনপির চেয়ারম্যান প্রার্থী নিয়ে তৃণমূলে তুমুল আলোচনা, এগিয়ে কারা? দাউদকান্দিতে ছাত্রদল নেতার ব্যতিক্রমী ঈদ আয়োজন, হাজারো মানুষের অংশগ্রহণ ঈদি-সালামির ইতিহাস, ঐতিহ্য ও ভালোবাসার ভাষা উপহারের ছোট্ট খামে লুকিয়ে থাকে ঈদের বড় আনন্দ আবারও নাতানজে হামলা, ইরানের দাবি—যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ আঘাত ইসলামে ঈদের সূচনা: মদিনা থেকে বাংলার জনজীবনে, কীভাবে ঈদ হয়ে উঠল সবচেয়ে বড় উৎসব ঈদের সকালেও তেহরানে ভয়াবহ হামলা, পাল্টা ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান যমুনায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করলেন ড. ইউনূস দাউদকান্দির প্রধান ঈদ জামাতে ড. খন্দকার মোশাররফ হোসেন, সম্প্রীতি-সংহতি ও জনসম্পৃক্ত রাজনীতির বার্তা জাতীয় ঈদগাহে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর একসঙ্গে ঈদ জামাত, ৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রীর অংশগ্রহণ মিরপুরে ঈদের জামাতে ডা. শফিকুর রহমান, ঐক্যবদ্ধ হয়ে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান

নাটকীয় জয়ে পর্তুগালকে হারিয়ে বিশ্বকাপে সার্বিয়া

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১৫ নভেম্বর, ২০২১
  • ৩০৩ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: শেষ মুহূর্তের গোলে পর্তুগালকে হারিয়ে কাতার বিশ্বকাপের টিকিট কাটল সার্বিয়া। লিসবনে গতকাল রবিবার (১৪ নভেম্বর) রাতে ইউরোপ অঞ্চলের বাছাইয়ে প্রথমে পিছিয়ে থেকেও সমতায় ফেরে সার্বিয়া। এর পর শেষ মুহূর্তে পর্তুগালের জালে বল জড়িয়ে দিয়ে ২-১ গোলে জয় নিশ্চিত করে দলটি।

জয় কিংবা ড্র হলেই ‘এ’ গ্রুপের শীর্ষে থেকে সরাসরি বিশ্বকাপ নিশ্চিত করতে পারত পর্তুগাল। কিন্তু ম্যাচে নাটকীয় জয় পেয়েছে ড্রাগন স্টকোভিচের দল। আট ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে থেকে সার্বিয়া সরাসরি ২০২২ বিশ্বকাপে জায়গা করে নিয়েছে। হতাশায় মুষড়ে পড়লেও পর্তুগালের আশা এখনও জিইয়ে আছে। কাতার বিশ্বকাপে ঠাঁই পেতে তাদের পার হতে হবে প্লে-অফের কঠিন বৈতরণী।

ম্যাচের ২ মিনিটে রেনাটো সানচেজের গোলে পর্তুগিজরা এগিয়ে গেলেও ৩৩ মিনিটে দুসান তাদিচ সমতায় ফেরান সার্বদের। নিশ্চিত ড্রয়ের পথে এগোচ্ছিল খেলা। কিন্তু ৯০তম মিনিটে দ্বিতীয়ার্ধের বদলি নামা খেলোয়াড় আলেক্সান্দার মিত্রোভিচের গোল সর্বনাশ করে দেয় পর্তুগালকে।

এই ফলে বিশ্বকাপের টিকিট পেতে হলে গ্রুপ পর্বের রানার্সআপদের বিপক্ষে মার্চে প্লে অফ খেলতে হবে পর্তুগালকে। বলা যায় কঠিন একটা পথ পাড়ি দিতে হবে তাদের। ব্যর্থ হলে ১৯৯৮ সালের পর প্রথমবার বিশ্বকাপ খেলা হবে না পর্তুগিজদের।

এই হতাশাজনক হারের পর রোনালদোদের বিশ্বকাপ ভাগ্য ঝুলে থাকল মার্চ পর্যন্ত। তারা যোগ দিবে অন্য ৯ গ্রুপের রানার্সআপ ও এখনো বিশ্বকাপ নিশ্চিত না করা নেশনস লিগের শীর্ষ র্যাং কিংধারী দুটি দলের সঙ্গে। তারপর ১২ দলের ড্রয়ে তিনটি প্লে অফ ব্র্যাকেট তৈরি হবে, সেখানে হবে সেমিফাইনাল ও ফাইনাল, তিন গ্রুপের ফাইনাল জয়ীরা পাবে বিশ্বকাপের টিকিট।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com